এক্সপ্লোর

Sonu Sood: 'রোজ মাংস জরুরি নয়', ৫০ বছরেও কোন ম্যাজিকে এত ফিট সোনু সুদ?

Sonu Sood Diet Plan: সদ্য, নিজের ডায়েট নিয়ে মুখ খুলে সোনু বলেন, 'অনেকেরই ধারণা রয়েছে, একটা দুর্দান্ত শারীরিক গঠনের জন্য ডায়েটে মাংস রাখা ভীষণ জরুরি। এই কথাটা এক্কেবারে ভুল।'

কলকাতা: তাঁর একটা পরিচয় যেমন অভিনেতা, তেমনই অন্য পরিচয় মানুষের পাশে থাকা, মানুষের জীবনে 'মসিহা' হয়ে ওঠা একজন। সোনু সুদ (Sonu Sood)। কিন্তু তার আরও একটি পরিচয় রয়েছে। ৫০ বছরের এই অভিনেতার ফিটনেস নজরকাড়া। নিয়মিত শরীরচর্চার রুটিনের মধ্যেই থাকেন সোনু সুদ। আর সদ্য, তিনি নিজের ডায়েট নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন ডায়েটে মাংস রাখাই যে একমাত্র ফিটনেসের উপায় এমন ধারণা একেবারেই ভুল।

সদ্য, নিজের ডায়েট নিয়ে মুখ খুলে সোনু বলেন, 'অনেকেরই ধারণা রয়েছে, একটা দুর্দান্ত শারীরিক গঠনের জন্য ডায়েটে মাংস রাখা ভীষণ জরুরি। এই কথাটা এক্কেবারে ভুল। প্রথম যে কাজটা করতে হবে, সেটা হয় বিকেলের খাবার বা স্ন্যাক্স থেকে একেবারে বাদ দিতে হবে জাঙ্ক ফুড বা বাইরের যে কোনও কেনা খাবার।' রোজ মাংস খাওয়া নয়, বরং সোনু সুদ জোর দেন নিয়মমাফিক খাওয়া দাওয়া, সঠিক সময়ে খাওয়া, প্লেটে যাতে ঠিকঠাক পর্যাপ্ত খাবার থাকে.. এই সমস্ত বিষয়েই নজর দেন সোনু। তাঁর বয়স যে ৫০, তা তাঁকে দেখে বোঝার উপায় নেই! 

সোনু আরও বলেন, 'আমি অনেক সময়ে টিভি দেখার সময়ও ঘরেই শরীরচর্চা করি। ক্রাঞ্চেজ় করি, পুষ-আপ বা সিট -আপ দিই। সবসময় যে একমাত্র জিমে গিয়েই শরীরচর্চা করতে হবে এমনটা নয়। সবসময় এই শরীরচর্চার মধ্যে থাকাটা আমায় এমন একদিকে ফিট রাখে, তেমন আমার কোনও আলসেমি আসে না। যে কোনও রকম কাজের জন্য সবসময়েই তৈরি থাকি আমি।

কাজের ক্ষেত্রে, 'ফতেহ' ছবিতে এরপরে দেখা যাওয়ার কথা সোনু সুদকে। ১৯৯৯ সালে প্রথম শুরু হয়েছিল তাঁর অভিনয়ের কেরিয়ার। সোনুর প্রথম অভিনীত ছবি ছিল তামিল। নাম ছিল, 'Kallazhagar'। 'দাবাং' ছবিতে খল চরিত্রে সোনুর অভিনয় আজও মনে রেখেছেন দর্শকেরা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonu Sood (@sonu_sood)

 

আরও পড়ুন: Shovan-Sohini: চলতি মাসেই বিয়ে শোভন-সোহিনীর, কীভাবে শুরু হয়েছিল তাঁদের 'প্রেমের কাহিনী'?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

        

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget