এক্সপ্লোর

Mithun Chakrabarty Health: 'বললাম না আমি রাক্ষস..গোগ্রাসে খাই' হাসপাতাল থেকে বেরিয়েই বললেন 'মহাগুরু'

Mithun Released From Hospital : 'গোগ্রাসে খাই' হাসপাতাল থেকে বেরিয়েই বললেন 'মহাগুরু'। বিশেষ পরামর্শ দিলেন ডায়াবেটিকদের। 

সন্দীপ সরকার, কলকাতা : আজই হাসপাতাল থেকে ছাড়া হল মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakrabarty )। হাসপাতাল থেকে বেরিয়েই কথা বললেন খোস মেজাজে। সবাইকে আশ্বস্ত করে বললেন, সব ঠিক আছে !  'বললাম না আমি রাক্ষস..গোগ্রাসে খাই' হাসপাতাল থেকে বেরিয়েই বললেন 'মহাগুরু'। বিশেষ পরামর্শ দিলেন ডায়াবেটিকদের। বললেন, ভাববেন না, মিষ্টি না খেলেই ডায়াবেটিস  ( Diabetes ) হবে না । 

সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েই অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দিয়ে ইতিবাচক মনোভাব। আশ্বাস দিয়ে বললেন, সব ঠিক আছে। তবে বললেন, চিনি একটু বেশি খান। তাই ডাক্তারবাবুদের থেকে বকুনি খেয়েছেন। সোজসুজি বললেন, 'প্রবলেম কিচ্ছু নয়। প্রবলেম খাওয়াতে। আর আমি গোগ্রাসে খাই। এমনিতে সব ঠিক আছে, তবে আমায় খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। ' বললেন বেশি খাওয়া হয়ে গিয়েছিল, তাই বেড়ে গিয়েছিল সুগার । 

তারপরই অনুরাগীদের দিলেন বিশেষ হেলথ টিপস। বললেন, ভাববেন না, মিষ্টি না খেলেই ডায়াবেটিস হবে না । সব প্রবলেম খাওয়াতে। খাওয়াটা কন্ট্রোল করুন। ভয় পাবেন না ইনসুলিনকে। ইনসুলিন খুবই নিরাপদ। আমার সমস্যা ওভার ইটিং করেছি। বললাম না, আমি রাক্ষস' 

আগামী লোকসভা ভোটে প্রার্থী হবেন? মিঠুনের জবাব, না একদমই না। আমি প্রার্থী হলে ৪২ টা আসন কে দেখবে ? হাসপাতাল থেকে বেরিয়েই পরিস্কার জানিয়ে দিলেন, ১ তারিখ থেকে বিজেপির হয়ে লাগাতার প্রচারে দেখা যাবে তাঁকে। 'বিজেপির হয়েই করব, একাধারেই করব, রাজ্যের বাইরে দরকার হলে সেখানেও যাব'। রাজ্য-রাজনীতির পরিস্থিতি নিয়ে মিঠুন বললেন, সময় এসে গিয়েছে। এবার জনতার জেগে ওঠা উচিত। 

রবিবারই তাঁর খোঁজ নিতে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী কথা হল । মিঠুন বললেন, পুরোটা তো বলা যাবে না। তবে কিছুটা বকাবকি করলেন। 

মিঠুনকে হাসপাতালে দেখতে এসেছিলেন অভিনেতা দেব। সংসদে দেবের বক্তব্য নিয়ে আপাতত তুঙ্গে জল্পনা। এরই মধ্যে বিজেপি নেতা মিঠুনকে দেখতে এলেন তৃণমূল সাংসদ দেব। এই নিয়ে প্রশ্ন করা হলে মিঠুন বললেন, 'পলিটিক্যালি আমি কোনও কমেন্ট করি না। আজও করব না। ও খুব বুদ্ধিমান ছেলে। ভাল ছেলে। জেনুইন ছেলে' 

জানিয়ে দিলেন, শুটিংয়ে ফিরবেন শিগগিরিই। ১৯ ফেব্রুয়ারি থেকে ফ্লোরে যাওয়ার কথা। আক্ষেপ করে বললেন, '২ টো দিন নষ্ট হয়ে গেল'

শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন অভিনেতা। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মিঠুন, জানানো হয় হাসপাতালের তরফে। যদিও চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে উঠেছেন মিঠুন চক্রবর্তী, তাই হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

আরও পড়ুন:          

শীতের আমেজ বাড়ছে উত্তরবঙ্গে, কত দিন স্থায়ী হবে?

 

সেরা শিরোনাম

Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget