এক্সপ্লোর

Cheene Baadaam Controversy: 'চিনে বাদাম' বিতর্কে মুখ খুললেন যশ, ওড়ালেন সমস্ত অভিযোগ

'Cheene Baadaam': কোথাও দাবি করা হয় যে 'ঝাঁ চকচকে লোক' না নেওয়ায় আপত্তি ছিল যশের, কোথাও বলা হয় 'কালো ছেলে কেন সিনে নাচ' করছে সেই নিয়েও আপত্তি তুলেছিলেন যশ।

কলকাতা: বেশ কিছুদিন ধরেই চড়ছে বিতর্কের পারদ। গত রবিবার, ৫ জুন, 'চিনে বাদাম' (Cheene Baadaam) ছবি মুক্তির ঠিক পাঁচ দিন আগে ট্যুইট করে অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta) জানান যে তিনি এই ছবির সঙ্গে যুক্ত থাকতে ইচ্ছুক নন। কারণ হিসেবে 'ক্রিয়েটিভ ডিফারেন্স'-এর (Creative Difference) কথা উল্লেখ করেন। সেই থেকেই শুরু জল্পনা। নান তর্ক বিতর্ক। এবার যশের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেতা। কী বললেন?

যশের 'চিনে বাদাম' বিতর্ক

আচমকা ছবির থেকে সরে আসায় অবাক হয়েছিলেন ছবির অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা। এবিপি লাইভের তরফে তাঁকে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, 'বাকি সবাই যেখানে, আমিও ঠিক সেখানে। গতকাল আমাদের চিনে বাদাম ছবির টাইটেল ট্যাকটা মুক্তি পেয়েছিল। রাতে যশ মেসেজে আমায় লিখল, 'টাইটেল সঙ টা প্যাথেটিক হয়েছে। বেস্ট অফ লাক টু ইউ অ্যান্ড ইওর টিম।' এরপর আমি কারণ জানতে চাইলেও ও আর কোনও উত্তর দেয়নি। তারপরে সকালে এই ট্যুইট।'

এরপর একাধিক প্রতিবেদনে যশ দাশগুপ্তের বিরুদ্ধে ছবি নির্মাতাদের তরফে একাধিক অভিযোগ আনা হয়। সেখানে কোথাও দাবি করা হয় যে 'ঝাঁ চকচকে লোক' না নেওয়ায় আপত্তি ছিল যশের, কোথাও বলা হয় 'কালো ছেলে কেন সিনে নাচ' করছে সেই নিয়েও আপত্তি তুলেছিলেন যশ। এমনকী ছবির সঙ্গে যশের 'আত্মিক বন্ধন' নেই বলেও মন্তব্য করা হয়। সেই থেকেও যশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন টেলি দুনিয়ার অন্যান্য মানুষও। 

এই সব বিতর্কের মাঝে ফের মুখ খুললেন যশ দাশগুপ্ত। তিনি জানিয়েছেন তাঁর বিরুদ্ধে বলা সমস্ত বক্তব্য ভুল ও মিথ্যা। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই যশ কথা বলেছেন তাঁর আইনজীবীর সঙ্গেও। 

আরও পড়ুন: Cheene Badam Controversy: মেসেজের উত্তর না দিয়ে ট্যুইট! যশের ভোলবদলে অবাক এনা

প্রসঙ্গত, আজ ১০ জুন মুক্তি পেয়েছে 'চিনে বাদাম'। শিলাদিত্য মৌলিকের পরিচালনায় ও জারেক এন্টারটেনমেন্টের প্রযোজনায় এই ছবিতে প্রথমবার জুটি বাঁধলেন যশ দাশগুপ্ত ও এনা সাহা। 

সেরা শিরোনাম

Tollygunj Election: পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন, 'শান্তি মতো হচ্ছে সব', বাইরে দাঁড়িয়ে তদারকি করলেন মিঠুন নিজেই
পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন, 'শান্তি মতো হচ্ছে সব', বাইরে দাঁড়িয়ে তদারকি করলেন মিঠুন নিজেই
'পৌলমী না থাকলে...' অস্ত্রোপচারের পর লম্বা পোস্ট ঝিলম গুপ্তর, কতটা গভীর ছিল সমস্যা ? জানালেন সবটাই
'পৌলমী না থাকলে...' অস্ত্রোপচারের পর লম্বা পোস্ট ঝিলম গুপ্তর, কতটা গভীর ছিল সমস্যা ? জানালেন সবটাই
Bollywood Director Death: 'মাথায় চোট', মাত্র ৫৭- তেই মৃত্যু বলিউডের বিখ্যাত পরিচালকের, মুম্বইয়ের 'অপরাধ জগৎ' নিয়ে বানিয়েছেন একাধিক সিনেমা
'মাথায় চোট', মাত্র ৫৭- তেই মৃত্যু বলিউডের বিখ্যাত পরিচালকের, মুম্বইয়ের 'অপরাধ জগৎ' নিয়ে বানিয়েছেন একাধিক সিনেমা
Abhijeet Dipke : 'ছোট ভাই মনে করে...', প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিজিৎ দীপকে ; কার কাছে ?
'ছোট ভাই মনে করে...', প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিজিৎ দীপকে ; কার কাছে ?

ভিডিও

Census 2027: দ্বিতীয় দফায় জনগণনার বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের | ABP Ananda
Koustav Bagchi | Arjun Singh-এর কেন্দ্রে কৌস্তভকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান
Maa Flyover Accident: নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ
Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর দুর্নীতি নিয়ে ইন্দ্রনীলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লিতে পাবলিক ইমপিচমেন্ট কর্মসূচি, কী বললেন রাহুল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget