এক্সপ্লোর

Victim: পরিচালনায় হাতেখড়ি সৌরভ রাজের, আসছে 'ভিকটিম', অভিনয়েও নতুন মুখ

New Movie: এই সমাজে এক ধর্ষিতার জীবন ঠিক কেমন? সে কি পারেন স্বামী-ঘর নিয়ে সংসার করতে? তাঁর জীবনে কি প্রেম ফিরে আসে আর কোনও দিন? সে কি এই সমাজে ব্রাত্য?

কলকাতা: পরিচালনায় পা (Directorial debut) রাখতে চলেছেন সৌরভ রাজ (Sourav Raj)। আসছে তাঁর পরিচালিত প্রথম ফিচার ছবি 'ভিকটিম' (Victim)। অভিনয়েও দেখা যাবে নতুন মুখ। ছবির গল্প ঠিক কী? রইল বিস্তারিত।

আসছে 'ভিকটিম'

সৌরভ রাজের পরিচালনায় কুন্তল ঘোষালের (Kuntal Ghoshal) গল্প নিয়ে তৈরি ছবি 'ভিকটিম'। অভিনয়ে রয়েছে নতুন মুখ। ছবির নাম ঘোষণা হয়ে গেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে শ্যুটিং সেটের একটি ছবিও।

ধর্ষণ! মানুষের মনে ভয় ধরানো একটি শব্দ। এখনও যে আতঙ্কে দিন কাটে অনেক নারীর। যে বা যাঁরা এই অপরাধের শিকার হন তাঁদের জীবন? কেমন হয় তাঁদের জীবন ভেবে দেখেছি আমরা কখনও?

এই সমাজে এক ধর্ষিতার জীবন ঠিক কেমন? সে কি পারেন স্বামী-ঘর নিয়ে সংসার করতে? তাঁর জীবনে কি প্রেম ফিরে আসে আর কোনও দিন? সে কি এই সমাজে ব্রাত্য না কি নিজের অধিকার ছিনিয়ে নিতে পারে? লড়াই করার ক্ষমতা পায় ধর্ষিতা?

এমনই কিছু প্রশ্ন তুলবে সৌরভ রাজের 'ভিকটিম'। অভিনয়ে দেখা যাবে রজতাভ দত্ত (Rajatava Dutta), লাবণী সরকার (Labani Sarkar), তুলিকা বসুর (Tulika Basu) মতো তাবড় তিন অভিনেতাকে। সেই সঙ্গে দেখা যাবে কুন্তল ঘোষাল, শ্রীরূপা চট্টোপাধ্যায়কে। কুন্তলকে এর আগে অনীক দত্তের 'অপরাজিত' ছবিতে সত্যজিৎ রায়ের সহকারী পরিচালকের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। অন্যদিকে এই ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখছেন শ্রীরূপা চট্টোপাধ্যায়। 

ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন প্রাঞ্জল ও অর্পণ দত্ত। গান গেয়েছেন সোমলতা আচার্য, লগ্নজিতা চক্রবর্তী ও রাজ বর্মন। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছেন রমিতা মজুমদার ও ঋতুরাজ মজুমদার। 

আরও পড়ুন: Ankush-Oindrila: 'বিয়েটা হবে কি না জানি না', ভ্যালেন্টাইন্স ডে-র আগে অঙ্কুশ হাজরার সোশ্যাল মিডিয়া পোস্টে বাড়ল জল্পনা

পরিচালক সৌরভ রাজের কথায়, 'এই 'ভিক্টিম' ছবিটি আমার প্রথম পরিচালিত ফিচার ফিল্ম। আমার খুবই আনন্দ হচ্ছে এই ছবিটির সঙ্গে যুক্ত হয়ে। 'ভিক্টিম' ছবিটি শুধুমাত্র একটি বাণিজ্যিক ছবি নয়, ছবিটি বাণিজ্যিক ও বাস্তবতার এক অদ্ভুত সংমিশ্রণ। এই ছবিতে, রজতাভ দত্ত ও লাবনী সরকারের মতো অসাধারণ অভিনেতা ও অভিনেত্রীর সঙ্গে কাজ করা আমার কাছে সবচেয়ে বড় পাওনা। ওঁদের থেকে অনেক কিছু শিখতে পেরে আমি গর্বিত। এছাড়াও এই ছবিতে রয়েছে আরও অনেক দুর্দান্ত অভিনয়ের তারকারা, ওঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উৎফুল্ল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget