এক্সপ্লোর

Jawan on Google: 'বেশ মজার, এই ব্যান্ডেজগুলো মুখে বাঁধতে হচ্ছে না...', গুগলকে ধন্যবাদ বাদশাহের

SRK to Google: 'জওয়ান'কে উদযাপন করতে গোটা দেশের সঙ্গে সামিল গুগলও। তাদের নতুন কীর্তি। গুগলে যদি 'জওয়ান' বা 'এসআরকে' লিখে সার্চ করা হয়, তাহলে স্ক্রিনের নিচে ভেসে উঠছে একটি ওয়াকিটকির আইকন। তারপর?

নয়াদিল্লি: একদিকে যখন গোটা দেশে কাঁপছে 'জওয়ান' (Jawan) জ্বরে, তখন সেই পারদ আরও খানিক বাড়িয়ে দিয়েছে গুগল ইন্ডিয়া (Google India)। তাদের নতুন 'জওয়ান' স্পেশাল ডুডল ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এবার গুগলকে ধন্যবাদ জানালেন খোদ বাদশাহ্ (Shah Rukh Khan)। 

'জওয়ান অন গুগল', ধন্যবাদজ্ঞাপন কিং খানের

'জওয়ান'কে উদযাপন করতে গোটা দেশের সঙ্গে সামিল গুগল ইন্ডিয়াও। তাদের নতুন কীর্তি। গুগলে যদি 'জওয়ান' বা 'এসআরকে' (SRK) লিখে সার্চ করা হয়, তাহলে স্ক্রিনের নিচে ভেসে উঠছে একটি ওয়াকিটকির আইকন। তাতে ক্লিক করলেই শোনা যাচ্ছে সেই চেনা কণ্ঠে 'রেডি' (Ready)! আর যদি ক্লিক করতেই থাকেন, তাহলে গোটা স্ক্রিন ঢাকবে ব্যান্ডেজে, একেবারে 'জওয়ান' লুকে। 

গুগল ইন্ডিয়ার তরফে এই নতুন ডুডলের কথা ট্যুইট করে জানানো হয়। সেই থেকে ট্রেন্ডিং 'জওয়ান অন গুগল'। এবার গুগলের এই 'এক্স' রিপোস্ট করে কিং খান ধন্যবাদ জানালেন, ক্যাপশনে সেই চিরপরিচিত বুদ্ধির ছোঁয়া। লিখলেন, 'জওয়ানকে গুগলেও খুঁজে নিন আর প্রেক্ষাগৃহেও খুঁজুন। এটা বেশ মজার... যখন এত ব্যান্ডেজ একসঙ্গে দেখছি কিন্তু আমার মুখে বাঁধতে হচ্ছে না সেগুলো!!!'

 

এদিন গুগল ইন্ডিয়ার অফিসিয়াল 'এক্স' হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, 'বেকরার করকে হমে, ইউঁ না যাইয়ে, আপকো হমারি কসম, গুগল পর 'জওয়ান' সার্চ কর আইয়ে'। সেই সঙ্গে ধাপে ধাপে কীভাবে বদলে যাবে আপনার স্ক্রিনের 'লুক' সেই পদ্ধতিও বাতলে দেওয়া আছে।

আরও পড়ুন: 'Palan' Trailer Out: 'সমস্যা নয়, কেবল সময় বদলায়!' প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান' ছবির ট্রেলার

ছবির দুরন্ত প্রথম দিনের পর বৃহস্পতিবারই 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে কিং খান বলেন, 'বাহ্! সময় বের করে প্রত্যককে, প্রত্যেক ফ্যান ক্লাবকে, এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে হবে যাঁরা এত আনন্দ সহকারে প্রেক্ষাগৃহে ভিতরে এবং বাইরে পৌঁছেছিলেন। অত্যন্ত অভিভূত, এবং এক দুদিনের মধ্যে আমি নিজেকে আগে সামলে নিই তারপর ফিরে এসে প্রয়োজনীয় যা তাই করব। উফ!!! 'জওয়ান'কে ভালবাসার জন্য আপনাদের ভালবাসা।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget