এক্সপ্লোর

Anupam Roy Birthday: জন্মদিনেও কর্মব্যস্ততা, মায়ের হাতের পায়েস খেয়ে সেলিব্রেশন অনুপমের

একটা নয়, সোমবার বেশ কয়েকটা রেকর্ডিংয়ের কাজ ছিল। তবে সকালবেলা নিয়মমাফিক হাজির হয়েছে মায়ের হাতের পায়েস। সোমবার ছিল জন্মদিন, কিন্তু কাজ থেকে ছুটি নেই অনুপম রায়ের। তাই আগেভাগেই সেরে রেখেছেন যাবতীয় সেলিব্রেশন। অনুপমের জন্মদিনের দিনটা শুধু নতুন গানের জন্য।

কলকাতা: একটা নয়, সোমবার বেশ কয়েকটা রেকর্ডিংয়ের কাজ ছিল। তবে সকালবেলা নিয়মমাফিক হাজির হয়েছে মায়ের হাতের পায়েস। সোমবার ছিল জন্মদিন, কিন্তু কাজ থেকে ছুটি নেই অনুপম রায়ের। তাই আগেভাগেই সেরে রেখেছেন যাবতীয় সেলিব্রেশন। অনুপমের জন্মদিনের দিনটা শুধু নতুন গানের জন্য।

একবার রিং হতেই ফোন তুললেন 'বার্থ ডে বয়'। জন্মদিনের শুভেচ্ছার উত্তরে ধন্যবাদ জানালেন। তারপর হেসে বললেন, 'সবাইকে উত্তর দিতে হচ্ছে তো, ফোনটা হাতেই ছিল।' কেমন কাটল জন্মদিন? এবিপি লাইভকে অনুপম বললেন, 'পরিবারের সবাইকে নিয়ে আগেই উদযাপন হয়ে গিয়েছে আমার জন্মদিন। আর 'নিজেদের মতে নিজেদের গান'-এর দলের অনেকে এসেছিলেন। ব্যাস.. আজ রেকর্ডিং পড়ে গেল তাই আগেভাগেই জন্মদিনের উৎসব শেষ।' যোগ করলেন, 'সকালে মায়ের হাতের পায়েস খেয়েছি। মা যতদিন থাকবে, এটাও থাকবে। তবে আজ কেক কাটার পরিকল্পনা নেই। আমরা বাঙালিরা বেশ সব রীতিনীতিগুলোকে মিলিয়ে ফেলেছি। এতে একরকম সুবিধা। দুটোই পাওয়া যায়। কেকও, পায়েসও।'

কেমন ছিল অনুপমের ছোটবেলার জন্মদিনগুলো? গায়ক বলছেন, 'ছোটবেলায় আমার জন্মদিনে বাড়িতে বন্ধুদের ডেকে খাওয়ানো হত। মেনুতে থাকত লুচি, পাঁঠার মাংস আর পায়েস। আমার মায়ের হাতের মটন আমার বরাবরই খুব প্রিয়। আর লুকোচুরি খেলা চলত বাড়ির মধ্যে ছুটোছুটি করে। সেই মজাটা ভীষণ মনে পড়ে।'

করোনা পরবর্তী পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। যদিও আশঙ্কা রয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ের। দীর্ঘ লকডাউনের ধাক্কা সামলে উঠে কেমন রয়েছে বাংলার মিউজিক ইন্ডাস্ট্রি? অনুপম বলছেন, 'কেবল করোনা নয়, এখন আমাদের সামনে জোড়া সমস্যা। বাংলার রাজনৈতিক পরিস্থিতি এতটাই অশান্ত হয়ে রয়েছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।'

কিছুদিন আগেই গানের অনুষ্ঠান বন্ধ হওয়া নিয়ে ফেসবুকে সরব হয়েছিলেন রূপম ইসলাম। জানিয়েছিলেন, শো করতে অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। অনুপম বলছেন, 'কেবল রূপম নয়, আমাদের সবারই শো বাতিল হয়েছে। রাজনীতি এখন এতটাই সামনের সারিতে চলে এসেছে যে পরিস্থিতি শান্ত না হলে, নির্বাচন না কাটলে মূল ধারায় ফেরা মুশকিল। আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে।'

সামনেই মুক্তি পাচ্ছে 'ফ্লাইওভার'। সেই ছবিতেও গানের দায়িত্ব অনুপমের। বললেন, করোনার জন্য অনেকগুলো মুক্তি আটকে ছিল। আস্তে আস্তে সব মুক্তি পাবে।

৩৯-এ পা দিলেন অনুপম। এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে প্রিয় উপহার কী? 'অসংখ্য মানুষের ভালোবাসা। কোনও একটা বেছে নেওয়া মুশকিল', হেসে বললেন অনুপম।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Big Boss Bangla: দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
Big Boss Bangla: মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget