এক্সপ্লোর

Shubman Gill: সারা আলি খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন আরও বাড়ালেন শুভমন গিল

Gossip: নেট দুনিয়া সারা ও শুভমনের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। যেখানে দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। আর এবার অবশেষে সারা আলি খানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মুখ খুললেন শুভমন গিল।

মুম্বই: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রটেছে যে, বলিউড অভিনেত্রী সারা আলি খানের (Sara Alia Khan) সঙ্গে সম্পর্কে রয়েছেন ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill)। আগে সচিন কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে সম্পর্ক থাকলেও এবার অন্য সারায় মন দিয়েছেন তিনি। নেট দুনিয়া সারা ও শুভমনের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। যেখানে দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। আর এবার অবশেষে সারা আলি খানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মুখ খুললেন শুভমন গিল।

সারা আলি খানের সঙ্গে কি সত্যিই সম্পর্কে রয়েছেন? শুভমন গিল যা উত্তর দিলেন...

সম্প্রতি একটি পঞ্জাবী চ্যাট শোয়ে হাজির ছিলেন শুভমন গিল। সেখানেই তাঁকে সারা আলি খানের সম্পর্কে প্রশ্ন করা হয়। আর শুভমন গিল সেই সমস্ত প্রশ্নের যা উত্তর দিলেন, তাতে বলিউড অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হল। অনুষ্ঠানের সঞ্চালক সোনম বাজওয়া শুভমনকে প্রশ্ন করেন যে, বলিউডের সবথেকে ফিট অভিনেত্রী কে। উত্তরে শুভমন সারা আলি খানের নাম নেন। ফের তাঁকে প্রশ্ন করা হয় যে, তিনি সারা আলি খানের সঙ্গে ডেটিং করছেন কিনা। সেই প্রশ্নের উত্তরেও 'হয়তো' বলেন তিনি। এবার যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, 'সারার সমস্ত সত্যি বলো।' সলজ্জ ভঙ্গীতে শুভমন উত্তর দেন যে, 'সারা তো সব সত্যি কথাই বলে দিয়েছে।' শুভমন গিলের এমন ইঙ্গিতপূর্ণ উত্তরে দুই তারকার সম্পর্কের জল্পনা আরও বেড়েছে। 

আরও পড়ুন - Alia Bhatt: মাতৃত্বের স্বাদ উপভোগ! মা হওয়ার পর প্রথম পোস্ট আলিয়া ভট্টের

প্রসঙ্গত, কিছুদিন আগেই নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটি বিমানের ভিতর থেকে তোলা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপি ট্যাঙ্ক টপ পরেছেন সারা আলি খান। বিমানের মধ্যে অনুরাগীদের অনুরোধ মতো সেলফিতে পোজ দিতে দেখা যাচ্ছে তাঁকে। অনুরাগীদের আবদারে সেলফি তোলার পর তিনি এসে বসছেন নিজের আসনে। আর বসার জায়গায় সারার পাশের সিটে বসে রয়েছেন যে যুবক, তাঁকে দেখে শুভমন গিল বলে অনুমান অনুরাগীদের। কারণ, ভিডিওটি তোলা হয়েছে পিছন থেকে। আর সারা আলি খান কার পাশে বসছেন, তাঁর মুখ স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। কিন্তু পিছন থেকে অনুমান করা যাচ্ছে যে, ওই যুবক আদতে শুভমন গিল দুজনের ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। এক নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'কী ঘটছে দুজনের মধ্যে?' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'গিল সারার প্রেমে পড়েছে'।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget