এক্সপ্লোর

Weather Update: বৃষ্টির মধ্যেই পুরীতে জোরকদমে চলছে রথের প্রস্তুতি, আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও কমলা সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস

Weather Update at Rath Yatra 2026: রথের রশিতে টান পড়ার আগে, এক নজরে দেখে নেওয়া যাক, আজকের আবহাওয়ার আপডেট

কলকাতা: আজ রথযাত্রা। পুরীর রথের দড়িতে পড়বে টান, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও পালন হবে ঐতিহ্যবাহী রথের উৎসব। তবে রথের দিনই, রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতর জানাচ্ছে, রথের দিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। বেশ কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি হয়েছে। রথের রশিতে টান পড়ার আগে, এক নজরে দেখে নেওয়া যাক, আজকের আবহাওয়ার আপডেট। 

রথের দিন কেমন থাকবে আবহাওয়া?

রথযাত্রা মানেই, সবার আগে সাধারণ মানুষের মনের আসে, পুরীর কথা। এখানকার রথ বিশ্ববিখ্যাত। তবে এবার রথে বৃষ্টির হাত থেকে রেহাই পায়নি সেই পুরী ও! বুধবার প্রায় দিনভর বৃষ্টি হয়েছে পুরীতে। বৃষ্টির মধ্যেই চলছে প্রস্তুতি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ অর্থাৎ রথযাত্রার দিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অন্য়দিকে, উত্তরবঙ্গে শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। রবিবার ও সোমবার অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জায়গাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে চলতে পারে ঝোড়ো হাওয়ার দাপট, আশঙ্কা রয়েছে বাজ পড়ার ও। 

রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের দিকে নজর রাখলে দেখা যাবে, আজ দার্জিলিং ও কালিম্পং জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে এই ২টি জেলা ছাড়াও, উত্তরবঙ্গের দু-একটি জেলায় বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে।  আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বৃষ্টির পরিমাণ কমলেও, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির। এই জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের দিকে তাকালে, শনিবার দক্ষিণবঙ্গের বর্ধমান ও বীরভূম জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির জন্য। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং-এ বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

আরও পড়ুন: Prosenjit Chatterjee: প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
Advertisement

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget