এক্সপ্লোর

Subhashree Ganguly: 'এই অবস্থাতেও জিম?' কসরতের ভিডিও পোস্ট করতেই কটাক্ষ ধেয়ে এল শুভশ্রীর দিকে

Subhashree Ganguly Post: অভিনেত্রীর এই ভিডিও দেখে তা খুব একটা পছন্দ করেননি নেটিজেনরা। অনেকেই কমেন্ট করেছেন যে এই অবস্থায় তাঁর 'ওয়ার্কআউট' করা উচিত হয়নি একেবারেই।

কলকাতা: আট মাসের অন্তঃসত্ত্বা তিনি। দিন কয়েক আগেই তিন বছর পূর্ণ করেছে তাঁর ছেলে ইউভান (Yuvaan)। এবার সে দাদা হওয়ার অপেক্ষায়। ঠিকই ধরেছেন কথা হচ্ছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly)। শনিবার তিনি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে জিমে (gym) ঘাম ঝরাচ্ছেন তিনি। সেই ভিডিও দেখে কী প্রতিক্রিয়া অনুরাগীদের?

শরীরচর্চায় মগ্ন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, 'কটাক্ষ' অনুরাগীদের

শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে দেখা যায় তিনি জিমে ঘাম ঝরাচ্ছেন। ক্যাপশনে লিখলেন, 'কোনও অজুহাত নয়! ৮ মাসের প্রেগন্যান্ট। উপভোগ করছি। ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত করার জন্য।' দর্শনা বণিক তাঁর পোস্টে কমেন্ট করেন 'অনুপ্রেরণা'। 

তবে অভিনেত্রীর এই ভিডিও দেখে তা খুব একটা পছন্দ করেননি নেটিজেনরা। অনেকেই কমেন্ট করেছেন যে এই অবস্থায় তাঁর 'ওয়ার্কআউট' করা উচিত হয়নি একেবারেই। একজন লেখেন, 'অন্তঃসত্ত্বা অবস্থায় জিম?' আবার একজন লিখলেন, 'কী দরকার? স্বাস্থ্যকর ডায়েট মেনটেন করলেও তো হতো, উফ আপনাদের এই অতিরিক্ত মডার্ন লাইফস্টাইল দেখলে ভয় লাগে।' আবার কেউ লিখলেন, 'দয়া করে করবেন না। ডেলিভারির পর, কয়েক মাস কাটিয়ে ফের রুটিন শুরু করুন।' একজন অনুরাগী লেখেন, 'ডেলিভারি হওয়ার পর এক্সারসাইজ করাটাই তো ভাল। তার ওপর এখন ৮ মাস। আর একটা মাস অপেক্ষা করা যায় না। এখন মানসিক ও শারীরিকভাবে স্বাস্থ্যকর থাকাটা জরুরি।' তবে অনেক কটাক্ষের মাঝেও একাধিক অনুরাগীই তাঁর পাশে দাঁড়িয়েছেন। অনেকেরই মতে, শুভশ্রী অনুপ্রেরণা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

আরও পড়ুন: Bagha Bagha Hey: নতুন প্রজন্মের হাত ধরে বাঘা যতীনের সঙ্গে পরিচয়, প্রকাশ্যে 'বাঘা বাঘা হে' গান

প্রসঙ্গত, গত ২৭ জুন, সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় সন্তান আগমনের খবর দেন। ২০২০ সালে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম সন্তান ইউভানের জন্ম হয়। এরপর ২০২৩ সালে তাঁদের দ্বিতীয় সন্তান আসার কথা। কিছুদিন আগেই সাধভক্ষণ অনুষ্ঠানেরও ছবি পোস্ট করেন তিনি। প্রেগন্যান্সি সময়কাল যে অভিনেত্রী পুরোপুরি উপভোগ করছেন তা বলাই বাহুল্য। সঙ্গে অবশ্যই রয়েছেন তাঁর পরিবারের লোকজন। অনুরাগী মহল থেকে ইন্ডাস্ট্রি, এখন সকলেই সুখবরের অপেক্ষায় রয়েছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget