এক্সপ্লোর

Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’

Taslima Nasrin: ভারতের 'ককরোচ জনতা পার্টি'কে নিয়েও এদিন নিজের অবস্থান জানান তসলিমা নাসরিন।

কলকাতা: প্রায় ১৯ বছর পর কলকাতায় ফিরতে পেরেছেন। গতকালই রাজ্যের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছিলেন। আজ ফের অবস্থান বুঝিয়ে দিলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। পশ্চিমবঙ্গের তদানীন্তন বাম সরকার, ১৫ বছরের তৃণমূল সরকার এবং বর্তমান বিজেপি সরকারের মধ্যে কোথায় ফারাক, জানালেন তিনি। বললেন, "এক সরকার আমাকে থাকতে দেয়নি। আর এক সরকার আসতে দেয়নি আমাকে। এই সরকার আমাকে আসতে দিয়েছে। এটাই পার্থক্য।" ভারতের 'ককরোচ জনতা পার্টি'কে নিয়েও এদিন নিজের অবস্থান জানান তিনি। (Taslima Nasrin)

একদিন আগে রবীন্দ্রসদনে আয়োজিত অনুষ্ঠানে তসলিমা জানান, তিনি কোনও রাজনৈতিক দলের হয়ে কথা বলতে আসেননি, কাউকে পরাজিত করতেও আসেননি। তবে এদিন রাজ্যের বিজেপি সরকারকে ধন্যবাদ জানান তসলিমা। এদিন তিনি বলেন, "আমি বিশ্বাস করি বিজেপি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। আমি চাই ভিন্নমত পোষণকারীরাও যেন একই রকম স্বাধীনতা পান।" আজও তসলিমা জানান, এর সঙ্গে রাজনীতির কিছু নেই। তিনি লেখক, লেখকই থাকবেন। (Cockroach Janta Party)

আরও পড়ুন: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর

তবে 'ককরোচ জনতা পার্টি'কে নিয়ে প্রশ্ন করলে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টানেন তসলিমা। তিনি বলেন, "আমি ঠিক ফলো করিনি কী হচ্ছে। তবে ওটা দেখে, একটা ছোট ভিডিও ক্লিপ দেখে মনে হয়েছিল, বাংলাদেশে ২০২৪ সালে যে ছাত্র আন্দোলন হয়েছিল, ওটার মতোই। সেই ছাত্র আন্দোলন আমাদের বোকা বানিয়েছিল। কারণ আমরা ভেবেছিলাম সত্যিকারের ছাত্ররা এসেছে। সংরক্ষণ চাইছে না। ঠিক আছে। হতে পারে। শেখ হাসিনা বলেছিলেন সংশোধন করে দিচ্ছেন। শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গিয়েছে এবং সরকারের পতন ঘটেছে। আমরা টের পেয়েছি, দেখেছি এবং প্রমাণ পেয়েছি যে আন্দোলনের পিছনে জিহাদিরা ছিল। ওই জিহাদিরাই পরে দেশ দখল করে। পরিণতি ভাল হয়নি। তাই বলেছি, ছাত্ররা জমায়েত করলে, আন্দোলন করলেই পরিণতি ভাল হয় না।"

NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লিতে 'ককরোচ জনতা পার্টি' আন্দোলনে নামে। ক্রমশ গোটা দেশে ছড়িয়ে পড়ে ওই আন্দোলন। অভিযোগ ওঠে, বাইরে থেকে টাকা আসছে আন্দোলন চালিয়ে যাওয়ার। দেশের অন্দরে অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তোলেন সরকারপন্থী অনেকে। তবে তদন্তে এখনও পর্যন্ত তেমন কিছুই পাওয়া যায়নি। বরং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি, আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতেই অনড় ছিলেন আন্দোলনকারীরা। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন তসলিমা। এদিন তিনি বলেন, "আমি এই আন্দোলন সম্পর্কে খুব একটা জানি না। একটি ভিডিও ক্লিপ দেখে ওটা মনে হয়েছিল। মনে হওয়াটাই লিখেছি।"

আরও পড়ুন: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

গত ২৩ এবং ২৪ জুলাই X হ্যান্ডলে 'ককরোচ জনতা পার্টি' সম্পর্কে নিজের মতামত জানিয়েছিলেন তসলিমা। তাঁর বক্তব্য ছিল, "২০২৪ সালে বাংলাদেশের জুলাই আন্দোলনের কথা মনে পড়ে যাচ্ছে। সংরক্ষণ আর মেধার প্রশ্নে আন্দোলন শুরু হয়েছিল, শেষ হয়েছিল সরকার পতন দিয়ে। সেই থেকে আন্দোলন নিয়ে, পড়ুয়াদের জমায়েত নিয়ে সন্দিহান আমি।  জুলাই আন্দোলন আমাকে শিখিয়েছে, ছাত্র আন্দোলন মানেই গণতন্ত্রের পক্ষে সওয়াল নয়, সহ সরকার বিরোধী আন্দোলন স্বাধীনতার পথে নিয়ে যায় না, সব বিপ্লব সত্যিকারের বিপ্লব নয়। কিছু বিপ্লব আগের সরকারকে উৎখাত করে আরও বয়াবহ অন্ধকার দরজা খুলে দেয়। "

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget