এক্সপ্লোর

Spider-Man Across Spider-Verse: OTT প্ল্যাটফর্মে হাজির 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স', কবে কোথায় দেখা যাবে?

OTT Release: 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স' ছবির প্রযোজনার দায়িত্বে কলাম্বিয়া পিকচার্স ও সোনি পিকচার্স অ্যানিমেশনের সঙ্গে মার্ভেল এন্টারটেনমেন্টের। ডিস্ট্রিবিউশন করে সোনি পিকচার্স।

নয়াদিল্লি: এবার ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) প্রবেশ করল 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স' (Spider-Man: Across the Spider-Verse)। মঙ্গলবার, ৮ অগাস্ট এই ছবি দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি৫-এ (Zee5) 'টিভিওডি' স্লেটের অংশ হিসেবে। জোয়াকিম ডস স্যান্টোস, কেম্প পাওয়ারস এবং জাস্টিন কে. থম্পসন পরিচালিত এই অ্যানিমেটেড ছবির কাজে অংশ নিয়েছিলেন শমীক মুর, হেইলি স্টেইনফেল্ড, ব্রায়ান টাইরি হেনরি, জেক জনসন, ইসা রে, কর্ণ সোনি, গ্রেটা লি, মহেরশালা আলি প্রমুখের মতো তারকা অভিনেতাদের। 

এবার ওটিটি প্ল্যাটফর্মে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স'

'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স' ইংরেজি ছাড়া ৯টি ভারতীয় ভাষায় মুক্তি পেয়েছিল। ফলে এই ছবি নিয়ে উন্মাদনা এই দেশেও ছিল চরমে। বহু প্রতীক্ষিত এই সিক্যুয়েলে মাইলস মরালসের দেখা হয়ে যায় স্পাইডার-মানুষদের দলের সঙ্গে যাঁরা মাল্টিভার্সের অস্তিত্ব রক্ষা করে চলেছে। 

'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স' ছবিটির প্রযোজনার দায়িত্ব ছিল কলাম্বিয়া পিকচার্স ও সোনি পিকচার্স অ্যানিমেশনের সঙ্গে মার্ভেল এন্টারটেনমেন্টের। ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছিল সোনি পিকচার্স। এর আগের ছবিগুলির মতোই এই ছবিও পায়। ছবির অ্যানিমেশন, ভিস্যুয়াল স্টাইল, গল্প, অ্যাকশন দৃশ্য, চিত্রনাট্য ও ভয়েস অ্যাক্টিং বেশ প্রশংসিত হয়। 

'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স' ছবির বক্স অফিস আয় কত?

ভারতের নিজস্ব স্পাইডারম্যান, পবিত্র প্রভাকর ঝড় তোলে বক্স অফিসে। প্রথম সপ্তাহান্তে ২২.৮৭ কোটি টাকার ব্যবসা করে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'। বলাই বাহুল্য এই ছবির সাফল্য ভারতীয় সিনেমার বক্স অফিসে বড়সড় লাভ আনে। যার ফলে স্বাভাবিকভাবেই হাসি ফোটে ইন্ডাস্ট্রির মুখে। সবচেয়ে বড় ওপেনিংয়ের সঙ্গে এই ছবি একাধিক বক্স অফিস রেকর্ড ভাঙে। ট্রেন্ড বলছে বাকি যে কোনও সুপারহিরো ছবির মতোই এই অ্যানিমেটেড ছবির সাফল্য। 

গোটা বিশ্বে ভারতই একমাত্র যে দেশ এই মাইলফলক ছোঁয়। এই ছবির প্রিক্যুয়েল 'স্পাইডারম্যান: ইনটু দ্য স্পাইডার ভার্স'-এর মোট আয়ের দ্বিগুণ রোজগার করে ফেলে প্রথম সপ্তাহান্তেই। মার্কিন যুক্তরাষ্ট্রে ১২০.৫ মিলিয়ন আয় করে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'। সেখানে ২০২৩-এ মুক্তিপ্রাপ্ত ছবির সর্বোচ্চ আয়ের নিরিখে দ্বিতীয় স্থানে ছিল এই ছবি।

আরও পড়ুন: Top Social Post: সুস্মিতার 'তালি'-তে মুগ্ধ দর্শক, সৌমিতৃষার 'প্রধান' প্রস্তুতি, নজরে সোশ্যালে সেরা

ভারতে আয়ের পরিমাণ, প্রথম বৃহস্পতিবার ৫.০৪ কোটি, প্রথম শুক্রবার ৪.০৫ কোটি, প্রথম শনিবার ৬.২৮ কোটি ও প্রথম রবিবার ৭.৫০ কোটি টাকা, অর্থাৎ প্রথম সপ্তাহান্তের মোট আয় ২২.৮৭ কোটি টাকা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Nandini-Rajveer: 'আমি ভুলে গিয়েছিলাম, ও একজন..', কলকাতায় পা রেখে বললেন নন্দিনী! বিগ বসের বাড়ি থেকে রাজবীর অবশ্য বলছেন..
'আমি ভুলে গিয়েছিলাম, ও একজন..', কলকাতায় পা রেখে বললেন নন্দিনী! বিগ বসের বাড়ি থেকে রাজবীর অবশ্য বলছেন..
Nandini Dutta: বিগ বসের সফর শেষ, নন্দিনীকে নিতে বিমানবন্দরে এলেন বাবা, বললেন, 'ও বাড়িতেও তো...'
বিগ বসের সফর শেষ, নন্দিনীকে নিতে বিমানবন্দরে এলেন বাবা, বললেন, 'ও বাড়িতেও তো...'
Nandini Dutta: 'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?
'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?
Nandini Dutta: রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে
রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget