এক্সপ্লোর

Ankush-Oindrila: 'বিয়েটা হবে কি না জানি না', অঙ্কুশের সোশ্যাল মিডিয়া পোস্টে বাড়ল জল্পনা

Ankush Hazra Post: প্রসঙ্গত, টলিউডের অত্যন্ত সুখী জুটি হিসেবেই পরিচিত অঙ্কুশ ও ঐন্দ্রিলা। প্রায়ই একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যায়। জল্পনা শোনা গিয়েছিল এই বছরই নাকি বিয়ে সারবেন তাঁরা।

কলকাতা: মাত্র তিন দিন পরই প্রেমদিবস (Valentine's Day)। ভালবাসার মানুষকে নিয়ে ভালবাসায় কাটানোর দিন। আর এই দিনই ১৩ বছর পূর্ণ করবে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় হিট জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন (Ankush Hazra and Oindrila Sen)। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের একটি পোস্ট চিন্তার ভাঁজ ফেলেছে অনুরাগীদের মনে। লিখলেন 'বিয়েটা হবে কি না জানি না।' তাহলে কি এতদিনের পুরনো জুটির বিচ্ছেদ হতে চলেছে? না তেমনটা একেবারেই নয়। প্রেমেই রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তাহলে ঠিক কী হল?

'বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না'

শনিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় হঠাৎই একটি পোস্ট করেন অঙ্কুশ হাজরা। ছবিতে প্রেমিকার ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন। ভালবাসা মাখা এই ছবির ক্যাপশনে লিখেছেন, 'কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ই ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।' জল্পনা বাড়িয়েছে ক্যাপশনের প্রথম বাক্য। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

প্রসঙ্গত, টলিউডের অত্যন্ত সুখী জুটি হিসেবেই পরিচিত অঙ্কুশ ও ঐন্দ্রিলা। প্রায়ই একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যায়। জল্পনা শোনা গিয়েছিল এই বছরই নাকি বিয়ে সারবেন তাঁরা। সম্প্রতি এবিপি লাইভের 'ভ্যালেন্টাইন্স ডে'র বিশেষ পর্বে অঙ্কুশ বলেন, 'সেই অর্থে এখনও কোনও প্ল্যানিং করা হয়নি। কিন্তু বিয়ে খুব শীঘ্রই করব। কাজের চাপে এখনও করে ওঠা হয়নি ঠিকই কিন্তু প্রায় ১২ বছর পার করে ফেলেছি একসঙ্গে এরপর খুব বেশি দেরি আর করব না।' তারপর হঠাৎই এমন একটি পোস্ট? বিয়েটা কেন হচ্ছে না, কী বিশেষ কারণ তা অবশ্য খোলসা করে বলেননি অভিনেতা। লিখেছেন, 'বাকিটা ব্যক্তিগত'। 

আরও পড়ুন: 'Farzi' Twitter Review: সোশ্যাল মিডিয়ায় রিভিউর বন্যা, শাহিদের 'ফর্জি' মন জয় করল নেটিজেনদের?

তাঁর পোস্টে প্রথম কমেন্ট অবশ্য অপর অভিনেতা সাহেব ভট্টাচার্যের। মজা করে লিখেছেন, 'প্রথম লাইনটা দিয়ে আর কাকিমার ব্লাডপ্রেশার বাড়াস না... দুজনকেই অঢেল শুভেচ্ছা।' তাঁদের পোস্টে ভালবাসা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই এবং অনুরাগীরাও। প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি অঙ্কুশের জন্মদিনও। বিয়ে এখন হোক না হোক, দুইজনেই যে রয়েছেন ভালবাসায় ও প্রেমে তা স্পষ্ট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget