এক্সপ্লোর

Cheene Badam Controversy: মেসেজের উত্তর না দিয়ে ট্যুইট! যশের ভোলবদলে অবাক এনা

Cheene Badam Controversy: সকালে ট্যুইটারে একটি বিবৃতি দিয়ে যশ জানান, প্রযোজনা সংস্থা 'জারেক এন্টারটেনমেন্ট' ও পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে কর্মক্ষেত্রে মতবিরোধের কারণে নিজেকে 'চিনে বাদাম' প্রজেক্ট থেকে সরিয়ে নিচ্ছেন।

কলকাতা: সকালবেলা তখন দুর্গাপুরে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে গোটা টিম। আর ঠিক ৫ দিন পরে ছবির মুক্তি, জোরকদমে চলছে প্রচার। কিন্তু হঠাৎ একটা ট্যুইট যেন মুহূর্তের জন্য সবকিছু গোলমাল করে দিল। যে ছবির প্রচারে প্রায় দিন-রাত এক করে ফেলছেন নায়িকা তথা প্রযোজক এনা সাহা (Ena Saha) আর পরিচালক শিলাদিত্য মৌলিক (Shiladitya Maullick), সেই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন খোদ নায়কই! যশ দাশগুপ্ত ( Yash Dashgupta)!

সকালে ট্যুইটারে একটি বিবৃতি দিয়ে যশ জানান, প্রযোজনা সংস্থা 'জারেক এন্টারটেনমেন্ট' ও পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে কর্মক্ষেত্রে মতবিরোধের কারণে নিজেকে 'চিনে বাদাম' প্রজেক্ট থেকে সরিয়ে নিচ্ছেন। তিনি লেখেন, 'আমি এই ছবির সঙ্গে কোনওভাবে নিজেকে জড়িত রাখতে চাই না। যদিও ছবির শ্যুটিংয়ে ও পোস্ট প্রোডাকশনে নিজের সবটা দিয়ে কাজ করেছি এবং সেটা সম্পূর্ণ বৃথা যাক চাইব না। নির্মাতাদের জন্য শুভেচ্ছা।'

আরও পড়ুন: Yash Dasgupta: 'চিনে বাদাম' থেকে সরে দাঁড়ালেন যশ, কেন?

এই ট্যুইট পড়ে যতটা অবাক হয়েছেন অনুরাগীরা, কার্যত আকাশ থেকে পড়েছেন ছবির প্রযোজক-নায়িকা এনা সাহাও। এবিপি লাইভের তরফ থেকে এনাকে ফোন করা হলে তাঁর গলায় স্পষ্ট বিস্ময় আর মনখারাপ। এনা বলছেন, 'বাকি সবাই যেখানে, আমিও ঠিক সেখানে। গতকাল আমাদের চিনে বাদাম ছবির টাইটেল ট্যাকটা মুক্তি পেয়েছিল। রাতে যশ মেসেজে আমায় লিখল, 'টাইটেল সঙ টা প্যাথেটিক হয়েছে। বেস্ট অফ লাক টু ইউ অ্যান্ড ইওর টিম।' এরপর আমি কারণ জানতে চাইলেও ও আর কোনও উত্তর দেয়নি। তারপরে সকালে এই ট্যুইট।'

🙏 pic.twitter.com/HLdPmYDuPt

— Yash Daasguptaa (@Yash_Dasgupta) June 5, 2022

">

ছবি নিয়ে কি কোনও মতবিরোধ হয়েছিল পরিচালক-প্রযোজন আর নায়কের মধ্যে? এনা বলছেন, 'ছবির প্রচার শুরু করার প্রথম থেকেই যশ খুব ব্য়স্ত ছিল। আমাদের প্রচারে সময় দিতে পারছিল না একেবারেই। আমি শুধু ছবির নায়িকা নই, প্রযোজকও। আমায় ব্যবসার দিকটাও দেখতে হয়। তাই অনেকবার ওকে বুঝিয়েছিলাম। বার বার বলত ভালো লাগছে না, আমায় ছেড়ে দাও। আমরা মনে করেছিলাম সাময়িক কোনও সমস্যা হয়েছে ওর। কিন্তু ছবি থেকে যশ সরে দাঁড়াবে এটা অকল্পনীয় গোটা টিমের কাছে। শিলাদাও (শিলাদিত্য) খুব হতাশ। শুনেছি ওঁর সঙ্গে যশের কথা হয়েছিল। ওঁকেও যশ বলেছিল টাইটেল ট্র্যাক নিয়ে ওর আপত্তির কথা। শিলাদা বলেছিলেন, উনি এভাবেই ছবি বানান। আর গানটা ছবিরই অংশ, আলাদা প্রচার নয়। আমি প্রযোজক হিসেবেও কোনোদিন শিলাদার সিদ্ধান্তের ওপর কথা বলিনি। তাতে একজন পরিচালকের কাজ করার স্বাধীনতা চলে যায়। আমি নিজের মতামত জানাতাম মাত্র। আমার বিশ্বাস শিলাদা যথেষ্ট পরিণত একজন পরিচালক।'

ট্যুইট করার পর আর কথা হয়েছে ছবির নায়ক নায়িকার মধ্যে? এনা বলছেন, 'আমি দুর্গাপুরে এসেছি প্রচারে। রাস্তায় খুব নেটওয়ার্কের সমস্যা ছিল। যশ আমায় ব্যক্তিগতভাবে কিছু জানায়নি, এমনকি মেসেজও উত্তর দেয়নি। লকডাউনের পরে আমার প্রযোজনা সংস্থা শুধুমাত্র যশের সঙ্গে পর পর ৩টে কাজ করল। প্রথমে 'এসওএস কলকাতা' তারপর 'চিনেবাদাম'। নতুন ছবি 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'-র শ্যুটিংও শেষ হয়ে গিয়েছে। টাকাপয়সা, সমস্ত চুক্তিও সারা। আমার প্রযোজনা সংস্থার সঙ্গে 'ক্রিয়েটিভ ডিফারেন্স' হচ্ছে এটা ৩টে ছবিতে কাজ করার পরে যশ বুঝতে পারল!'

প্রমোশনের কাজ তার ওপরে ছবির চিন্তা, বেশ বিব্রতই শোনাল এনার গলাটা। বললেন, 'ছবি মুক্তির ঠিক ৫ দিন বাকি। এই সময় হঠাৎ যশের এই সিদ্ধান্তে গোটা টিমের কপালে ভাঁজ। একটা ছবির সঙ্গে শুধু টাকাপয়সা নয়, অনেকটা স্বপ্ন, শ্যুটিংয়ের কষ্ট সমস্ত জড়িয়ে থাকে। আমাদের প্রচার চালিয়ে যেতে হবে। কিন্তু আমি এখনও বুঝতে পারছি না কেন এই সিদ্ধান্ত নিল যশ। প্রযোজক হিসেবে আমার কোথায় খামতি রয়ে গেল তাও আমায় ভাবাচ্ছে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget