এক্সপ্লোর

Mosquito Coil: মশা তাড়াতে যথেচ্ছ ভাবে ব্যবহার করছেন 'মসকুইটো কয়েল'? কী কী ক্ষতি হতে পারে?

Mosquito Coil Side Effects: বাড়িতে বাচ্চা এবং বয়স্ক মানুষ থাকলে মসকুইটো কয়েল থেকে তাঁদের অবশ্যই দূরে রাখুন।

Mosquito Coil: চারপাশে ডেঙ্গির (Dengue) উপদ্রব। মশা (Mosquito) তাড়াতে অনেকেই হয়তো কয়েল জ্বালাচ্ছেন বাড়িতে। কিন্তু এইসব মসকুইটো কয়েল (Mosquito Coil) ঠিক কতটা ক্ষতিকারক জানেন? আপনি হয়তো অজান্তেই ডেকে আনছেন বিপদ। তাই জেনে নেওয়া যাক মসকুইটো কয়েল অর্থাৎ মশা তাড়ানোর ধূপ বাড়িতে জ্বালিয়ে রাখলে ঠিক কী কী সমস্যা সৃষ্টি হতে পারে।

দেখা দিতে পারে শ্বাসকষ্টের সমস্যা- মশা তাড়ানোর ধূপ জ্বালালে যে ধোঁয়া বেরোয় তার থেকে নিঃশ্বাস-প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এর সঙ্গে হতে পারে শ্বাসকষ্ট। এছাড়াও নাক জ্বালা, গলা ব্যথা, কাশির মতো উপসর্গও দেখা দিতে পারে। যাঁদের অ্যালার্জির সমস্যা রয়েছে কিংবা অ্যাজমা রয়েছে, অথবা সর্দিকাশি লাগার অর্থাৎ ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা অবশ্যই মশা তাড়ানোর ধূপ থেকে দূরে থাকুন। কোনওভাবেই মশার উপদ্রব কমানোর জন্য ঘরে মসকুইটো কয়েল জ্বালাবেন না। মশা তাড়ানোর জন্য সাধারণত যেসব কয়েল বা ধূপ ব্যবহার করা হয়ে থাকে তার ধোঁয়া আপনার ফুসফুসের উপরেও প্রভাব ফেলে। ফলে প্রাথমিকভাবে কাশির সমস্যার পাশাপাশি পরবর্তীকালে বড় সমস্যা দেখা দিতে পারে। কারসিনোজিনস থাকে মশা তাড়ানোর ধূপ বা মসকুইটো কয়েলের মধ্যে। এর মাধ্যমেই ফুসফুসের অবস্থা খারাপ হয়ে যায়।  

সেনসিটিভ স্কিনের ক্ষেত্রেও হতে পারে সমস্যা- যাঁদের ত্বক খুব সংবেদনশীল অর্থাৎ সেনসিটিভ স্কিন তাঁদের ক্ষেত্রে মশা তাড়ানোর ধূপ থেকে ত্বকে অ্যালার্জি, র‍্যাশ, চালুকানি, লালভাব ইত্যাদি অস্বস্তিকর সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন ভারী ধাতব অর্থাৎ হেভি মেটাল-জাত উপকরণ থাকে মসকুইটো কয়েলের মধ্যে। এই তালিকায় রয়েছে অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম। এইসব ধাতব উপকরণ ত্বকের মারাত্মক ক্ষতি করে। ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। 

মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে- যাঁদের মাথা যন্ত্রণা হওয়ার প্রবণতা রয়েছে, তাঁরা ঘরে মসকুইটো কয়েল না রাখাই মঙ্গলের। বিশেষ করে খুব অল্পেই যাঁদের মাথা ব্যথা শুরু হয়ে যায় তাঁরা মশা তাড়ানোর ধূপের ধোঁয়া, গন্ধ কিছুই সহ্য করতে পারেন না। আর এই গন্ধ খুবই তীব্র হয়। অতএব মাইগ্রেনের সমস্যা থাকলে সাবধানে থাকুন। এমনিতেও ঘরে মসকুইটো কয়েল জ্বালানো থাকলে ওই তীব্র গন্ধ এবং ধোঁয়ায় একটা দমবন্ধ করা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। তাই এই জাতীয় ধূপ ঘরে না জ্বালানোই উচিত। বাড়িতে বাচ্চা এবং বয়স্ক মানুষ থাকলে মসকুইটো কয়েল থেকে তাঁদের অবশ্যই দূরে রাখুন।

আরও পড়ুন- বাসি মুখেই জল খান, এই অভ্যেস আদৌ ভাল তো ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget