এক্সপ্লোর

'Fateh': বড়পর্দায় সোনু সুদ ও জ্যাকলিন ফার্নান্ডেজ জুটি, শুরু 'ফতেহ'র শ্যুটিং

Shoot Starts: গত ডিসেম্বর 'ফতেহ' ছবির ঘোষণা করা হয়। ছবিতে দেখা যাবে শিবজ্যোতি রাজপুত ও বিজয় রাজকেও। বৈভব মিশ্র পরিচালিত এই ছবি মূলত সাইবার ক্রাইম ঘরানার।

মুম্বই: বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood) ও জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) শুরু করলেন বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার 'ফতেহ'র (Fateh) শ্যুটিং। শেয়ার করলেন ছবি।

শুরু হল 'ফতেহ'র শ্যুটিং

এবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে সোনু সুদ ও জ্যাকলিন ফার্নান্ডেজকে। ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডলে একগুচ্ছ ছবি পোস্ট করেন জ্যাকলিন। প্রথম দিনের শ্যুট থেকে ছবি শেয়ার করেন তিনি। পাঞ্জাবের (Punjab) পবিত্র শহর অমৃতসরে (Amritsar) শ্যুটিং শুরু করেন তাঁরা। গোটা টিম পৌঁছয় গুরুদ্বারে, আশীর্বাদ নিতে। 

দ্বিতীয় ছবিতে দেখা গেল ক্ষেতের মাঝে বুলেটের সঙ্গে পোজ দিয়েছেন সোনু ও জ্যাকলিন। তৃতীয় ছবিতে জ্যাকলিনকে মাল্টি-কালার্ড স্যুটে দেখা গেল। ছবিগুলি শেয়ার করে জ্যাকলিন লেখেন, 'ফতেহর দুর্দান্ত প্রথম দিন'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jacqueline Fernandez (@jacquelinef143)

এর আগে সোনু সুদ তাঁর অনুরাগীদের জন্য প্রথম দিন শ্যুট শুরুর কথা ঘোষণা করে একটি পোস্ট করেন। বৈভব মিশ্র (Vaibhav Mishra) পরিচালিত এই ছবি মূলত সাইবার ক্রাইম ঘরানার। মূল চরিত্রে সোনু ও জ্যাকলিন। চরিত্রগুলি পর্দায় নিখুঁত ফুটিয়ে তোলার জন্য তাঁদের একাধিক ওয়ার্কশপও করতে হয়েছে বলে খবর। শ্যুটিংয়ের সময় এথিক্যাল হ্যাকারসদের সাহায্য নেওয়া হবে বলেও জানা গেছে। 

সোনু সুদ এই ছবি সম্পর্কে বলেন, 'ছবিটি বাস্তবতার ওপর তৈরি এবং বাস্তব জীবনের ঘটনার ওপর নির্ভর করে তৈরি। আমি এমন তো লকডাউনের মাঝেও মানুষের সঙ্গে হতে দেখেছি।'

জ্যাকলিনের কথায়, 'প্রথমবার চিত্রনাট্য পড়ার সময় থেকে আমি ঠিক করেই নিয়েছিলাম যে আমাকে এই ছবির অংশ হতেই হবে। এখন যখন ফতেহর শ্যুটিং শুরু করে ফেলেছি, মানুষের ভাল লাগবে এই গল্প সামনে আনতে আমরা অত্যন্ত উৎসাহী।'

আরও পড়ুন: Shah Rukh Khan: যে ভালবাসা পেরিয়ে যায় কাঁটাতার.. পাকিস্তানের সমুদ্রসৈকতে বালির ওপর ফুটে উঠল শাহরুখের ছবি

গত ডিসেম্বর 'ফতেহ' ছবির ঘোষণা করা হয়। ছবিতে দেখা যাবে শিবজ্যোতি রাজপুত ও বিজয় রাজকেও। এই ছবির জন্য হলিউডের একাধিক বড় নাম ডিরেক্টর অফ ফটোগ্রাফি, রিসার্চ টিম, অ্যাকশন কোরিওগ্রাফি করবেন। এই বছরই শেষের দিকে ছবির মুক্তি হবে। 

সেরা শিরোনাম

Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget