এক্সপ্লোর

Shruti Haasan Break Up: ৪ বছরের সম্পর্কে ফাটল! প্রেমিক শান্তনুর সঙ্গে প্রেম ভাঙল শ্রুতির? কেন?

Shruti Haasan: শ্রুতি ও শান্তনুর বিচ্ছেদের প্রসঙ্গ হঠাৎ উঠে আসে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম থেকে শান্তনুর সমস্ত ছবি মুছে ফেলার পর। এছাড়াও অভিনেত্রী সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার কথা জানান।

নয়াদিল্লি: ফের শিরোনামে শ্রুতি হাসান (Shruti Haasan)। তবে বিশেষ সুখবর নয়। শোনা যাচ্ছে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অভিনেত্রীর। শান্তনু হাজারিকার  (Santanu Hazarika) সঙ্গে কমল-কন্যার প্রেমের কথা সকলেরই জানা। তবে এখন শোনা যাচ্ছে প্রেম ভেঙেছে (Shruti-Santanu Break Up) 'সালার' অভিনেত্রীর এবং তাঁরা এখন থাকছেনও আলাদা। 

প্রেম ভেঙেছে, আলাদা থাকছেন শ্রুতি-শান্তনু?

বিনোদন দুনিয়ায় ফের বিচ্ছেদের গুঞ্জন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ভাঙন। শোনা যাচ্ছে আলাদা হয়েছেন শ্রুতি হাসান ও শান্তনু হাজারিকা। নায়িকার ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিনেত্রীর বিচ্ছেদ হয়েছে তাঁদের মধ্যে ব্যক্তিগত বিষয়ে বনিবনা হচ্ছিল না বলে। হিন্দুস্তান টাইমসকে ঘনিষ্ঠ সূত্র জানায়, 'গত মাসে তাঁদের ব্রেকআপ হয়েছে। ব্যক্তিগত সমীকরণে সমস্যা হচ্ছিল, ফলে দুই তরফেই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।' যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য করেননি শ্রুতি এখনও। 

শ্রুতি ও শান্তনুর বিচ্ছেদের প্রসঙ্গ হঠাৎ উঠে আসে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম থেকে শান্তনুর সমস্ত ছবি মুছে ফেলার পর। এছাড়াও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করে অভিনেত্রী সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার কথা জানান। তিনি লেখেন, 'একটা উন্মত্তের মতো সফর ছিল, যার থেকে আমি নিজের ও মানুষের সম্পর্কে অনেক জেনেছি। যা যা হতে পারি ও হওয়া প্রয়োজন তার জন্য কখনওই দুঃখিত হওয়া উচিত নয়।' শ্রুতি হাসান ও শান্তনু হাজারিকা, মুম্বইয়ে ৪ বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন এবং তাঁদের বিচ্ছেদের খবর অনুরাগীরা যথেষ্ট হতবাক। কারণ তাঁদের শীঘ্রই বিয়ে হওয়ার জোরালো গুঞ্জন ছিল। 

প্রসঙ্গত, অভিনেত্রী শ্রুতি হাসান এখন ইনস্টাগ্রামে যথেষ্ট সক্রিয় এবং তাঁর বোনকে নিয়ে একাধিক স্টোরি তিনি পোস্ট করছেন। যেখানে দেখা যাচ্ছে তাঁর বোন, অর্থাৎ অক্ষরা হাসান এই মুহূর্তে তাঁর নিরাময়কারী। স্ট্রেস বা চাপ কমাতে তাঁরা 'ডান্স থেরাপি'র ব্যবহারও করছেন। 

আরও পড়ুন: Sonam Kapoor: সন্তান জন্মানোর পর ওজন বাড়ে ৩২ কেজি, কীভাবে ফিরলেন ছিপছিপে চেহারায়? 'ফিটনেস' সফর শোনালেন সোনম

এর আগে একবার বলিউডের 'প্রিয় বন্ধু' ওরি দাবি করেন যে শ্রুতি হাসানের বিয়ে হয়ে গিয়েছে শান্তনুর সঙ্গে। যদিও 'আস্ক মি এনিথিং' সেশনে শ্রুতি হাসান বিবাহিত হওয়ার গুঞ্জন উড়িয়ে দেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget