এক্সপ্লোর

Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

21st July Shahid Diwas : ২০১১ সালে ব্রিগেডে এই ২১ জুলাইয়ের মঞ্চেই দেখা গেছিল অভিনেতা দেবের পাগলু ডান্স। এবার তবে কেন নেই ? আজ তৃণমূলের দুর্দিন বলেই মঞ্চ থেকে দূরে তাঁরা?

কলকাতা: নেই সেই আড়ম্বর, নেই সেই জৌলুশ। পালাবদলের পর বদলে গিয়েছে তৃণমূলের ২১ জুলাই-এর শহিদ দিবসের সমাবেশ। তৃণমূল জমানায় প্রতি বছরই ২১ জুলাইয়ের শহিদ তর্পণের মঞ্চে দেখা যেত টালিগঞ্জের কলাকুশলী থেকে বিদ্বজ্জনদের। তৃণমূল ক্ষমতা থেকে যেতেই, এবার একুশের মঞ্চ থেকে উধাও তাঁরা। কেউ দিলেন অসুস্থতার কারণ, কেউ বললেন রাজনীতি থেকে দূরে থাকার কথা। অনেকে আবার কিছু বলতেই চাইলেন না।

গত ১৫ বছরের ছবিটা বদলে গেল এক ঝটকায়। ক্ষমতা হারাতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ২১ জুলাইয়ের মঞ্চে নেই শিল্পী-সেলিব্রিটি-তারকা-অভিনেতা-অভিনেত্রী কেউই। ২০১১ সালে ব্রিগেডে এই ২১ জুলাইয়ের মঞ্চেই দেখা গেছিল অভিনেতা দেবের পাগলু ডান্স। মাইক হাতে দু-কোলি গান গেয়েও শুনিয়েছিলেন তিনি। অভিনেতা থেকে গায়ক-এর ভূমিকায় দেখা গিয়েছিলো তাঁকে। তারপর থেকেই তৃণমূলের তর্পণের মঞ্চে তারকাদের উপস্থিতির এই ছবি হয়ে উঠেছিল নিয়মিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মানে, মঞ্চে তাঁকে ঘিরে থাকতেন টলিউডের সব কলাকুশলীরা। কিনতু, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতা হারানোর পর প্রথম একুশে জুলাই-তেই সেসব উধাও। ফি বছর এই মঞ্চে যাঁদের উপস্থিতি ছিল প্রায় রুটিন, তাঁদের এবার দেখা গেল না মঞ্চের ধারেকাছেও। যেমন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী, সাহিত্য়িক আবুল বাশার, অভিনেতা দেব, অভিনেত্রী মিমি, শ্রাবন্তী সহ ছোটো পর্দার বহু কলাকুশলীরা। 

আরও পড়ুন - কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই

২১ জুলাইয়ের মঞ্চে আরও যাঁদের প্রায় প্রতিবছর দেখা যেত, তার মধ্য়ে অন্য়তম পরিচালক হরনাথ চক্রবর্তী। এবারের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর শরীরটা খারাপ। শিল্পী শুভাপ্রসন্নর তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় এনিয়ে মন্তব্য় থেকে বিরত থেকেছেন। আরেক অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু বিষয়টা জানার পরও মন্তব্য় করেননি। এখন প্রশ্ন উঠছে, তখন তৃণমূলের সুদিন ছিল। তাই মঞ্চ জুড়ে থাকত সেলিব্রিটিরা। আজ দুর্দিন বলেই মঞ্চ থেকে দূরে তাঁরা?

এই বিষয় নিয়ে নচিকেতা আবার অন্য কথা তুলে ধরেছেন। তিনি এবিপি আনন্দের মুখোমুখি হয়ে জানান, '' আমি যদি বলি আমাকে বারণ করা হয়েছে?'' তখন প্রশ্ন করা হয় কে বারণ করেছে? উত্তরে তিনি বলেন, ''কেউ করেছে। মানে ওরকম ভয় দেখানো নয়। বলেছিল, আমার শরীরের কারণেই। আমাকে এত স্ট্রেসটা নিতে বারণ করেছে। ঠিকই করেছে। আমি শারীরিকভাবে অতটা ইয়েটা নিতে পারব না। খুব অনুকূল তো ছিল না পরিবেশটা। ভোর চারটে অবধি তো ভাঙচুর চলেছে। সেখানে সেই জন্য়ই আমাকে বলেছিল, যে না এলেই ভাল হয়।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Advertisement

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget