এক্সপ্লোর

Soham Chakraborty Exclusive: পর্দায় প্রথমবার জুটি, শ্যুটিংয়ের ফাঁকে ঈশানকে নিয়ে গল্প করেন সোহম-নুসরত

Soham Chakraborty Exclusive: বাস্তবে তিনি ব্যস্ত বিধায়ক। কিন্তু পর্দায়, একজন চোর! নতুন ছবি 'জয় কালী কলকাত্তেওয়ালী'-তে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী ও নুসরত জাহান।

কলকাতা: বাস্তবে তিনি ব্যস্ত বিধায়ক। কিন্তু পর্দায়, একজন চোর! নতুন ছবি 'জয় কালী কলকাত্তেওয়ালী'-তে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী ও নুসরত জাহান। কলকাতার বিভিন্ন জায়গায় চলছে শ্যুটিং। কেবল নুসরত সোহম নয়, ছবিতে অভিনয় করছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, সোমরাজ মাইতি। 

প্রথমবার পর্দায় চোরের চরিত্রে অভিনয় করতে কেমন লাগছে? এবিপি লাইভকে সোহম বলছেন, 'এই ছবির চোরেরা বেশ মজাদার। তাঁরা প্রত্যেকেই শিক্ষিত, কিন্তু তাদের চাকরি নেই। পরিস্থিতির চাপে পরেই এই রাস্তা বেছে নেয় তারা। তবে এই তিন চরিত্র কখনও কারও ক্ষতি করে না। ছোট ছোট চুরি করতে করতে হঠাৎ তাদের হাতে পড়ে যায় একটা কালীমূর্তি। সেই কালীমূর্তি যে কতটা দুষ্প্রাপ্য সেই ধারনাই ছিল না তাদের। ফলে অত্যন্ত কম দামেই সেটা বিক্রি করে দিতে যায় তারা। তারপরের গল্প নিয়েই তৈরি এই ছবিটা। মজার মোড়কেই এগিয়েছে চিত্রনাট্য।'

বাস্তবে বিধায়ক আর পর্দায় চোর! হাসতে হাসতে সোহম বললেন, 'দুটো দিক সম্পূর্ণ আলাদা। শ্যুটিং ফ্লোরে বিধায়ক সত্ত্বাকে বাইরে রেখে আসি। একজন অভিনেতা হিসাবে আমাদের সবরকম চরিত্রে অভিনয় করতে হয়। তখন ভাবি সেই চরিত্রটা কোন কোন পরিস্থিতিতে কেমন ব্যবহার করবে। সেটা মাথায় রেখেই অভিনয় করি।'

সদ্য মা হয়েছেন নুসরত। সোহম নিজেও সন্তানের বাবা। শ্যুটিং ফ্লোরে বাড়ির একরত্তিদের নিয়ে কথা হয়? সোহম বলছেন, 'নুসরতের সঙ্গে এর আগে ছবিতে কাজ করেছি। কিন্তু ওর বিপরীতে অভিনয় করিনি। ক্যামেরার বাইরে আমাদের অনেকদিনের পরিচিতি, সম্পর্কও খুব ভালো। আর তাই ওর সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগছে। মজা করেই কাজ চলছে। নুসরত হামেশাই জিজ্ঞাসা করে আমার ছেলের কথা। আমিও জিজ্ঞাসা করি পুঁচকেটা কী করছে? আর পাঁচটা বাবা-মায়ের মত মিষ্টি আলোচনা তো থাকেই। কখনও কখনও আবার ছোটদের নিয়ে বিভিন্ন গম্ভীর আলোচনাও হয়।'

আজ কালীপুজো। কেমন করে কাটত সোহমের ছোটবেলার কালীপুজো? অভিনেতা বলছেন, 'ছোটবেলার কালীপুজো মানেই বাজি। বাজি ছাড়া কালীপুজো ভাবতেই পারতাম না। তবে এবার তো প্রশাসনের তরফে বেশ কিছু কড়াকড়ি হয়েছে। একজন নাগরিক হিসাবে সেটা মেনে চলাই আমাদের উচিত। আমি একটা বাজি পুড়িয়ে আনন্দ করব আর তার জন্য একজন অসুস্থ মানুষের ক্ষতি হবে সেটা কেউই চাই না। মায়ের পুজোয় আরাধনাই যথেষ্ট। আশা করব সবাই সেটাই মেলে চলছেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget