এক্সপ্লোর

Sreelekha Mitra Update: পোষ্য নিয়ে আবাসনে হেনস্থা! শ্রীলেখার পাশে দাঁড়ালেন দিতিপ্রিয়া, রূপসা

'রাস্তার কুকুর' খাওয়ানো ও তাদের বাড়িতে রাখার জন্য আবাসনের বাসিন্দাদের সঙ্গে বিবাগে জড়ান শ্রীলেখা। তাঁর পাশে দাঁড়ালেন টলিউডের আরও দুই অভিনেত্রী, দিতিপ্রিয়া রায় ও রূপসা চট্টোপাধ্যায়। 

কলকাতা: দুই নায়িকার মধ্যে নাকি বন্ধুত্ব হয় না? এই ধারণাকে বার বার চ্যালেঞ্জ জানিয়েছে টলিউড। ফের একবার নায়িকার পাশে দাঁড়াচ্ছেন অপর নায়িকারা। শ্রীলেখা মিত্রের পশুপ্রেম অজানা নয় কারোরই। তবে বিদেশি কুকুর নয়, বাড়িতে একাধিক দেশি পোষ্য রয়েছে তাঁর। তবে সম্প্রতি অভিনেত্রীর আবাসনে এই নিয়ে সমস্যার সৃষ্টি হয়। 'রাস্তার কুকুর' খাওয়ানো ও তাদের বাড়িতে রাখার জন্য আবাসনের বাসিন্দাদের সঙ্গে বিবাগে জড়ান শ্রীলেখা। সেই বিবাদের সূত্র ধরেই শ্রীলেখার পাশে দাঁড়ালেন টলিউডের আরও দুই অভিনেত্রী, দিতিপ্রিয়া রায় ও রূপসা চট্টোপাধ্যায়। 

শ্রীলেখা মিত্র। তিনি বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী। এক সময় কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের সঙ্গে। এখনও ছবির জন্যই তিনি ডাক পান ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। তবুও তাঁকে ঘিরে বিতর্কের শেষ নেই। তিনি যে আবাসনে থাকেন, সেখানেও তাঁকে নিয়ে অশান্তির শেষ নেই। কারণ? তিনি যে আর পাঁচজনের থেকে একটু আলাদা। তিনি মানুষের পাশাপাশি অবলা জীবজন্তুদের কথাও ভাবেন। বিশেষ করে আমাদের চারপাশে থাকা অবলা সারমেয়গুলোর কথা তিনি ভাবেন। যখন আশেপাশের কেউ ওদের মুখে দুমুঠো খাবার তুলে দেয় না, শ্রীলেখা মিত্র দেন। যখন চারপাশে কেউ ওদের চিকিৎসার কথা ভাবে না, শ্রীলেখা মিত্র করান। তিনি নিজের যোগ্যতায় রোজগার করা অর্থ দিয়ে যথাসম্ভব চেষ্টা করেন অবলা কুকুরগুলোর পাশে দাঁড়ানোর। আর এই কাজের জন্যই তাঁকে বারবার বিতর্ক থেকে অশান্তির মধ্যে পড়তে হয়েছে।

ফেসবুক লাইভে এসে নিজের আবাসনের সমস্যার কথা জানিয়েছিলেন শ্রীলেখা। এরপরেই খবর ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন দিতিপ্রিয়া রায়। সেখানে তিনি বলেন, অনেকদিন থেকেই তিনি শ্রীলেখা মিত্রকে ঘিরে বিতর্ক দেখছেন। কিন্তু এবার বিষয়টা হাতের বাইরে চলে যাচ্ছে কারণ বলা হচ্ছে কুকুরদের বিষ খাওয়ানো হবে। তীব্র নিন্দা করে সমস্ত পশুপ্রেমীদের এই ঘটনার বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দেন তিনি। প্রসঙ্গত, নিজের বাড়িতেও পোষ্য রয়েছে দিতিপ্রিয়ার। অভিনেত্রীর এই ভিডিও নিজের প্রোফাইল থেকে শেয়ার করে তাঁকে ধন্যবাদ দেন শ্রীলেখা। 

কেবল দিতিপ্রিয়া নন, শ্রীলেখার পাশে দাঁড়িয়েছেন রূপসাও। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে তিনি বলেন, 'যদি রাস্তার কুকুরকে ভালো না বাসতে পারেন, তাহলে বাসতে হবে না। কিন্তু যাঁরা কুকুরকে একটু খেতে দিচ্ছে, একটু আশ্রয় করে দিচ্ছে, তাঁদের কেন বিরক্ত করছেন।' সেই সঙ্গে রূপসা তুলে ধরেন ছোটদের সামনে বড়দের খারাপ ভাষা ব্যবহার করার বিষয়টিও। শ্রীলেখা রূপসার এই সমর্থনেও আপ্লুত। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, ১১০০ বিঘা সরকারি খাস জমি দখলের অভিযোগ
Abdur Rahim Baksi | জমি দখলের অভিযোগ কালীঘাট তৃণমূল-এর আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে | TMC news
Medical Council | দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, অবশেষে মেডিক্যাল কাউন্সিলে 'নিয়োগ' | ABP Ananda LIVE
TMC News: এবার কি বিজেপিতে মিশছেন তৃণমূল ত্যাগী NCPI সাংসদরা? ABP Ananda Live
Suvendu Adhikari | কালকের বৈঠক বাতিল, আজই মুখ্যমন্ত্রী-সুদীপ সাক্ষাৎ | Sudip Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget