এক্সপ্লোর

Rocky Aur Rani Kii Prem Kahaani: রকি আর রানির প্রেম কাহিনিতে নজর কাড়ল ধর্মেন্দ্র-শাবানার চুম্বনের দৃশ্য, অভিজ্ঞতা জানালেন অভিনেতা

Dharmendra: 'আমি শুনছি যে শাবানা এবং আমি নাকি চুম্বনের দৃশ্য দিয়ে দর্শককে চমকে দিয়েছি, এবং একইসঙ্গে তাঁরা সেই দৃশ্যের প্রশংসাও করছেন। আমার মনে দর্শক এটা আশা করেননি...'।

নয়াদিল্লি: আপাতত প্রেক্ষাগৃহে চলছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani)। এই ছবির হাত ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালকের আসনে ফিরলেন কর্ণ জোহর (Karan Johar)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ (Ranveer Singh) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। সেই সঙ্গেও বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra), জয়া বচ্চন (Jaya Bachchan) ও শাবানা আজমিকে (Shabana Azmi) দেখা গেছে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিটি বেশ ভালই রিভিউ পাচ্ছে দর্শক ও সমালোচকদের থেকে। তারই মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে ধর্মেন্দ্র ও শাবানা আজমির চুম্বনের দৃশ্য (kissing scene)।

'রকি অউর রানি'র ছবিতে নজর কাড়ল ধর্মেন্দ্র-শাবানার 'ঘনিষ্ঠ দৃশ্য'

রোম্যান্টিক ড্রামা এই ছবিতে দর্শকের নজর কেড়েছে দুই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও শাবানা আজমির চুম্বনের দৃশ্য। ছবিতে শাবানা আজমির চরিত্রের জন্য ধর্মেন্দ্রকে গাইতে শোনা যায়, 'অভি না যাও ছোড় কর'। এবং তাঁদের পুনর্মিলন হয় চুম্বনের দৃশ্যে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা ধর্মেন্দ্র এই দৃশ্য সম্পর্কে মুখ খোলেন। বলেন, 'আমি শুনছি যে শাবানা এবং আমি নাকি চুম্বনের দৃশ্য দিয়ে দর্শককে চমকে দিয়েছি, এবং একইসঙ্গে তাঁরা সেই দৃশ্যের প্রশংসাও করছেন। আমার মনে দর্শক এটা আশা করেননি এবং দৃশ্যটা খুবই আচমকা এসেছে তাঁদের চোখের সামনে সেই কারণেই এতটা প্রভাব ফেলতে পেরেছে। শেষ আমি পর্দায় চুম্বনের দৃশ্য করেছিলেন 'লাইফ ইন এ মেট্রো' ছবিতে নাফিসা আলির সঙ্গে এবং সেই সময়েও দর্শক প্রশংসা করেছিলেন।'

৮৭ বছর বয়সী অভিনেতা আরও বলেন, 'যখন কর্ণ এই দৃশ্যের কথা আমাদের বলে, আমি উত্তেজিত হইনি (হাসি)। আমি বুঝতে পারি যে সিনেমার গল্পের প্রয়োজন এই দৃশ্যের এবং জোর করে এই দৃশ্য ঢোকানো হয়নি এবং আমি বলি যে আমি রাজি। এছাড়াও আমি মনে করি যে রোম্যান্সের কোনও বয়স হয় না। বয়স শুধু একটা সংখ্যা মাত্র এবং দুটো মানুষ তাঁদের বয়স যাই হোক না কেন, একে অপরের প্রতি ভালবাসা চুম্বনের মাধ্যমে প্রকাশ করবে। শাবানা বা আমার, কারও কোনও অস্বস্তি হয়নি এই দৃশ্যটা করার সময় কারণ খুব ভাল করে শটটা নেওয়া হয়েছিল।'

আরও পড়ুন: Kangana Ranaut: কঙ্গনার নিশানায় কর্ণ জোহরের নতুন ছবি, পোশাক নিয়ে বিশেষ 'বার্তা' রণবীরকে

২৮ জুলাই মুক্তি পেয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। গত সপ্তাহে 'বার্বি' ও 'ওপেনহাইমার' মুক্তির এক সপ্তাহের মাথায় এই ছবির মুক্তির সিদ্ধান্ত খানিক ঝুঁকিপূর্ণ বলেই মত সমালোচকদের। তবুও প্রথম দিনেই ভালই ব্যবসা করল এই ছবি। ট্রেড অ্যানালিস্টদের মতে এই ছবি প্রথম দিনে ১১.১০ কোটি টাকার ব্যবসা করেছে। সিনেপ্রেমীদের বেশ মনেও ধরেছে ছবিটি। মানুষের মুখে মুখেও শোনা যাচ্ছে ছবির প্রশংসা। আশা করা যাচ্ছে শনিবার ও রবিবারে ছবির ব্যবসা আরও বাড়বে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget