এক্সপ্লোর

Telugu superstar Soundarya: খুঁজে পাওয়া যায়নি দেহের অবশিষ্টাংশও, ‘সূর্যবংশম’ খ্যাত সৌন্দর্যের মৃত্যুতে এবার নাম জড়াল এই অভিনেতার

Soundarya Death Investigation: অন্ধ্রপ্রদেশের খম্মামে মোহনবাবুর বিরুদ্ধ অভিযোগ দায়ের হয়েছে।

নয়াদিল্লি: জনপ্রিয় নায়িকার রহস্যমৃত্যু ঘিরে দু’দশক পর নতুন করে টানাপোড়েন। ‘সূর্যবংশম’ খ্যাত নায়িকা সৌন্দর্যর মৃত্যুতে এবার অভিযোগ দায়ের হল তেলুগু অভিনেতা মোহনবাবুর বিরুদ্ধে।  সৌন্দর্যর মৃত্যু কোনও দুর্ঘটনা নয়, তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। খুনের নেপথ্য কারণ হিসেবে তুলে ধরা হয়েছে মোহনবাবুর সঙ্গে সৌন্দর্যের সম্পত্তি সংক্রান্ত বিবাদকে। (Telugu superstar Soundarya)

অন্ধ্রপ্রদেশের খম্মামে মোহনবাবুর বিরুদ্ধ অভিযোগ দায়ের হয়েছে। সৌন্দর্যর মৃত্যুতে তাঁর ভূমিকা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে নতুন করে। অভিযোগকারী চিট্টিমল্লুর দাবি, শামশাবাদ গ্রামে সৌন্দর্যদের ছয় একর জমি ছিল। সেই জমি বিক্রির জন্য লাগাতার সৌন্দর্য এবং তাঁর ভাই অমরনাথের উপর চাপ সৃষ্টি করছিলেন মোহনবাবু। সৌন্দর্য এবং তাঁর ভাই নতিস্বীকার করেননি। সেই নিয়ে চরমে পৌঁছয় সংঘাত। সৌন্দর্যর মৃত্যুর পর জোরপূর্বক ওই জমির দখল নেন মোহনবাবু।  থানায় অভিযোগ দায়ের হলেও, এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মামলা শুরু হয়নি। কিন্তু প্রায় দু’দশক পর নতুন করে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। (Soundarya Death Investigation)

অভিনেত্রী সৌন্দর্যের আসল নাম সৌম্যা সত্যনারায়ণ। তেলুগু ছবিতেই অভিনয় করতেন মূলত, কিন্তু সর্বভারতীয় স্তরে পরিচিতি তৈরি হয় অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’ ছবিতে অভিনয়ের দরুণ। ২০০৪ সালের ১৭ এপ্রিল বিমান দুর্ঘটনায় মারা যান সৌন্দর্য। সেই সময় তাঁর বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। ওই প্রাইভেট বিমানে সওয়ার ছিলেন তাঁর ভাইও। বিজেপি-র হয়ে করিমনগরে প্রচারে যাওয়ার সময় এক ইঞ্জিনের Cessna 180 বিমানটি ভেঙে পড়ে। সৌন্দর্য সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়। দুর্ঘটনার পর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, ফলে সৌন্দর্যর দেহ পর্যন্ত উদ্ধার করা যায়নি।

মৃত্যুর আগে সবে বিজেপি-তে যোগদান করেছিলেন সৌন্দর্য। মৃত্যুর কয়েক মাস আগে বিয়েও সারেন তিনি। ২০০৩ সালে সফ্টওয়্যার এগজিকিউটিভ রঘুকে বিয়ে করেন সৌন্দর্য। দলের হয়ে প্রচারে অংশ নিতেই প্রাইভেট বিমানে চেপে রওনা দিয়েছিলেন। কিন্তু বেঙ্গালুরুর কাছে গাঁধী কৃষি বিজ্ঞান কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার পর আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় চারিদিক। সেই আগুনের গ্রাস থেকে বেরিয়ে আসতে পারেননি কেউ। সৌন্দর্য, তাঁর ভাই অমরনাথ, বিজেপি কর্মী রমেশ কদম এবং জয় ফিলিপস নামের পাইলট, সকলের দেহ পুড়ে ছাই হয়ে যায়। ফলে শনাক্তকরণও সম্ভব হয়নি। 

দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান কর্নাটকের তদানীন্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি এবং রাজ্য বিজেপি-র সভাপতি। রাজনৈতিক সভাও বন্ধ করে দেয় বিজেপি। তদানীন্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ী সৌন্দর্যর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন। ২০ বছর পর সৌন্দর্যর মৃত্যু আবারও খবরের শিরোনামে উঠে এল। পাশাপাশি, মোহনবাবু এবং তাঁর ছোট ছেলে মাঞ্চু মনোজের মধ্যেও সম্পত্তি নিয়ে বিবাদ চলছে বলে উল্লেখ করা হয়েছে অভিযোগে।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget