এক্সপ্লোর

Soumitra Chatterjee Birth Anniversary: 'তুমি হৃদয়ে থেকে যাবে সৌমিত্র জ্যেঠু', কিংবদন্তির জন্মদিনে আবেগপ্রবণ ঋতুপর্ণা

Soumitra Chatterjee Birth Anniversary: একগুচ্ছ ফুলের তোড়ায় মোড়া শুভেচ্ছা। কিংবদন্তির হাতে তা তুলে দিচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে একটি ছবি শেয়ার করলেন নায়িকা

কলকাতা: একগুচ্ছ ফুলের তোড়ায় মোড়া শুভেচ্ছা। কিংবদন্তির হাতে তা তুলে দিচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে নিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পুরনো দিনের সে হাসিমাখা ছবিতেই মনে করা প্রিয় 'সৌমিত্র জ্যেঠু'কে।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে দেখা গিয়েছে, একরাশ গোলাপ ফুল তিনি তুলে দিচ্ছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে। হাসিতে উপচে পড়ছেন অভিনেত্রী। সৌমিত্রের মুখেও আপ্লুত হাসি। ক্যাপশানে ঋতুপর্ণা লিখেছেন, 'শুভ জন্মদিন সৌমিত্র জ্যেঠু। তুমি সবসময় আমাদের মনে থাকবে।'

অন্যদিকে আজ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করলেন বাংলার 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ঠিক দুটো বাক্য। তাতেই প্রিয় 'সৌমিত্র কাকু'-র সঙ্গে সারলেন ছোট্ট কথোপকথন। এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের দুই বয়সের দুটি ছবি একসঙ্গে কোলাজ করে পোস্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আবেগঘন ক্যাপশনে লিখলেন, 'ভালো আছো তো সৌমিত্র কাকু? আমি নিশ্চিত ওখানেও সবাইকে তোমার ফাইটিং স্পিরিট শিখিয়ে দিয়েছ। প্রণাম নিও।' (অপরিবর্তিত)। প্রসেনজিৎ ও সৌমিত্র চট্টোপাধ্যায় একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০১৬ সালে মুক্তি পায় তাঁদের জনপ্রিয় 'প্রাক্তন' ছবিটি।

'বরুণবাবুর বন্ধু' (Borunbabur Bondhu) ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পুত্রবধূর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবির সেট থেকেই একটি ছবি ভাগ করে নেন অর্পিতা। লেখেন, 'কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে স্মরণ করছি। তাঁর সঙ্গে এক ছবিতে অভিনয় করে আর মানুষটিকে ব্যক্তিগতভাবে জানতে পেরে আমি সম্মানিত। ওনার মত কেউ নেই। আমাদের সবার ওনাকে খুব মনে পড়ে।' সেইসঙ্গে হ্যাশট্যাগে অর্পিতা জুড়ে দেন 'বরুণবাবুর বন্ধু' ছবিটির নাম। এই ছবিতেই একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। 

আরও দেখুন: ব্যাট হাতে ভিকি কৌশল, শ্যুটিংয়ের ফাঁকে খোশ মেজাজে ক্যামেরাবন্দি

২০২০ সালে ১৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর নেগেটিভও হন। কিন্তু করোনার জেরে কো-মর্বিডিটি তিনি কাটিয়ে উঠতে পারেননি। শেষ পর্যন্ত সমস্ত লড়াই থামিয়ে পাড়ি দেন পরলোকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
Sonam Wangchuk: 'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক
'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক
Sonam Wangchuk: 'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা
'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা
Prosenjit Chatterjee: প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget