এক্সপ্লোর

Sonakshi Sinha: রাত পোহালেই জন্মদিন, রীতি ভেঙে এইবছর বিশেষ পরিকল্পনা সোনাক্ষীর

Sonakshi Sinha's Birthday: সদ্য নতুন সমুদ্রমুখী একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন সোনাক্ষী। সদ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই অ্যাপার্টমেন্টের ছবি

মুম্বই: প্রত্যেক বছর জন্মদিনে সফর করেন তিনি। ভ্রমণপ্রিয় এই নায়িকার জন্মদিনে সফর করাটা যেন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। রাত ফুরোলেই আরও একটা জন্মদিন। তবে এই বছর, বিশেষ এই দিনটার জন্য একটু অন্যরকম পরিকল্পনা নিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha)। 

সদ্য নতুন সমুদ্রমুখী একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন সোনাক্ষী। সদ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই অ্যাপার্টমেন্টের ছবি। এখনও সম্পূর্ণ গোছগাছ করে সাজানো হয়নি তাঁর অ্যাপার্টমেন্ট। সূত্রের খবর, এবার এই অ্যাপার্টমেন্টেই বন্ধু ও পরিবারের সঙ্গে জন্মদিনের দিনটা কাটাবেন সোনাক্ষী।

এখানেই শেষ নয়, পরিবেশ ও অন্যান্য বিষয়ে এদিন অনুরাগীদের সঙ্গে কথোপকথনের একটি আয়োজন করা হয়েছে সোনাক্ষীর তরফে। সেখানেও কিছুটা সময় কাটাবেন সোনাক্ষী। আর বাকি সময়টা এইবছর বাইরে কোথাও সফর নয়, পরিবার ও বন্ধুদেরই সময় দিতে চান নায়িকা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by S̶o̶n̶a̶k̶s̶h̶i̶ ̶S̶i̶n̶h̶a̶ (@aslisona)

প্রসঙ্গত, তাঁর শেষ মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'দাহাড়' প্রশংসিত হয়েছে অনুরাগীদের মধ্যে। সোনাক্ষীর লুক প্রকাশ পাওয়া থেকেই এই সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল। আর রহস্য-অপরাধের জালে মোড়া এই সিরিজ দর্শকদের মধ্যে বেশ ভালই প্রভাব বিস্তার করতে পেরেছে। 

টিজার, ট্রেলারে গল্পের যে আঁচ পাওয়া গিয়েছে, সেখানে বলা হয়েছে,  'অনেক নিরীহ মেয়ে নিজেদের প্রাণ দিয়েছে। কিন্তু একটা তদন্ত চালু রয়েছে।' ২৭ জন মেয়ের নিখোঁজ হওয়া ও তারপর খুন হওয়ার মতো ভয়ঙ্কর কেসের তদন্তভার পড়ে সোনাক্ষীর ওপর। ধূসর টিজারের শেষে গাড়িতে চাবি ঘষার শব্দ শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কোন চক্রে প্রাণ হারাতে হল এই ২৭ জন নারীকে, সেই কিনারা কী খুঁজে বের করতে পারবেন সোনাক্ষী? উত্তর লুকিয়ে 'দাহাড়'-এ।

এর আগে সঞ্জয় লীলা বনশালীর ওয়েব সিরিজ 'হীরামান্ডি' ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সোনাক্ষীকে। বড় দৃষ্টিনন্দন দুনিয়ার থেকে ডিজিটালে তাঁর আগমন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, পরিচালক সংবাদ সংস্থা আইএএনএসকে বলেন, 'আমি বড় চলচ্চিত্র তৈরি করেছি কিন্তু ডিজিটালে স্থানান্তরিত হওয়া আমার জন্য আরও বড় ব্যাপার।' এরপর তিনি 'হীরামান্ডি'কে এখনও পর্যন্ত তাঁর সবচেয়ে বড় প্রজেক্ট হিসেবে অভিহিত করেন। এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি সিরিজ যা যৌনকর্মীদের তিন প্রজন্মের গল্প বলে, সম্পূর্ণটাই প্রাক-স্বাধীনতা আমলের। খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে 'হীরামান্ডি'।

আরও পড়ুন:  Health Tips: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?

আরও পড়ুন: Turmeric: ত্বকের পরিচর্যায় হলুদের গুণ অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা
Nakashipara News: খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget