এক্সপ্লোর

Nutrition Facts: 'গ্রিন-টি' কিন্তু সবার জন্য নয়! কারা খেতে পারেন, কাদের জন্য ক্ষতি? কী জানালেন পুষ্টিবিদ?

Green Tea: সবাই গ্রিন টি খেতে পারে, এমন ভাবনাও কিন্তু সঠিক নয়। এবিপি লাইভের সঙ্গে কথোপকথনে সে কথাই জানিয়েছেন ক্লিনিকাল নিউট্রিশনিস্ট এবং ডায়াবেটিস এডুকেটর অরিত্র খাঁ


 কলকাতা: গ্রিন টি- খেতে হবে শুনলে কেউ বিরক্ত হন, কেউ আবার মনের ইচ্ছেপূরণে খেয়ে নেন। রোগা হওয়ার জন্য গ্রিন টি খাওয়ার হিড়িকও দেখা যায়। যদিও এই চা পানের ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা দিয়ে রাখছেন পুষ্টিবিদরা। গ্রিন টি পান করার ভাল গুণ যেমন আছে, তেমন কিছু খারাপ দিকও কিন্তু রয়েছে। সবাই গ্রিন টি খেতে পারে, এমন ভাবনাও কিন্তু সঠিক নয়। এবিপি লাইভের সঙ্গে কথোপকথনে সে কথাই জানিয়েছেন ক্লিনিকাল নিউট্রিশনিস্ট এবং ডায়াবেটিস এডুকেটর অরিত্র খাঁ। 

গ্রিন-টি কি আদৌ উপকারী?  

পুষ্টিবিদের কথায়, 'গ্রিন টি শরীরের জন্য অত্যন্ত উপকারী। এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট- Epigallocatechin gallate (EGCG) থাকে। ওজন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। আদর্শ গুণাগুণও থাকে। কিন্তু তফাৎ হয়ে যায় আমরা এই চা কী পদ্ধতিতে বানিয়ে পান করছি এর উপর। অনেকে দুধ-চিনি মিশিয়ে গ্রিন টি পান করে থাকেন। অনেকে জলের সঙ্গে গ্রিন টি অতিরিক্ত ফুটিয়ে পান করেন, যা উপকারের থেকে ক্ষতিই ডেকে আনে শরীরে। কারণ এই চা অতিরিক্ত ফুটিয়ে খেলে ট্যানিক অ্যাসিড, ট্যানিনের মতো উপাদানগুলি বেরিয়ে আসে। এই উপাদানগুলি শরীরে গেলে আয়রণ শোষণের ক্ষেত্রে বাধা দেয়। 

কীভাবে গ্রিন টি খাওয়া উচিত? 

ক্লিনিকাল নিউট্রিশনিস্ট এবং ডায়াবেটিস এডুকেটর অরিত্র খাঁ বলেন, 'যে কাপের গ্রিন টি খাব- ধরা যাক ১ কাপ গ্রিন টি খেলে সঙ্গে সঙ্গে সেই কাপের ৩ কাপ জল খেয়ে নেব। এর ফলে গ্রিন টি-র মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে থেকে যাবে। ওজন কমানোর জন্য যারা গ্রিন টি খেয়ে থাকেন, তাদের জন্য সারাদিনে যারা গ্রিন টি অনেকবার পান করেন, তা ক্ষতি ডেকে আনতে পারে। 

অতিরিক্ত গ্রিন-টি খেলে মারাত্মক বিপদ?

গ্রিন টি দিনে ৩ থেকে ৪ বারের বেশি খেলে একাধিক সমস্যা হতে পারে শরীরে। বলা হয়, এর মধ্যে যেহেতু ক্যাফিন থাকে, সেটা বেশিবার খেলে মাথা ব্যথা, অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে। একবার চা খাওয়ার অর্থ শরীরে ২৪ থেকে ২৫ মিলিগ্রাম ক্যাফিন খাওয়া। ২৪ ঘণ্টায় ৩-৪ খেলে অসুবিধা হয় না। কিন্তু পরিমাণ বাড়লে অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস, অনিদ্রার মতো সমস্যা বাড়তে পারে। তাই গ্রিন টি দিনে কতবার পান করা যেতে পারে, সে বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তা ঠিক করা উচিত বলে মত অরিত্র খাঁ-র। 

গ্রিন টি কখন খাবেন? কখন খাবেন না? 

শরীরের যেমন বন্ধু গ্রিন টি, তেমন সঠিক নিয়ম মেনে না পান করলে এটিই হয়ে যেতে পারে শত্রুসম। ক্লিনিকাল নিউট্রিশনিস্ট অরিত্র খাঁ-এর কথায়, পাতিলেবু, টমেটোর সঙ্গে গ্রিন-টি খাওয়া উচিত নয়। এর ফলে লিভার এবং কিডনিতে অক্সালেট তৈরি হয়ে স্টোনের সমস্যা দেখা দিতে পারে। খাবার বা ওষুধের সঙ্গে কখনও গ্রিন টি খাওয়া উচিত নয়। অনেকে ওজন কমানোর জন্য সকালে পাতিলেবু গরম জল দিয়ে খেয়ে গ্রিন টি পান করেন। এটি কখনই করা উচিত নয়। সকালের দিকে কিছু খেয়ে চা পান করলে তা অসুবিধা হবে না। 

 

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget