এক্সপ্লোর

Sonu Sood on Instagram: অভিনয় ছেড়ে ডিম-পাঁউরুটি বিক্রি করছেন সোনু সুদ!

সাইকেলে ভর্তি ডিম, পাঁউরুটি, পাও, চিপস.. আরও কত কী... আর সেই সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছেন সোনু সুদ! সোশ্যাল মিডিয়ায় এমনই মজার ভিডিও শেয়ার করলেন বলিউড অভিনেতা। তবে ভিডিও শেয়ার করার উদ্দেশ্য কেবল মজা নয়, ছোট ব্যবসায়ীদের হয়ে প্রচারও করলেন তিনি।

মুম্বই: সাইকেলে ভর্তি ডিম, পাঁউরুটি, পাও, চিপস.. আরও কত কী... আর সেই সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছেন সোনু সুদ! সোশ্যাল মিডিয়ায় এমনই মজার ভিডিও শেয়ার করলেন বলিউড অভিনেতা। তবে ভিডিও শেয়ার করার উদ্দেশ্য কেবল মজা নয়, ছোট ব্যবসায়ীদের হয়ে প্রচারও করলেন তিনি।

করোনা পরিস্থিতিতে বন্ধ শপিং মল। শেয়ার করা ভিডিওতে সোনু বলছেন, 'কে বলছে করোনা পরিস্থিতিতে শপিং মল বন্ধ? সবচেয়ে বড় সুপারমার্কেট তো এখানে আছে! আমার কাছে ডিম আছে, এটার ৬টাকা পিস করে পাওয়া যাচ্ছে। পাঁউরুটির বড় প্যাকেট ৪০ টাকা, ছোট প্যাকেট ২২ টাকা। এরসঙ্গে আছে পাও। এছাড়াও মুড়ি, চিপস, সবকিছুই আমার কাছে আছে আর সেটা খুব কম দামে। যার যার প্রয়োজন নিয়ে যেতে পারেন। বাড়ি গিয়েও পৌঁছে দিয়ে আসা যায়। সেক্ষেত্রে পয়সা একটু বেশি লাগবে। যার যা লাগবে তাড়াতাড়ি অর্ডার করে দিন' এই কথা বলেই সাইকেল চালাতে শুরু করেন সোনু সুদ। তাঁর সাইকেলে প্রচুর ঝোলানো ব্যাগ, আর পিছনে রাখা ডিম। ক্যাপশনে লেখা, ১০টা ডিমের সঙ্গে একটা পাঁউরুটি বিনামূল্যে।

করোনা পরিস্থিতিতে বার বার মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ। বলিউডে বক্স অফিসে ছবির ব্যবসা দিয়েই মাপা হয় তারকাদের যশ, খ্যাতি। কিন্তু কেবল অভিনয়, গ্ল্যামার বা পেশাদারি সাফল্য নয়, মানবিকতা দিয়েও যে অনায়াসে মন জয় করা যায় তা শেখালেন সোনু সুদ। আসমুদ্র হিমাচল যাঁকে চেনে ‘দাবাং’-এর ছেদী সিং’ হিসাবে। তাঁর নিষ্ঠুর চাহনি, পেশিবহুল চেহারা আর খুনে মেজাজ দর্শকদের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেয়। করোনা আবহে অবশ্য উলটপুরাণ হয়েছে। পর্দার খলনায়ক সোনু এখন জনতার চোখে ‘মসিহা’। লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে তাঁর মহৎ উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজে রাস্তায় নেমে শ্রমিকদের ফেরার ব্যবস্থা করেছেন। হাতে তুলে দিয়েছেন খাবারের প্যাকেট, জল। শুধু তাই নয়, অনাথ শিশুদের শিক্ষার ব্যবস্থা থেকে শুরু করে হাসপাতালে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা সবকিছুতেই অগ্রগণ্য সোনু ও তাঁর টিম। 

আজ সোশ্যাল মিডিয়ায় ছোট্ট এই ভিডিও শেয়ার করে ছোট ছোট ব্যবসায়ীদের সাহায্যের আর্জিই জানালেন সোনু সুদ। লকডাউনে ব্যবসার ক্ষতি হয়েছে অনেকেরই। তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই অভিনব উদ্যোগ সোনুর।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget