এক্সপ্লোর

Happy Birthday Sonu Sood: ৪৭ পূর্ণ সোনু সুদের, বড়পর্দায় ছাপ রেখেছে তাঁর যে সকল চরিত্র

Sonu Sood: অভিনেতা হিসেবে তিনি যে পর্দাতে সমানভাবে শক্তিশালী (powerful acting skill), সে কথাও বলার অপেক্ষা রাখে না। তাঁর কাজ প্রভাবিত করে সাধারণ মানুষকে।

মুম্বই: আজ, ৩০ জুলাই, ৪৭ পূর্ণ করলেন বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood Birthday)। তাঁর সমাজ কল্যাণমূলক কাজের নজির দেশবাসীকে আর নতুন করে বলার কিছুই নেই। এখনও তাঁর উদার মনে মজেন সাধারণ মানুষ। তবে অভিনেতা হিসেবে তিনি যে পর্দাতেও সমানভাবে শক্তিশালী (powerful acting skill), সে কথাও বলার অপেক্ষা রাখে না। তাঁর কাজ প্রভাবিত করে সাধারণ মানুষকে। আজ তাঁর জন্মদিনে, ফিরে দেখা যাক সোনু নিগমের দারুণ কিছু কাজের নমুনা। 

'দাবাং' (Dabangg)

সলমন খান অভিনীত এই জনপ্রিয় ছবিতে ছেদি সিংহের ভূমিকায় অভিনয় করেছিলেন সোনু সুদ। ছবির প্রধান খলনায়ক ছিলেন তিনি। অ্যাকশন কমেডি ঘরানার এই ছবিতে ভাইজানের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করেছেন এবং তাঁর চরিত্র ভূয়সী প্রশংসা পেয়েছিল। 

'এক বিবাহ... অ্যায়সা ভি' (Ek Vivaah... Aisa Bhi)

'এক বিবাহ... অ্যায়সা ভি' একটি রোম্যান্টিক ড্রামা ঘরানার ছবি যেখানে মুখ্য চরিত্রে দেখা যায় সোনু সুদকে, ইশা কোপিকরের বিপরীতে। ধনী ছেলে প্রেমের প্রেমে পড়ে চাঁদনী নামের একটি মেয়ে। কিন্তু বাগদানের দিন চাঁদনীর বাবা মারা গেলে প্রেমকে পাশে সরিয়ে নিজের ভাইবোনের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেয় সে। পরিবারের জন্য নিজের খুশি, ভাল থাকা, আনন্দ সবকিছুই জলাঞ্জলি দিতে রাজি হয় সে। আবেগঘন ছবির গল্পের জন্য জনপ্রিয়তা লাভ করে এটি। 

'যোধা আকবর' (Jodhaa Akbar)

সুজামলের চরিত্রে অভিনয় করতে দেখা যায় সোনু সুদকে এই ঐতিহাসিক ঘরানার ছবিতে। ঐশ্বর্য রাই অভিনীত চরিত্র যোধার তুতো ভাই এবং রাজপুত যোদ্ধা ছিলেন সুজামল। দর্শক ও সমালোচক সকলেরই প্রশংসা পায় সোনুর অভিনয়। 

'হ্যাপি নিউ ইয়ার' (Happy New Year)

এই হাইস্ট কমেডি ছবিতে, সোনুর চরিত্রের নাম ছিল জগমোহন প্রকাশ, যে পেশায় হ্যাকার। শাহরুখ খানের অধিনায়কত্বে তৈরি দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। তাঁর কমিক টাইমিং এবং চরিত্রায়ন বেশ প্রশংসা পায়। 

আরও পড়ুন: Rocky Aur Rani Kii Prem Kahaani: রকি আর রানির প্রেম কাহিনিতে নজর কাড়ল ধর্মেন্দ্র-শাবানার চুম্বনের দৃশ্য, অভিজ্ঞতা জানালেন অভিনেতা

'সিম্বা' (Simmba)

কপ-অ্যাকশন ড্রামা ঘরানার ছবি 'সিম্বা'. সোনু সুদকে ফের দেখা যায় নেতিবাচক চরিত্রে, যার নাম ছিল দুর্বা রানাদে। দুর্নীতিগ্রস্ত রাজনীতিকের চরিত্রে দেখা যায় তাঁকে। এই ছবি বক্স অফিসে বিপুল ব্যবসা করে এবং অ্যাকশন সিক্যোয়েন্স অত্যন্ত প্রশংসিত হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Tollygunj Election: পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন, 'শান্তি মতো হচ্ছে সব', বাইরে দাঁড়িয়ে তদারকি করলেন মিঠুন নিজেই
পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন, 'শান্তি মতো হচ্ছে সব', বাইরে দাঁড়িয়ে তদারকি করলেন মিঠুন নিজেই
'পৌলমী না থাকলে...' অস্ত্রোপচারের পর লম্বা পোস্ট ঝিলম গুপ্তর, কতটা গভীর ছিল সমস্যা ? জানালেন সবটাই
'পৌলমী না থাকলে...' অস্ত্রোপচারের পর লম্বা পোস্ট ঝিলম গুপ্তর, কতটা গভীর ছিল সমস্যা ? জানালেন সবটাই
Bollywood Director Death: 'মাথায় চোট', মাত্র ৫৭- তেই মৃত্যু বলিউডের বিখ্যাত পরিচালকের, মুম্বইয়ের 'অপরাধ জগৎ' নিয়ে বানিয়েছেন একাধিক সিনেমা
'মাথায় চোট', মাত্র ৫৭- তেই মৃত্যু বলিউডের বিখ্যাত পরিচালকের, মুম্বইয়ের 'অপরাধ জগৎ' নিয়ে বানিয়েছেন একাধিক সিনেমা
Abhijeet Dipke : 'ছোট ভাই মনে করে...', প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিজিৎ দীপকে ; কার কাছে ?
'ছোট ভাই মনে করে...', প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিজিৎ দীপকে ; কার কাছে ?

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget