এক্সপ্লোর

প্রকৃত মূল্যায়ণ হয়নি সবিতা চৌধুরীর, আক্ষেপ সঙ্গীত শিল্পীদের

কলকাতা: সঙ্গীত জগতের অবিস্মরণীয় ব্যক্তিত্ব সলিল চৌধুরীর গানের ধারাকে এতদিন বয়ে নিয়ে গিয়েছেন তাঁরই স্ত্রী সবিতা চৌধুরী। গতকালই প্রয়াত হয়েছেন তিনি। ‘হলুদ গাঁদার ফুল’, ‘গুন গুন গুন গুন সারাদিন’-এর মতো গানে সলিল-সঙ্গীতের উজান বেয়ে অনায়াস পাড়ি অবশেষে থেমে গেল। কিন্তু বাঙালি শ্রোতা কতটা মনে রেখেছেন মর্জিনা আবদুল্লা সিনেমায় অনুপ জলোটার সঙ্গে ডুয়েটে মার ঝাড়ু মার গানের শিল্পীকে! এ প্রজন্মের গায়ক-গায়িকাদের কাছে সবিতা চৌধুরী ছিলেন এক স্বতন্ত্র শিল্পী। মনোময় ভট্টাচার্য বলেছেন, ‘বউ কথা কও বলে পাখি আর ডাকিস না’-র মতো প্রতিবাদী গান গাইবার পাশাপাশি সলিল চৌধুরীর কঠিন কম্পোজিশন কত সহজেই না গাইতেন সবিতাদি। লোপামুদ্রা বলছেন, যে ধারার গান কেউ গাইতেন না তা সাবলীলভাবে গাইতেন সবিতাদি। রুবি হাসপাতালের অদূরে হ্যাপি লুক হাউজিং সোশ্যাইটিতে ৭২-র বছরের প্রয়াত শিল্পীর প্রতিবেশী সৈকত মিত্র। তাঁর মনে ভেসে উঠছে বাবা শ্যামল মিত্রর সঙ্গে সবিতা চৌধুরীর লাল পাথর সিনেমার ডেকোনা গো আর-এর মজাদার রেকর্ডিংয়ের ঘটনা। তাছাড়া দেখা তো হতোই মাঝেমধ্যেই। মনে ভিড় করছে অসংখ্য স্মৃতি। তাঁর এখনও অবাক লাগে বিভিন্ন অনুষ্ঠানে সবিতা চৌধুরী কীভাবে ‘ঝিলমিল বনে, ঝাউয়ের ঝিকিমিকি’ একদমে গাইতেন! সুরে এত ওঠানামা থাকার পর একেবার স্বচ্ছন্দে গেয়ে যেতেন তিনি। ঝিলমিল থেকে মরি হায় গো হায়-এর মতো সলিলবাবুর ভিন্নধর্মী কম্পোজিশনকে নিজস্ব গায়কী দিয়ে জীবন্ত করে তোলার মুন্সিয়ানা ছিল সবিতা চৌধুরীর। এই গায়কী একেবারেই স্বতন্ত্র।একটা লাইন শুনলেই বোঝা যেত গানটা গাইছেন সবিতাদি। শুভমিতার কথায় শক্তিশালী গায়িকা সবিতা চৌধুরী। আমার প্রিয় শিল্পী। নচিকেতা বললেন, সলিল চৌধুরির চলন্ত এনসাইক্লোপিডিয়া ছিলেন প্রয়াত শিল্পী। সলিলবাবুর সমস্ত গানই তাঁর জানা ছিল, সেগুলি গাইতেও পারতেন। গানের প্রতিটি ঘটনা নখদর্পণে ছিল তাঁর। সে সব জানানোর মতো আর কেউ থাকলেন না। ‘ঘুম আয়, আয় ঘুম’ গানটি এককথায় অনবদ্য। সবিতা চৌধুরীর মতো শিল্পীর সঠিক মূল্যায়ণ হয়নি বলেই আক্ষেপ নচিকেতার। একই আফসোস সুরজিত্ চট্টোপাধ্যায়েরও। তিনিও বলেছেন, একেবারেই মূল্যায়ণ হয়নি সুরসলিলে নিমগ্ন শিল্পীর।

সেরা শিরোনাম

Kavya Maran: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
Chaiti Ghoshal: 'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?
'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?
Rahul-Ushashi: সিরিজে প্রথম রাহুল-উষসীর জুটি! দীর্ঘদিনের বন্ধুত্বের পরে, একসঙ্গে প্রথম কাজ
সিরিজে প্রথম রাহুল-উষসীর জুটি! দীর্ঘদিনের বন্ধুত্বের পরে, একসঙ্গে প্রথম কাজ
Satendra Soni: কাজের পরে পারিশ্রমিক চাইতে গেলে হেনস্থা, মারধর! কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিলেন 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেতা!
কাজের পরে পারিশ্রমিক চাইতে গেলে হেনস্থা, মারধর! কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিলেন 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেতা!

ভিডিও

West Bengal Assembly News: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন, আজ বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
North Bengal Weather Update: উত্তরে আষাঢ়ে দুর্যোগ, পাহাড়ে ধস, ক্রমশ বাড়ছে নদীর জলস্তর, কী ছবি?
ISKCON removes Radharaman Das: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইস্কন
CM Suvendu Adhikari: কিছুদিনের মধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বসতে চলেছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার
FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget