এক্সপ্লোর

'মানিকে মাগে হিঠে'-র সুরে মুগ্ধ করতে ভারতে আসছেন ইওহানি ডি’সিলভা

ইনস্টাগ্রাম রিল থেকে শুরু করে বিভিন্ন মিম, সবকিছুর ব্যাকগ্রাউন্ডেই বাজছে এই গান। সৌজন্যে, ইওহানি ডি’সিলভা। শ্রীলঙ্কার প্রেমের গান ‘মানিকে মাগে হিঠে’-র গায়িকা ইনিই।

কলকাতা:  সেই গানের কথা এখনও আয়ত্তে আসেনি অনেকেরই, কিন্তু সুরে মুগ্ধ হননি, এমন মানুষ মেলা ভার। সিংঘলি গান 'মানিকে মাগে হিঠে'-র সুরে সাধারণ মানুষ থেকে শুরু করে মেতেছেন তারকারাও। ইনস্টাগ্রাম রিল থেকে শুরু করে বিভিন্ন মিম, সবকিছুর ব্যাকগ্রাউন্ডেই বাজছে এই গান। সৌজন্যে, ইওহানি ডি’সিলভা। শ্রীলঙ্কার প্রেমের গান ‘মানিকে মাগে হিঠে’-র গায়িকা ইনিই।

ইওহানি ডি’সিলভার খ্যাতি তাঁকে টেনে এনেছে ভারতেও। চলতি মাসের শেষ দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর গুরুগ্রামের স্টুডিও এক্স ও-তে অনুষ্ঠান করবেন তিনি। এরপর হায়দরাবাদের গাছিবাউলিতে ৩ অক্টোবর শো করবেন তিনি। এই দুটি শো লাইভ কনসার্টে হবে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে সুপারমুন। এখানে ইওহানি ডি’সিলভা ছাড়াও উপস্থিত থাকবেন অনেক নামিদামি তারকারা। ইওহানি ডি’সিলভা-র 'মানিকে মাগে হিঠে' ইতিমধ্যেই ইউটিউবে দেখে ফেলেছেন ১০০ মিলিয়ানেরও বেশি মানুষ।

ভারত থেকে অনুষ্ঠানের ডাক পেয়ে আপ্লুত ইওহানি ডি’সিলভাও। তিনি বলেছেন, 'ভারত থেকে এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। এই অনুষ্ঠানের অংশ হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি।' ইওহানি ডি’সিলভা একজন সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক, র‌্যাপার, ইউটিউবার ও  সঙ্গীত প্রযোজক। তাঁর নতুন গান ভারতে হিন্দি, তামিল, মালায়ালম এমনকি বাংলা ভাষাতেও অনুবাদ করা হয়েছে।

গানে মজেছেন টলিউড থেকে শুরু করে বলিউড। পরিণীতি চোপড়া থেকে শুরু করে নেহা কক্কর, টাইগার শ্রফ এমনকি অমিতাভ বচ্চন পর্যন্ত এই গানের তালে ভিডিও পোস্ট করেছেন। অন্যদিকে টলিউডের মধুমিতা সরকার থেকে শুরু করে সায়ন্তিকা ও অন্যান্যরাও ভিডিও পোস্ট করেছেন 'মানিকে মাগে হিঠে'-র তালে।

শ্রীলঙ্কার র‌্যাপার হিসেবে খুব জনপ্রিয় নাম ইওহানি ডি’সিলভা। সুরের জগতে পা রাখার আগে লন্ডনে পড়াশোনা করেন তিনি। এরপর সেখান ফিরে গানের প্রতি ভালবাসা তৈরি হয় তাঁর। সুরের জগতে আসার হওয়ার আগে লজিস্টিক ম্যানেজমেন্টে আগ্রহ ছিল তাঁর। এর পর বিভিন্ন জায়গায় ঘুরে সেখানকার গান শুনে আগ্রহ বাড়তে থাকে তাঁর। একাধিক লাইভ কনসার্ট করেছেন তিনি। ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন লাইভ শো-তেই। এরপর ভার্চুয়াল জগতেও 'মানিকে মাগে হিঠে'-তে ভর করে চর্চার কেন্দ্রবিন্দু তিনি।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget