এক্সপ্লোর

The Kapil Sharma Show: ক্রুষ্ণা অভিষেকের পর আরও এক কমেডিয়ান ছাড়লেন 'দ্য কপিল শর্মা শো', জানালেন কারণও

Kapil Sharma Show Updates:

মুম্বই: সদ্যই নতুন সিজনের প্রোমো প্রকাশ্যে এসেছে। তারই মাঝে সামনে এসেছে যে, আস্নন সিজনে 'দ্য কপিল শর্মা শো'-তে দেখা যাবে না ক্রুষ্ণা অভিষেককে। সুনীল গ্রোভার, আলি আসগরের পর ক্রুষ্ণা অভিষেকের কপিল শর্মার শো ছাড়ার কারণ নিয়ে নানা জল্পনা শোনা যায়। সম্প্রচারিত চ্যানেল, শোয়ের নির্মাতা এমনকি কপিল শর্মার সঙ্গেও তাঁর সম্পর্ক ছেদের গুঞ্জন রটে। যদিও পরবর্তীকালে জানা যায় যে, বেতন সংক্রান্ত সমস্যার জন্যই কপিল শর্মা শোয়ের আসন্ন সিজনে থাকবেন না ক্রুষ্ণা অভিষেক। এর রেশ কাটতে না কাটতেই ফের আরও এক কমেডিয়ানের 'দ্য কপিল শর্মা শো' ছাড়ার খবর সামনে এল। তিনি চন্দন প্রভাকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কপিল শর্মার শো ছাড়ার কারও জানিয়েছেন।

'দ্য কপিল শর্মা শো' ছাড়লেন চন্দন প্রভাকর-

সম্প্রতি জানা গিয়েছে যে, 'দ্য কপিল শর্মা শো'-এর দীর্ঘদিনের সঙ্গী চন্দন প্রভাকরকে আর দেখা যাবে না নতুন সিজনে। এই শোয়ে তিনি 'চন্দু' চরিত্রে অভিনয় করতেন। কৌতুক অভিনেতার শো ছাড়ার সঠিক কারণ এখনও জানা না গেলেও বিভিন্ন সূত্রে খবর, নির্মাতাদের সঙ্গে তাঁর চুক্তি নিয়ে কোনও সমস্যা তৈরি হয়েছে। যদিও চন্দন প্রভাকরের পক্ষ থেকে এমন কথা অফিশিয়ালি জানানো হয়নি। তিনি বরং জানিয়েছেন যে, কোনও নির্দিষ্ট কারণে নয়, একটু বিরতি নেওয়ার জন্যই আসন্ন সিজনে দেখা যাবে না তাঁকে।

চন্দন প্রভাকর বলেন, 'হ্যাঁ, খবর সত্যি। 'দ্য কপিল শর্মা শো'-এর নতুন সিজনে আমি আর থাকছি না। এর নির্দিষ্ট কোনও কারণ নেই। আমি শুধু কাজ থেকে কিছুটা বিরতি নিতে চাইছিলাম তাই।'

প্রসঙ্গত, কিছুদিন আগেই 'দ্য কপিল শর্মা শো' ছাড়ার কারণ নিয়ে মুখ খোলেন আলি আসগর। এক সাক্ষাৎকারে আলি আসগর জানান যে, 'দ্য কপিল শর্মা শো'-এ তাঁর অভিনীত চরিত্রটির কোনও উন্নতি ছিল না। এবং সেই কারণেই তিনি কাজটিকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তিনি বলেন, 'কাজের দিক থেকে আমি সন্তুষ্ট ছিলাম না। আমার চরিত্র (নানি)র কোনও বৃদ্ধি হচ্ছিল না। ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগেও আমি এই টিমের সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম। 'দাদি' হিসেবে আমি অনেক পারফর্ম করেছি। কিন্তু 'নানি'র চরিত্রে তেমনটা নয়। যখন এই শোয়ে আমার কনট্র্যাক্ট রিনিউ করার সময় আসে, তখন আমি আমার চিন্তাভাবনা টিমকে জানাই। এটাই বলি যে আমি এই শো চালিয়ে যেতে রাজি নই। দুর্ভাগ্যবশত, সেই সময়ই কপিল এবং সুনীলের মধ্যে সমস্যা তৈরি হয়। হতে পারে, কপিল জানত না যে আমি শো ছাড়ছি। হতে পারে, এই খবর ওর কাছে পৌঁছয়নি। শিল্পী হিসেবে আমি কারও সঙ্গে প্রতারণা করতে পারব না। আমি যদি খুশি না থাকি, তাহলে কীভাবে আমি দর্শকদের বিনোদন দেব? তাই এটাই সঠিক সিদ্ধান্ত হবে যে আমি শো ছেড়ে দিই। যদি পরবর্তীকালে সবকিছু ফের ঠিক হয়, তাহলে ফের আমরা একসঙ্গে কাজ করব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget