এক্সপ্লোর

Love Hostel Trailer: ভালোবাসার দিনে 'লভ হোস্টেল' ছবির হাড়হিম করা ট্রেলার পোস্ট শাহরুখ খানের

শুধু 'পাঠান'ই নয়, শাহরুখ খানের হাতে রয়েছে একাধিক ছবি। সলমন খানের 'টাইগার থ্রি' ছবিতেও ক্যামিও চরিত্রে তাঁকে দেখা যাবে বলে জানা যাচ্ছে। আজ ভালোবাসার দিনে 'লভ হোস্টেল' ছবির ট্রেলার পোস্ট করলেন।

মুম্বই: বলিউড বাদশা শাহরুখ খানকে (Shahrukh Khan) শেষবার পর্দায় দেখা গিয়েছে 'জিরো' (Zero) ছবিতে। ২০১৮ সালে মুক্তি পায় সেই ছবি। বক্স অফিসে একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি 'জিরো'। এরপর দীর্ঘদিনের বিরতি কাটিয়ে ফের পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। গত বছরের শেষের দিকে আগামী ছবি 'পাঠান'-এর শ্যুটিং শুরু করেন। মাঝে ছেলে আরিয়ানের মাদককাণ্ডের জন্য কিছুদিন শ্যুটিং বন্ধ রাখলেও গত ফের শ্যুটিং শুরু করেছেন বলে শোনা যায়। শুধু 'পাঠান'ই নয়, শাহরুখ খানের হাতে রয়েছে একাধিক ছবি। সলমন খানের 'টাইগার থ্রি' ছবিতেও ক্যামিও চরিত্রে তাঁকে দেখা যাবে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। আজ ভালোবাসার দিনে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ''লভ হোস্টেল'' (Love Hostel) ছবির ট্রেলার পোস্ট করলেন।

আরও পড়ুন - Vicky Katrina V Day: ভ্যালেন্টাইন্স ডে-তে মন খারাপ ক্যাটরিনা কাইফের?

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'লভ হোস্টেল' ছবির ট্রেলার (Love Hostel Trailer) শেয়ার করলেন শাহরুখ খান। তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট এই ছবিটি প্রযোজনা করছে। যদিও ক্রাইম থ্রিলার এই ছবি সিনেমা হলে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফল্মে। জানা যাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে 'লভ হোস্টেল'। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সনয়া মলহোত্র, বিক্রান্ত মেসি এবং ববি দেওলকে। ছবিতে ভয়ঙ্কর লুকে দেখা যাচ্ছে ববি দেওলকে।

'লভ হোস্টেল' ছবি সম্পর্কে এক সাক্ষাৎকারে অভিনেত্রী সনয়া মলহোত্র বলেন, ''লভ হোস্টেল' এমন একটা ছবি যা আমাকে অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে শিখিয়েছে। নিজেকে আরও তৈরি করতে সাহায্য করেছে। আমাদের পরিচালক শঙ্কর স্যর প্রতিটা ক্ষেত্রে অভিনেতাদের তাঁদের চরিত্রের সঙ্গে বোঝাপড়ায় প্রচণ্ড সাহায্য করেছেন। একেবারে অন্যরকমের জার্নি ছিল এই ছবি। দর্শকেরা কতক্ষণে আশু আর জ্যোতিকে দেখবেন, তার জন্য আর অপেক্ষা করতে পারছি না।' 

ছবি প্রসঙ্গে অভিনেতা বিক্রান্ত মেসি বলেন, ''লভ হোস্টেল' ছবিতে রোম্যান্সের সঙ্গে এক দম্পতির নানা ঘটনার নানা দিক দেখতে পাবেন দর্শক। ক্রাইম থ্রিলার এই ছবি দর্শকের অত্যন্ত পছন্দ হবে বলেই আশা করছি।'

প্রসঙ্গত, 'লভ হোস্টেল' ছবিটি প্রযোজনা করেছেন গৌরী খান, মনীষ মুন্দ্রা এবং গৌরব বর্মা। 

সেরা শিরোনাম

Manasi Ghosh: টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
Tollywood News: নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
Aamir Khan Marriage: বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার

ভিডিও

Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের
Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget