এক্সপ্লোর

Shehzada: ইতিমধ্য়ে বিক্রি হয়েছে ১১ হাজার টিকিট,'শেহজাদা' নিয়ে চড়ছে উন্মাদনার পারদ

'শেহজাদা' ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে কৃতী শ্যাননকে।

মুম্বই: আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ছবি 'শেহজাদা' (Shehzada)। ইতিমধ্যেই ছবির ট্রেলার, টিজার ও বেশ কয়েকটি গান মুক্তি পেয়ে গিয়েছে। আর এবার প্রকাশ্যে এল নতুন খবর। শোনাযাচ্ছে, ইতিমধ্য়েই এই ছবির ১১ হাজার টিকিটের অগ্রিম বুকিং হয়ে গেছে।

'শেহজাদা' ছবির টাইটেল ট্র্যাকও পছন্দ করেছে সিনেপ্রেমীরা। সোনু নিগমের কণ্ঠে এই গানেই মজে নেট দুনিয়া। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের আগামী ছবি 'শেহজাদা'র টাইটেল ট্র্যাকটি পোস্ট করেছিলেন বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান। সঙ্গে লিখেছেন গানের কয়েকটা লাইনও। 'ম্যায় যো আ গয়া... ম্যায় অব না যাউঙ্গা... ম্যায় সব কা বন যাউঙ্গা শেহজাদা...' গানটিতে সুর দিয়েছেন প্রীতম। গানটি গেয়েছেন সোনু নিগম। নেট দুনিয়ায় মুক্তি পেতেই তাতে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, 'সোনি নিগম স্যরের কোনও জবাব নেই। অসাধারণ একজন শিল্পী।' আবার কেউ লিখেছেন, 'শেহজাদার টাইটেল ট্র্যাকটি অসাধারণ লাগল। কী সুন্দর গান। সবথেকে প্রশংসনীয় কার্তিক আরিয়ানের চার্ম।' অভিনেতার কোনও অনুরাগী আবার লিখেছেন, 'কার্তিকের মিষ্টত্বই দারুণ মানিয়েছে এই গানের সঙ্গে।' এর আগে 'মুন্ডা সোনা হুঁ ম্যায়', 'ছেড়খানিয়া', 'মেরে সওয়াল কা', 'ক্যারেক্টার ঢিলা ২.০' গানগুলি মুক্তি পেয়েছে এই ছবির। আর প্রতিটা গানই নেট দুনিয়ায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

আরও পড়ুন...

বিয়ে করলেন স্বরা, পাত্র সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদ

'শেহজাদা' ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে কৃতী শ্যাননকে। এই ছবি দিয়েই প্রথমবার চকোলেট বয় অবতার ছেড়ে অ্যাকশন স্টার অবতারে দেখা পাওয়া যাবে কার্তিকের। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা এবং আরও অনেকে। ছবির ট্রেলার মুক্তি পেয়েছে আগেই। 'শেহজাদা' ছবিটি মূলত তেলুগু ছবি 'আলা বৈকুন্ঠপুরামুলু'র হিন্দি রিমেক। তেলুগু ছবিটিতে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। ট্রেলারে ধুমধাড়াকা অ্যাকশন করতে দেখা যাচ্ছে কার্তিককে। যা দেখে আরও উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। আল্লু অর্জুনের জুতোয় পা গলিয়ে দর্শকদের কতটা মন জিততে পারেন কার্তিক, এখন সেটাই দেখার। প্রসঙ্গত, ২০২২ সালটা অত্যন্ত ভালো এবং উল্লেখযোগ্য গিয়েছে কার্তিক আরিয়ানের। তাঁর অভিনীত সবকটি ছবিই দারুণ সাফল্য পেয়েছে। চলতি বছরও তাঁর একাধিক ছবি মুক্তি পাবে। 'শেহজাদা' ছাড়াও তাঁকে দেখা যাবে 'সত্যপ্রেম কি কথা', 'আশিকি ৩' এবং নাম ঠিক না হওয়া বেশ কিছু ছবিতে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget