এক্সপ্লোর

Tomato Price Hike: টমেটোর আকাশছোঁয়া দাম! নাজেহাল হয়ে কী উপায় বের করলেন সুনীল শেট্টি?

Suniel Shetty: টমেটোর দামে সকলের মতোই নাজেহাল অভিনেতা সুনীল শেট্টি। এই প্রসঙ্গে মন্তব্য করলেন তিনি। অভিনেতার কথায়...

নয়াদিল্লি: বাজারে টমেটোর দাম আগুন (Price Hike)। হাত ছোঁয়ালেই ছেঁকা। সেই আবহে বড় বড় একাধিক রেস্তোরাঁও তাঁদের খাবারে টমেটো (Tomato Price Hike) দেওয়া বন্ধ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে খবরের চ্যানেল, সর্বত্র এই বিষয়ে আলোচনা প্রবল। সাধারণ মানুষের সঙ্গে টমেটোর দাম প্রভাব ফেলেছে বলিউড তারকা (Bollywood Star) সুনীল শেট্টির  (Suniel Shetty) জীবনেও। কী বললেন তিনি?

টমেটোর দামে 'নাজেহাল' সুনীল শেট্টি

টমেটোর দামে সকলের মতোই নাজেহাল অভিনেতা সুনীল শেট্টি। এই প্রসঙ্গে মন্তব্য করলেন তিনি। অভিনেতার কথায়, মানুষ মনে করেন যে এই ধরনের রোজকার জিনিস নিয়ে অভিনেতা বা তারকাদের মাথা ঘামাতে হয় না। কিন্তু ব্যাপারটা তেমন নয়। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন যে তাঁর স্ত্রী মানা শেট্টি (Mana Shetty) এক বা দুদিনের জন্যই সবজি কেনেন একসঙ্গে কারণ তাঁরা টাটকা খেতেই পছন্দ করেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেন যে টমেটোর দাম আকাশছোঁয়া এবং তার প্রভাব পড়েছে তাঁদের হেঁশেলও। সুনীল শেট্টি বলেন, 'আমি আজকাল কম টমেটো খাই। মানুষ হয়তো ভাবেন যে যেহেতু আমি তারকা তাই এই সমস্ত ব্যাপারে আমার কিছু অসুবিধা হয় না। কিন্তু সেটা সত্যি নয়, এই ধরনের সমস্যার সঙ্গে আমাদেরও যুঝতে হয়।'

প্রসঙ্গত, সুনীল শেট্টি কেবলমাত্র একজন অভিনেতাই নন, তিনি রেস্তোরাঁর মালিকও। খাণ্ডালায় নিজের ফার্মহাউজে তিনি ফল ও সবজির চাষও করেন, প্রায়ই সেই সমস্ত ভিডিও শেয়ার করেন তিনি। সুনীল শেট্টি ওই সাক্ষাৎকারে বলেন, 'আমি একটি অ্যাপ থেকে সবজি ফল অর্ডার করি, সেখানে সস্তা হয় বলে নয়, কারণ তাঁরা টাটকা সবজি বিক্রি করে... আমি রেস্তোরাঁ চালাই এবং আমি সবসময়েই সঠিক দামের জন্য দরদাম করি। কিন্তু টমেটোর ঊর্ধ্বমুখী দামের সঙ্গে পাল্লা দিয়ে মানুষকে স্বাদ ও গুণের সঙ্গে আপোস করতে হচ্ছে। আমাকেও করতে হয়েছে।'

আরও পড়ুন: Bollywood Gossip: সম্পর্কের গুঞ্জনে সিলমোহর? আদিত্যর বাহুলগ্না অনন্যা, লিসবন থেকে ছবি ভাইরাল 'চর্চিত' জুটির

প্রসঙ্গত, সুনীল শেট্টিকে শেষ দেখা গিয়েছিল 'হান্টার: টুটেগা নেহি তোড়েগা' সিরিজে, এষা দেওল, বরখা বিশত, রাহুল দেব ও কর্ণবীর শর্মার সঙ্গে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হলেন সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হলেন সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget