এক্সপ্লোর

Shilpa Shetty Upcoming Film: প্রকাশ্যে শিল্পা শেট্টির 'নিকম্মা' ছবির মুক্তির দিন, সঙ্গে বড় চমক

গত বছর বড় পর্দায় ফিরেছেন শিল্পা শেট্টি। চলতি বছর তাঁর একাধিক ছবি মুক্তি পাবে। শ্যুটিং নিয়েও অত্যন্ত ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'নিকম্মা'র মুক্তির দিন জানালেন

মুম্বই: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে (Shilpa Shetty) খুব বেশি এখন আর বড় পর্দায় দেখা যায় না। গত বছর দীর্ঘ বিরতি কাটিয়ে 'হাঙ্গামা টু' (Hungama 2) ছবি দিয়ে বড় পর্দায় কামব্যাক হয় তাঁর। যদিও ছবিটি সিনেমা হলে মুক্তি পায়নি। 'হাঙ্গামা টু' মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। এবার তাঁর নতুন ছবি 'নিকম্মা' (Nikamma) মুক্তি পেতে চলেছে সিনেমা হলে। সম্প্রতি সেই ছবির মুক্তির দিনও ঘোষণা করা হল।

গত বছর বড় পর্দায় ফিরেছেন শিল্পা শেট্টি। চলতি বছর তাঁর একাধিক ছবি মুক্তি পাবে। আর তাই শ্যুটিং নিয়েও অত্যন্ত ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। তবে, সোশ্যাল মিডিয়ায় সময় দিতে এতটুকুও কার্পণ্য করছেন না। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি একটি পোস্ট করেছেন। নতুন ছবি 'নিকম্মা'র দুটি মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'এবার অপেক্ষার শেষ আর বিনোদনের শুরু। আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। আগামী ১৭ জুন সিনেমা হলে মুক্তি পেতে চলেছে 'নিকম্মা'। ' শিল্পা শেট্টির পোস্ট করা সেই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু দাসানিকে। 

আরও পড়ুন - Top Entertainment News Today: এক নজরে আজকের সেরা ১০টি বিনোদনের খবর

প্রসঙ্গত, চলতি বছর একাধিক ছবি হাতে রয়েছে শিল্পা শেট্টির। কিছুদিন আগেই নতুন ছবি 'সুখী'র ঘোষণা করেন। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি নিজের ছবির পোস্টার শেয়ার করেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখেন, 'একটু বেধড়ক আমি, আমার জীবন একেবারে খোলা বই, দুনিয়া নির্লজ্জ বললেই বা কী, কারও থেকে আমার স্বপ্ন কম নয়।' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন শিল্পা শেট্টি। সেকথাও পোস্টে লেখেন তিনি। ছবির পোস্টার দেখে মনে করা হচ্ছে যে এটি একটি নারী-কেন্দ্রিক ছবি। মূল চরিত্রে অভিনয় করবেন শিল্পা শেট্টি। অ্যাবান্ডাটিয়া এন্টারটেনমেন্ট ও টি-সিরিজ হাত মিলিয়ে এই ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন। 'অ্যাবান্ডাটিয়া এন্টারটেনমেন্ট'-এর প্রতিষ্ঠাতা বিক্রম এর আগে 'শেরনি', 'শকুন্তলা দেবী'র মতো ছবি প্রযোজনা করেছেন। 

সেরা শিরোনাম

Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
Rituparna Sengupta: গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা
গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা
Aamir Khan Marriage: মাত্র ১ দিন পরেই বিয়ে, আমির-গৌরীর বিশেষ দিনে থাকছে কী কী আয়োজন?
মাত্র ১ দিন পরেই বিয়ে, আমির-গৌরীর বিশেষ দিনে থাকছে কী কী আয়োজন?

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget