এক্সপ্লোর

Singer Death : নৃশংসভাবে খুন 'জনপ্রিয় গায়ক' ! চার দিনের মধ্যে দোষীরা গ্রেফতার না হলে ... আলটিমেটাম দিলেন স্ত্রী

চার দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে তিনি নিজেকেই শেষ করে দেবেন। হুঁশিয়ারি নিহত গায়কের শিক্ষিকা-স্ত্রীর।

নয়া দিল্লি : 'চার দিন সময় দিলাম। হয় আমার স্বামীর খুনিদের গ্রেফতার করুন। নইলে আমি নিজেকে শেষ করে দেব। ' - এবার কার্যত পুলিশকেই আলটিমেটাম দিলেন নিহত হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানের স্ত্রী । শুক্রবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ চার দিনের মধ্যে তাঁর স্বামীর হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে তিনি নিজেকেই শেষ করে দেবেন শামলি মহকুমা ম্যাজিস্ট্রেটের দফতরের সামনেই। অথবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের বাইরে গিয়ে চরম পদক্ষেপ নেবেন তিনি।

শামলি জেলার বান্টি খেদা গ্রামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এভাবেই আলটিমেটাম দেন নিহত গায়কের শিক্ষিকা-স্ত্রী।  সীমা পরিষ্কার জানিয়ে দেন,  তিনি পুলিশের তদন্তে অসন্তুষ্ট । চার দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে তিনি নিজেকেই শেষ করে দেবেন। তাঁর এই বক্তব্যের  ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সীমার অভিযোগ, তাঁর স্বামী আগেই পুলিশি নিরাপত্তা চেয়েছিলেন কিন্তু তাঁকে সুরক্ষা দেওয়া হয়নি।

বুধবার সন্ধ্যায় শামলির কোতোয়ালি এলাকার একটি জিম থেকে বের হওয়ার সময় তিনি খুন হয়ে যান। দুটি মোটরসাইকেলে চেপে এসেছিল দুষ্কৃতীরা। চারজন ব্যক্তি বালিয়ানকে লক্ষ্য করে গুলি চালায়। বালিয়ানকে দ্রুত নিকটবর্তী একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।                                            

সোশ্যাল মিডিয়ায় হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে বালিয়ান জিম থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে চেপে চার ব্যক্তি এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর চম্পট দেয়। 

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব শুক্রবার বালিয়ানের বাবা সতবীর সিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি পরিবারকে  আশ্বাস দেন , ন্যায়বিচারের লড়াইয়ে তাঁর দল প্রতিটি পদক্ষেপে তারা  পাশে আছে। এই ঘটনার তদন্তে গা ফিলতির অভিযোগ তুলেছেন অখিলেশ। 

হামলাকারীদের গ্রেফতার করতে পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে, কিন্তু হত্যাকাণ্ডের তৃতীয় দিন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। সূত্রের খবর, গাজিয়াবাদের শামলি, লোনি, দিল্লি এবং সোনিপতের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে গুলি খতিয়ে দেখা হচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি।   

 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Big Boss Bangla: দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
Big Boss Bangla: মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget