এক্সপ্লোর

Gadar 2 party: দীর্ঘ মনোমালিন্য়ের অবসান, 'গদর ২'-এর সাকসেস পার্টিতে খোশমেজাজে ফ্রেমবন্দি শাহরুখ-সানি

Gadar 2: ১১ অগাস্ট মুক্তি পেয়েছে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত 'গদর ২'।

কলকাতা: ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan), জুহি চাওলা (Juhi Chawla) ও সানি দেওয়ল (Sunny Deol) অভিনীত ছবি 'ডর'। বক্সঅফিসে এই ছবি ব্লকবাস্টার হিট হয়। তবে তারপর থেকে  শাহরুখ ও সানি দেওয়লকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। বলিউউসূত্রের খবর, এই ডুয়োর মধ্য়ে দীর্ঘদিন ধরে ঠাণ্ডা লড়াই চলছিল। তবে শেষপর্যন্ত শোনাযাচ্ছে এই দ্বন্দ্বের অবসান হয়েছে। কারণ 'গদর ২'-র অভূতপূর্ব সাফল্য়র পর কিং খান নিজে সানি দেওয়লকে ফোন করেন ও শুভেচ্ছা জানান। আর এবার 'গদর টু'-এর সাকসেস পার্টিতে খোশমেজাজে দেখা মিলল এই দুই তারকার।  এদিন  শাহরুখের সঙ্গে দেখা মিলল স্ত্রী গৌরী খানেরও।

 

একটি সাক্ষাৎকারে সানি বলেছিলেন, 'শাহরুখ ছবিটি দেখার আগেই আমাকে ফোন করে শুভকামনা জানিয়েছিলেন। ও বলেছিল এই ছবির জন্য় তুমিই যথাযথ। আমি গৌরি ও আরিয়ানের সঙ্গে ছবিটি দেখব। তারপরই সম্ভবত ছবি নিয়ে ট্য়ুইট করেন শাহরুখ।'

আরও পড়ুন...

'গ্রিন-টি' কিন্তু সবার জন্য নয়! কারা খেতে পারেন, কাদের জন্য ক্ষতি? কী জানালেন পুষ্টিবিদ?

সানি আরও বলেছিলেন, 'শাহরুখ তাঁকে বলেন, অতীতে আমাদের মধ্য়ে যাই সমস্য়া থাকুক না কেন, সেগুলো মিটিয়ে আমাদের এগিয়ে চলা উচিত।'

উল্লেখ্য়, ১১ অগাস্ট মুক্তি পেয়েছে সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল (Ameesha Patel) অভিনীত 'গদর ২' (Gadar 2)। মুক্তির পর থেকেই বিপুল ব্যবসা করে চলেছে এই ছবি এবং ভাঙছে একের পর এক রেকর্ড। ইতিমধ্য়েই হিন্দি ছবির মধ্যে সর্বকালের সর্বোচ্চ ব্যবসার নিরিখে তৃতীয় স্থানে পৌঁছে গেছে 'গদর ২'। পিছনে ফেলেছে আমির খানের (Aamir Khan) 'দঙ্গল' (Dangal) ও যশের (Yash) 'কেজিএফ চ্যাপ্টার ২'-কে (KGF Chapter 2)। 

এর আগে এক্সিবিটর ও ডিস্ট্রিবিউটর সানি খান্না সংবাদ সংস্থা আইএএনএসকে বলেছিলেন, 'এই ছবি সপ্তাহান্তে প্রেক্ষাগৃহের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ ভরিয়ে রেখেছে। এই ছবির হাত ধরে এমন অনেক প্রেক্ষাগৃহ প্রাণ ফিরে পেয়েছে যেগুলি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। জাতীয় স্তরের মাল্টিপ্লেক্স চেনের কথা বাদ দিলেও, যে সমস্ত ছোট মাল্টিপ্লেক্সে কিছুদিন আগেও ৮ শতাংশ বুকিং হচ্ছিল, সেখানেও ৬০ শতাংশ পূর্ণ হচ্ছে দর্শকাসন, এবং সবটাই 'গদর ২'-এর জন্য সম্ভব হয়েছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
Shiboprosad-Nandita: শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget