এক্সপ্লোর

Vicky Katrina V Day: ভ্যালেন্টাইন্স ডে-তে মন খারাপ ক্যাটরিনা কাইফের?

বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর গত বছর ডিসেম্বরে বিয়ে করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ঘনিষ্ঠ ব্যক্তি, বন্ধু, আত্মীয় ও বলিউডের স্বল্প সংখ্যক তারকাদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন তাঁরা।

মুম্বই: গত ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (IKatrina Kaif)। রাজস্থানের সিক্স সেন্সে ফোর্টে রাজকীয় কায়দায় বিয়ে হয় তাঁদের। বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে (Happy Valentines Day 2022)। চলতি বছরের ভালোবাসার দিন তাই ভিকি-ক্যাটরিনার কাছে একটু বেশিই স্পেশাল। কিন্তু স্পেশাল দিনে কি মন খারাপ বলিউড ডিভার? ভ্যালেন্টাইন্স ডে-তে অভিনেত্রীর পোস্ট দেখে তেমনটাই মনে হচ্ছে নেট নাগরিকদের।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিকি কৌশলের সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফ। একটি ছবিতে দেখা যাচ্ছে ভিকি-ক্যাটরিনা একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। অন্য আর একটি ছবিতে দুজনকে আলিঙ্গনবদ্ধ হয়ে দেখা যাচ্ছে। তৃতীয় ছবিতে ক্যাটরিনার কপালে চুম্বন করতে দেখা যাচ্ছে ভিকি কৌশলকে। তিনটি ভালোবাসার ছবি পোস্ট করে ক্যাটরিনা কাইফ লিখেছেন, 'আমরা হয়তো এই বছর রোম্যান্টিক ডিনার করতে পারলাম না। কিন্তু এই কঠিন পরিস্থিতিটাকেও তুমি যেভাবে সহজ করে তুললে, তাতে তোমার জবাব নেই।' ক্যাটরিনা কাইফের এই পোস্টে কমেন্ট করেছেন ভিকি কৌশল। তিনি ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, 'আমার জীবনের ভ্যালেন্টাইন।'

আরও পড়ুন - Sreelekha Mitra: 'গোপন প্রেমিক'কে রিটার্ন গিফট শ্রীলেখা মিত্রর

ভ্যালেন্টাইন্স ডে-তে ক্যাটরিনা কাইফের এমন পোস্ট দেখে নেট নাগরিকরা অভিনেত্রীকে প্রশ্ন করেছেন, কেন তাঁরা বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে রোম্যান্টিক কায়দায় কাটাতে পারলেন না। বোঝাই যাচ্ছে শ্যুটিংয়ের ব্যস্ততার জন্য ভালোবাসার দিনটা নিজেদের মতো করে রোম্যান্টিক কায়দায় কাটানো হল না ভিকি-ক্যাটরিনার। গতকাল রাতেই তাঁদের মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। জানা যাচ্ছিল, লন্ডন থেকে ফিরেছেন তাঁরা।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর গত বছর ডিসেম্বরে বিয়ে করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ঘনিষ্ঠ ব্যক্তি, বন্ধু, আত্মীয় ও বলিউডের স্বল্প সংখ্যক তারকাদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের আগে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। বিয়ের পর মেহেন্দি, সঙ্গীত, বিয়ের নানা ছবি শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget