এক্সপ্লোর

Siddharth-Kiara: বিয়ের পরে প্রথম ক্রিসমাস, পার্টি সেরে সিদ্ধার্থ-কিয়ারার একান্ত মুহূর্ত

Christmas Day: তাঁদের জুটি, সমীকরণ সবসময়েই নজর কেড়েছে। তাঁরা একে অপরের সঙ্গে যে কতটা ভাল আছেন, তা শেয়ার করে নিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে

কলকাতা: বিয়ের পরে এই প্রথম ক্রিসমাস তাঁদের... আর সেটা যে একটু বিশেষ হবে, সেটা তো অবশ্যই। সোশ্যাল মিডিয়ায় বলিউডের প্রিয় এই জুটি শোয়ার করে নিলেন ক্রিসমাসের ছবি। লাল-কালো পোশাকে নজর কাড়লেন সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। 

আজ গোটা দেশই মজেছে ক্রিসমাসের আনন্দে। কলকাতা থেকে শুরু করে মায়ানগরী.. সাধারণ থেকে শুরু করে তারকারা, সবাই মজেছেন ক্রিসমাসের আনন্দে। আর এবার, বিয়ের পরে সিদ্ধার্থ-কিয়ারার প্রথম ক্রিসমাস। একটি লাল পোশাকে সেজেছিলেন কিয়ারা, মাথায় ডিয়ার হেয়ার-ব্যান্ড ও পায়ে সাদা জুতো। অন্যদিকে সিদ্ধার্থ পরেছিলেন কালো টি-শার্ট ও লাল প্যান্ট। কিয়ারার গালে চুম্বন এঁকে দিচ্ছেন সিদ্ধার্থ। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে সিদ্ধার্থ ও কিয়ারা লিখেছেন, 'মেরি ক্রিসমাস'। ক্রিসমাসে ইভে বলিউডের পার্টিতে হাজির ছিলেন তাঁরা। তবে তাঁর শেষে চুরি করে নিতে ভুললেন না একান্ত মুহূর্ত।

তাঁদের জুটি, সমীকরণ সবসময়েই নজর কেড়েছে। তাঁরা একে অপরের সঙ্গে যে কতটা ভাল আছেন, তা শেয়ার করে নিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে। বারে বারেই একে অপরের প্রশংসা করেছেন তাঁরা। সাক্ষাৎকারে কিয়ারাকে সিদ্ধার্থকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি 'আমার ঘর' বলে অভিহিত করেন ভালবাসার মানুষকে। নিজের বিয়ে ও সম্পর্ক প্রসঙ্গে কিয়ারা বলেন, 'সদ্য আমার বিয়ে হয়েছে। সেটা প্রেমের বিয়েই ছিল। ফলে অবশ্যই আমি প্রেমের বিয়েতে বিশ্বাস করি।' কিয়ারা আরও বলেন, 'আমি বিশ্বাস করি, ঘর দুটো মানুষ তৈরি করে। আর আমি খুব ভাগ্যবতী যে আমি যাকে পছন্দ করেছি, যে আমার স্বামী, সে আমার সবচেয়ে প্রিয় বন্ধুও। আমার জন্য ও সবকিছু। আমার জন্য, সিদ্ধার্থই আমার ঘর। আমি যেখানেই থাকি না কেন, যাই করি না কেন... সিদ্ধার্থ আমার ঘর। আমার শান্তির আশ্রয়।'

সদ্য 'কফি উইথ কর্ণ'-এর কাউচে বসে কিয়ারা বলেছিলেন, 'সত্যি বলতে আমি আমার ব্যাচেলর জীবনের কিছুই মিস করি না। বিয়ে করে ভীষণ ভাল আছি। সবসময় ভালবাসার মানুষের সঙ্গ পাওয়াটা ভীষণ সুখের, আনন্দের।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

আরও পড়ুন: KWK 8 Promo: 'কফি উইথ কর্ণ'-এর কাউচে মা-ছেলে জুটি, শর্মিলা ঠাকুর-সেফ আলি খানের পর্বের প্রোমো প্রকাশ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget