এক্সপ্লোর

Alia Bhatt: বিয়ের আগে থেকেই কি অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া ভট্ট?

Bollywood Celebrity Updates: বিয়ের মাত্র দু মাসের মধ্যেই তাঁর অন্তঃসত্ত্বা অবস্থার কথা ঘোষণা করায় গুঞ্জন রটেছে যে, তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হন আলিয়া?

মুম্বই: চলতি বছর বিয়ে সেরেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং রণবীর কপূর (Ranbir Kapoor)। বৈশাখীতে নতুন জীবন শুরু করেন তাঁরা। রণবীর কপূরের পালি হিলের বাড়িতে বসেছিল তাঁদের বিবাহবাসর। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর বিয়ে করেন রণবীর - আলিয়া। এপ্রিলে বিয়ে সারার পর মাস দুয়েকের মধ্যে ফের সুখবর দেন তাঁরা। সবাইকে চমকে দিয়ে বিয়ের দু মাস পরই আলিয়া ভট্ট জানিয়ে দেন যে, তিনি অন্তঃসত্ত্বা। তাঁর এবং রণবীর কপূরের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। সন্তান জন্মের আগের মেডিকেল টেস্টের ছবি পোস্ট করে সুখবর দেন তাঁরা। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। মাঝে মুক্তি পেয়েছে দুই তারকার প্রথমবার একসঙ্গে পর্দায় জুটি বেঁধে ছবি 'ব্রহ্মাস্ত্র'। অন্তঃসত্ত্বা অবস্থাতেই ছবির প্রচারে চালান আলিয়া। শীঘ্রই তিনি সন্তানের জন্ম দেবেন। মাঝেমধ্যেই মেটারনিটি ফোটোশ্যুটের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। তবে, বিয়ের মাত্র দু মাসের মধ্যেই তাঁর অন্তঃসত্ত্বা অবস্থার কথা ঘোষণা করায় গুঞ্জন রটেছে যে, তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হন আলিয়া? যদিও অভিনেত্রী সে প্রসঙ্গে মুখ খোলেননি এখনও পর্যন্ত। তবে, এবার সেই প্রসঙ্গে কথা বলতে শোনা গেল আলিয়ার বোন শাহিন ভট্টকে।

আলিয়া ভট্টের মা হতে চলা প্রসঙ্গে শাহিন ভট্ট-

আলিয়া ভট্ট কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হন? গুঞ্জন রটেছে এমনটাই। সেই প্রসঙ্গে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রীর বোন শাহিন ভট্ট বলেন, 'আমি ওর (আলিয়া ভট্ট) হয়ে কোনও কথা বলতে চাই না। কারণ, এটা ওর জীবন। ওর জার্নি। ও ওর জীবন কীভাবে কাটাবে, সেটা একেবারেই ওর নিজের সিদ্ধান্ত। এটাও বলব যে, কারও সম্পর্কেই এমন কথা বলা উচিত নয়। নাহলে নেতিবাচক মন্তব্য আসতে পারে।' শাহিন ভট্ট জানান যে, যেহেতু তাঁরা অভিনয় জগতের পরিবারের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাই তাঁদের জীবনযাত্রাও আলাদা। হাই প্রোফাইল লাইফস্টাইলে চলতে হয় তাঁদের। তাঁদের জীবন নিয়ে চর্চাও হয় অনেক বেশি। তিনি বলেন, 'যেহেতু সবসময়ই সাধারণ মানুষের নজর আমাদের উপর থাকে, তাই কোন বিষয়টা সামনে আসা দরকার আর কোনটা নয়, সে সম্পর্কে আমাদের শিখতে হয়। চলতি বছরটা আমাদের পারিবারিক দিক থেকেও উল্লেখযোগ্য। গত কয়েক বছরে অনেক উন্নতি হয়েছে। আমাদের আগামী জীবনে অনেক আনন্দ আর খুশি আসুক, তার জন্য়ই অপেক্ষা করে আছি।'

আরও পড়ুন - Katrina Kaif: বিয়ের পর প্রথম করবা চৌথ, চোখ ফেরানো যাচ্ছে না ক্যাটরিনার দিক থেকে

প্রসঙ্গত, বোন শাহিনের সঙ্গে মিলে নিজস্ব প্রযোজনা সংস্থা চালু করেছেন আলিয়া ভট্ট। 'এটারনাল সানসাইন প্রোডাকশনস' নামে ওই প্রযোজনা সংস্থা থেকে প্রথম ছবি 'ডার্লিংস' মুক্তি পেয়েছে। যদিও এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। বরং, দেখা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। আর সূত্র অনুযায়ী খবর, সেই ছবি সফলও হয়েছে। এই ছবিতে অভিনয় করতে দেখা যায় আলিয়া ভট্ট, শেফালি শাহ, বিজয় ভার্মাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget