এক্সপ্লোর

Spider Man trailer Out: ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি, প্রকাশ পেল 'স্পাইডারম্যান-নো ওয়ে হোম'-এর দ্বিতীয় ট্রেলার

আগামী ১৭ ডিসেম্বর, ক্রিসমাসের আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে স্পাইডারম্যান-নো ওয়ে হোম'। এই ছবিতে স্পাইডারম্যান বা পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন টম হল্যান্ড।

কলকাতা: বৃষ্টিতে ভিজছে পিটার পার্কার, তারপরেই কিছুটা স্বগতোক্তি, "Ever since I got bit by that spider, we had one week and that's when you found out.”। ট্রেলারের শুরু সেখান থেকেই। তারপর গোটা ট্রেলার জুড়েই রয়েছে জীবনের ওঠাপড়া ও অস্তিত্বরক্ষার গল্প। মুক্তি পেল 'স্পাইডারম্যান-নো ওয়ে হোম' (SPIDER-MAN: NO WAY HOME) -এর টিজার (Teaser Trailer )।

আগামী ১৭ ডিসেম্বর, ক্রিসমাসের আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে স্পাইডারম্যান-নো ওয়ে হোম'। এই ছবিতে স্পাইডারম্যান বা পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন টম হল্যান্ড। অ্যাডভেঞ্চারর্স-এন্ডগেম ছবিতে টনি স্টার্কের মৃত্যুর পর এই ছবিতে স্পাইডারম্যানের জীবন কার্যত অভিভাবকহীন। ট্রেলারে দেখা গিয়েছে পিটার পার্কার ডঃ স্ট্রেন্জের সঙ্গে দেখা করছেন। তাঁরা আলোচনা করছেন মিস্টিরিও-র সেই ভিডিও ফুটেজ নিয়ে। ফুটে উঠেছে পিটারের পরিচয় জানার পর তাঁর জীবনের বিভিন্ন মানসিক টানাপোড়েন ও ওঠাপড়াও। ৩ মিনিট ৪ সেকেণ্ডের এই ট্রেলারে নতুন ছবির গল্পের আভাস মিললেও গোটা ছবির জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। 

অ্যালফ্রেড মেলিনা-এর আগে ডঃ অক্টোপাসের ভূমিকায় অভিনয় করেছেন। সেই ছবিতে স্পাইডারম্যানের ভূমিকায় অভিনয় করেছিলেন টবি ম্যাগুয়ার। ট্রেলারের শেষে দেখা গিয়েছে ডঃ অক্টোপাসকেও। গোটা টিজার জুড়ে রয়েছে টান টান নাটকীয়তা আর লার্জার দ্যান লাইফ অ্যাকশান। তবে কেবল অ্যাকশান বা রুদ্ধশ্বাস রহস্য নয়। অন্য সব ছবির মত স্পাইডারম্যান ওরফে পিটার পার্কারের জীবনে রয়েছে প্রেমের ছোঁয়াও। তবে ট্রেলারের বেশ কিছু দৃশ্য মন ভালো করে দিতে বাধ্য।

'স্পাইডারম্যান-নো ওয়ে ফর হোম'- ছবি নিয়ে মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল ইতিমধ্যেই। টিজারের ভিউ থেকেই অবশ্য তা স্পষ্ট। প্রত্যেকেই জানার জন্য উৎগ্রীব যে মিস্টিরিও স্পাইডারম্যানের আসল পরিচয় জেনে ফেলবার পর কি হতে চলেছে পিটার পার্কারের সঙ্গে। ইতিমধ্যেই সোনি পিকচারস-এর অফিসিয়াল ট্যুইটারের তরফ থেকে প্রোমোটি ট্যুইট করে লেখা হয়েছে, কী হতে চলেছে? দেখুন স্পাইডারম্যানের নতুন ছবির এই টিজার। স্পাইডারম্যান-নো ওয়ে ফর হোম'। আগামী ১৭ ডিসেম্বর, ক্রিসমাসের আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে স্পাইডারম্যান-নো ওয়ে ফর হোম'।

কলম্বিমা পিকচার্স আর মার্ভেল স্টুডিওর সহ প্রযোজনায় মুক্তি পাচ্ছে স্পাইডারম্যান-নো ওয়ে হোম'। প্রযোজকদের বার্তা, এই ক্রিসমাসে একগুচ্ছ চমক নিয়ে আসছে স্পাইডারম্যান-নো ওয়ে হোম'। 

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget