এক্সপ্লোর

Samadipta Mukherjee Wedding: ছাদনাতলায় সমদীপ্তা, ভালবাসার সপ্তাহেই সাত পাকে বাঁধা পড়লেন গায়িকা

Samadipta Mukherjee Marriage: টুকটুকে লাল বেনারসী, মানানসই মেকআপ, মুকুট, কপালে চন্দন, গলায় গোলাপের মালা, একেবারে সাবেকি সাজের সঙ্গে মুখে মিষ্টি হাসি। কনের সাজে সমদীপ্তার ছবি এল প্রকাশ্যে।

কলকাতা: প্রেমের মরশুমে চার হাত এক হল। ভালবাসার সপ্তাহেই সাত পাকে বাঁধা পড়লেন গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায় (Samadipta Mukherjee)। ডিসেম্বরেই সেরেছিলেন আংটি বদল। বিয়ের ছবি পোস্ট করলেন অপর গায়িকা সোনালি বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি রিশেয়ার করেন সমদীপ্তা। 

সাত পাকে বাঁধা পড়লেন সমদীপ্তা ও স্বাগত

চারিদিকে প্রেম প্রেম গন্ধ। চলছে ভালবাসার সপ্তাহ। এই সময়েই আনুষ্ঠানিকভাবে নিজের জীবনের নয়া ইনিংস শুরু করলেন সঙ্গীতশিল্পী সমদীপ্তা মুখোপাধ্যায়। দীর্ঘদিনের প্রেমিক স্বাগত গঙ্গোপাধ্যায়ের (Swagato Gangopadhyay) সঙ্গে বাঁধা পড়লেন সাত পাকে। 

টুকটুকে লাল বেনারসী, মানানসই মেকআপ, মুকুট, কপালে চন্দন, গলায় গোলাপের মালা, একেবারে সাবেকি সাজের সঙ্গে মুখে মিষ্টি হাসি। কনের সাজে সমদীপ্তার ছবি এল প্রকাশ্যে। স্বাগতর পরনে ছিল তসরের পাঞ্জাবি। 'সা রে গা মা পা' খ্যাত গায়িকার বিয়েতে হাজির হয়েছিলেন সেই রিয়্যালিটি শোয়ের অন্যান্য প্রতিযোগীরাও। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raktim Chowdhury (@raktim_chowdhury_official)

ডিসেম্বরেই সমদীপ্তা পোস্ট করে আংটি বদলের খবর দেন। এনগেজমেন্ট সেরেছেন প্রেমিক স্বাগত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। ক্যাপশনে লেখেন, 'এখন থেকে সারাজীবনের শুরু...'। পরনে বেগুনি রঙের শাড়ি, হালকা মেকআপ, মানানসই গয়না, হাতে মেহেন্দি, স্নিগ্ধ লুকে সমদীপ্তা। পাশে হলুদ পাঞ্জাবী, মেরুন ধুতী পরে স্বাগত গঙ্গোপাধ্যায়। আংটির পরা হাতের ছবিও দেখা যায়। সমদীপ্তার পোস্টে তাঁকে শুভেচ্ছা জানান সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, নবারুণ বসু প্রমুখ। শুভেচ্ছা জানান তাঁর অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়া প্রোফাইল অনুযায়ী পেশায় স্বাগত একজন উদ্যোগপতি। 

আরও পড়ুন: Mithun Chakrabarty Health: 'বললাম না আমি রাক্ষস..গোগ্রাসে খাই' হাসপাতাল থেকে বেরিয়েই বললেন 'মহাগুরু'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by sonali banerjee (@sonalibj8)

বনগাঁর এই বাঙালি কন্যা 'সা রে গা মা পা'য় এসে নিজের কণ্ঠ শ্রোতাদের কানে পৌঁছে দেওয়ার আগেই ভাইরাল হন, অবশ্যই নিজের গুণে। সমদীপ্তার গান শুনে মুগ্ধ হয়ে তাঁকে সোশ্যাল মিডিয়াতেই আশীর্বাদ করেছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। নিঃসন্দেহে এটি যে কোনও শিল্পীর জীবনে বিশাল প্রাপ্তি। সমদীপ্তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি, তাঁর গাওয়া মোৎজার্টের সূরমূর্ছনায় সরগমের পোস্ট কোনওদিন শেয়ার করবেন ভারতীয় সঙ্গীতের ধ্রুবতারা। লতা মঙ্গেশকর নিজের এক্স (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে শেয়ার করেছিলেন সেই ভিডিও । লিখেছিলেন, 'এই ভিডিওটি একজন পাঠালেন। মেয়েটি মোৎজার্টের সিম্ফনি খুব সুন্দরভাবে সরগমের মাধ্যমে উপস্থাপনা করেছে। আমার আশীর্বাদ রইল। ও যেন ভাল সঙ্গীতশিল্পী হয়।' এই খবর ভাইরাল হতে সময় নেয়নি। এরপর তাঁকে দেখা যায় রিয়্যালিটি শোয়ের মঞ্চে। সুমধুর কণ্ঠে বিচারক ও শ্রোতাদের মন জয় করেন তিনি। এরপর একাধিক প্রজেক্টে কাজ করেছেন। পরমব্রত চট্টোপাধ্যায় ও ইশা সাহা অভিনীত 'ঘরে ফেরার গান' ছবিতেও গান গেয়েছেন সমদীপ্তা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget