এক্সপ্লোর

SRK Jawan Release: ভোর ৬টায় হতে চলেছে 'জওয়ান'-এর স্পেশাল স্ক্রিনিং! জেনে নিন কবে, কোথায়

Jawan: ৭ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাবে শাহরুখ খানের বহুপ্রতিক্ষীত ছবি 'জওয়ান'।

কলকাতা:  শাহরুখ খানের (Shah Rukh Khan) আসন্ন ছবি 'জওয়ান' (Jawan) নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। আর এরই মধ্য়েই প্রকাশ্য়ে এল নতুন খবর। জানাযাচ্ছে শাহরুখের ভক্তরা এই ছবির জন্য় মুম্বইয়ের গেইটি গ্যালাক্সিসে একটি স্পেশাল স্ক্রিনিং-এর আয়োজন করছেন। ৭ সেপ্টেম্বর ভোর ৬টায় এই ছবির স্ক্রিনিং হবে বলে জানা যাচ্ছে। বলিউড বাদশার ভক্তদের বিশ্বাস 'পাঠান'-এর মতই এই ছবিও কোটি কোটি টাকার ব্য়বসা করবে।

বলিউড সূত্রের খবর অনুযায়ী, জার্মানিতে বিশ্বের বৃহত্তম আইম্যাক্স স্ক্রিনে প্রদর্শিত হবে এই ছবি। তাই জামার্নিতে থাকা কিং খানের অনুরাগীরা ইতিমধ্য়েই দিনগোনা শুরু করে দিয়েছেন।

উল্লেখ্য়, আজই মুক্তি পেয়েছে 'জওয়ান' ছবির তৃতীয় গান 'নট রামাইয়া বাস্তাবাইয়া' (Not Ramaiya Vastavaiya)। এই গানে ঝাঁ চকচকে লুকে ডান্স ফ্লোরে দেখা গেল শাহরুখ খান (Shah Rukh Khan) ও নয়নতারাকে (Nayanthara)। নাচের তালে পা মেলালেন দুই তারকা। কালো পোশাক, মাথায় এক ঝাঁক চুল, কালো চশমা, ৫৮ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এখনও মহিলাদের হার্টথ্রব শাহরুখ খান। আর অন্যদিকে লাল ড্রেসে, এলো চুলে দক্ষিণের লেডি সুপারস্টার। 

আরও পড়ুন...

মশা তাড়াতে যথেচ্ছ ভাবে ব্যবহার করছেন 'মসকুইটো কয়েল'? কী কী ক্ষতি হতে পারে?

প্রত্যেক গান, প্রিভিউর মতো এই গানও মুক্তি পেল তিনটি ভাষায় হিন্দি, তামিল ও তেলুগুতে। এদিন দুপুর ২টোয় গানটি মুক্তি পাওয়ার পর সেটি নিজের সোশ্যাল হ্যান্ডলে পোস্ট করে কিং খান লেখেন, 'এটা ছইয়াঁ ছইয়াঁ নয়, এটা 'নট রামাইয়া বাস্তাবাইয়া'। এটা জওয়ানের তা তা থইয়া। এই গানের পিছনে কত যে গল্প রয়েছে... কিন্তু সেই সমস্ত গল্প তোলা রইল ৩১ অগাস্টের জন্য যেদিন ট্রেলার আসবে প্রকাশ্যে... আপাতত আমার সঙ্গে নাচ করুন...।' এই গানের তামিল ও তেলুগু দুই সংস্করণেও নারী কণ্ঠ দিয়েছেন রক্ষিতা সুরেশ। কিং খানের পোস্টে তাঁর কমেন্ট দেখেই স্পষ্ট যে তিনিও আসলে 'শাহরুখ ফ্যান'। লেখেন, 'ধন্যবাদ কিং খান! ছইয়াঁ ছইয়াঁ গানে দুই বছর বয়সে নাচা থেকে শুরু করে আপনার জন্য 'নট রামাইয়া বাস্তাবাইয়া' গাওয়া!!! জীবন সত্যিই বৃত্ত সম্পূর্ণ করল। আপনার চার্ম ও বুদ্ধির অনুরাগী চিরকাল। আনন্দ ও কৃতজ্ঞতায় হৃদয় পরিপূর্ণ।'

বিদেশে ইতিমধ্যেই 'জওয়ান' ছবির টিকিটের অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র (USA), সংযুক্ত আরব আমিরশাহী (UAE), সৌদি আরব, অস্ট্রেলিয়া, জার্মানি ইত্যাদি জায়গায় প্রবল বিক্রি টিকিটের। ভারতে মুম্বইয়ের কিছু স্থানে অগ্রিম টিকিট বুকিং শুরু করা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget