এক্সপ্লোর

আলিবাগের বাংলো নিয়ে বেকায়দায় শাহরুখ, বেআইনি সম্পত্তি, বলছে আয়কর দফতর

মুম্বই:  আলিবাগের বাংলো নিয়ে বেকায়দায় বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাঁর বাংলোটিকে বেআইনি সম্পত্তি হিসেবে দাবি করেছে আয়কর দফতর। আয়কর দফতর এই মর্মে নোটিসও জারি করেছে এবং আগামী ৯০ দিনের মধ্যে সেই নোটিসের জবাব দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, গতমাসে আলিবাগে শাহরুখের দে জা ভু ফার্মের নামে বেনামী সম্পত্তির নোটিস জারি করে আয়কর। যে সংস্থার অধীনে এই খামার বাড়িটি রয়েছে, সেই সংস্থার ওয়েবসাইট অনুযায়ী ২০০৪ সালের ডিসেম্বরের ২৯ তারিখ এই সম্পত্তিটি নথিভূক্ত হয়। সম্পত্তির ডিরেক্টররে পদে বর্তমানে নাম রয়েছে নমিতা ছিবা, রমেশ ছিবা এবং সবিতা ছিবার। জমিটি মূলত চাষের জমি ছিল। সেখান থেকেই জানা গিয়েছে বর্তমানে শাহরুখের বাংলোটি দাঁড়িয়ে রয়েছে যে চারটি প্লটের ওপর সেগুলো হল (১১৮/১/এ অ্যান্ড বি, ১৮৮/২, ১৮৮/৩, ১৮৮/৪)। বাংলোটি রয়েছে থল গ্রামে এবং আগে সম্পত্তির মালিকের জায়গায় নাম ছিল দে জা ভু ফার্মের অন্যতম ডিরেক্টর মোরেশ্বর আজগাঁওকর। পরে সম্পত্তিটি হস্তান্তর হয়ে যায়। শাহরুখের খামার বাড়িটি রয়েছে ১৯, ৯৬০ স্ক্যোয়ার মিটার এলাকা জুড়ে। সেখানে রয়েছে একটি সুইমিং পুল এবং ব্যক্তিগত হেলিপ্যাড। প্রসঙ্গত, বাদশা দে জা ভু ফার্মকে মোট ৮.৫ কোটির অসুরক্ষিত ঋণ দিয়েছিলেন। তথ্য দেখাচ্ছে সেই টাকা জমি কিনতে ব্যবহার করে দে জা ভু। কিন্তু থল গ্রামের ওই জমি মূলত চাষের জমি, এবং ওখানে চাষের কাজই করার কথা। সেই হিসেবে জমির মালিক মোরেশ্বর আজগাঁওকরও একজন চাষা ছিলেন। এমনকি জমিটি এই মর্মেই হস্তান্তরিত হয় যে আগামী তিন বছরের মধ্যে জমিটি চাষের কাজেই ব্যবহার করা হবে। ২০১১ সালে আজগাঁওকরের বদলে দে জা ভু-র ডিরেক্টর পদে নিযুক্ত হন নমিতা ছিবা। প্রসঙ্গত, রমেশ ছিবা, সবিতা ছিবা, নমিতা ছিবা হলেন শাহরুখ খানের শ্বশুর, শাশুড়ি এবং শ্যালিকা, খবর আয়কর দফতর সূত্রে। আলিবাগের তহেসিলদারের দফতর খতিয়ে দেখেছে ওই জমিতে সুইমিং পুলটিও বিনা অনুমতিতে বেআইনিভাবেই তৈরি করা হয়েছে। সেই জন্যে সিআরজেড নিয়মও লঙ্ঘন করা হয়। সিআরজেড আইন লঙ্ঘনের জন্যেও নোটিস জারি হয়েছে। প্রসঙ্গত, ২০১৭ সালের নভেম্বরে রায়গড়ের কালেক্টর ডক্টর বিজয় সূর্যবংশী জানিয়েছিলেন, আলিবাগের ৮৭টি বাংলো যেগুলো বেআইনিভাবে তৈরি হয়েছে, তারমধ্যে রয়েছে শাহরুখের বাংলো। এখনও পর্যন্ত এবিষয়ে শাহরুখের পক্ষ থেকে কেউ কোনও মন্তব্য করেননি।

সেরা শিরোনাম

News Update: সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
Jeetu-Srijla: সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
Bollywood News: বিদেশে স্বপ্নের বিয়ে, ৪ বছরের সম্পর্কের পরে বিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় তারকা!
বিদেশে স্বপ্নের বিয়ে, ৪ বছরের সম্পর্কের পরে বিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় তারকা!
Sourav Ganguly Exclusive: উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget