এক্সপ্লোর

সুশান্তের এফডি থেকেও ‘লোপাট’ টাকা? কেন হোয়াটসঅ্যাপ চ্যাট 'ডিলিট' রিয়ার? ইডি-র তদন্তে চাঞ্চল্য

একদিনের মধ্যে ভাঙা হয় সুশান্তের ৪ কোটির এফডি। কেন এফডি ভাঙা হল ? রিয়া-শ্রুতিকে জিজ্ঞাসাবাদ ইডির।

মুম্বই: সুশান্তের মৃত্যু তদন্তে  উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে দাবি, এক দিনের মধ্যেই ভাঙা হয় সুশান্ত সিংহ রাজপুতের সাড়ে ৪ কোটি টাকার ফিক্সড ডিপোজিট। প্রথমে ২০১৯ সালের ২৬ নভেম্বর সাড়ে ৪ কোটির এফডি ভাঙা হয়। ইডি-র দাবি, পুরনো এফডি ভেঙে ১ কোটি টাকার দুটি নতুন ফিক্সড ডিপোজিট করা হয়। কেন ভাঙা হল এফডি? হঠাৎ কেন এত টাকার প্রয়োজন হল? কোন খাতে ব্যয় হল এফডির টাকা? এই নিয়ে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও ম্যানেজার শ্রুতিকে জিজ্ঞাসাবাদ  করে ইডি। তবে এর সদুত্তর নাকি দিতে পারেননি রিয়া বা শ্রুতি। ‘কেন এফডি ভাঙা হয়েছিল সুশান্তই জানে’, দাবি রিয়ার। অন্যদিকে সুশান্তের প্রাক্তন ও রিয়ার বর্তমান ম্যানেজার শ্রুতি জানান, ‘ব্যাঙ্কের কাজ দেখতাম না’। ইডি সূত্রে এমনটাই খবর। অন্যদিকে উঠে আসছে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। রিয়া চক্রবর্তীর মোবাইল ফোন থেকে উধাও চ্যাটের একাংশ। ডিলিট করা হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাটের একাংশ। কী ছিল সেই চ্যাটে?  কেনই  বা  ডিলিট করা হল?  উত্তর খুঁজছে ইডি। ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে রিয়া চক্রবর্তী জানান, ‘ক্রমেই সুশান্তর মানসিক অবস্থার অবনতি হচ্ছিল। আমি ওকে সামলাতে পারিনি। বলেছিলাম বাড়ির লোকের  কাছে যাও। আমি সুশান্তকে একা ফেলে যাইনি, সুশান্তর বোন আসার পর আমি চলে আসি।’ সুশান্ত মৃত্যু তদন্তে মঙ্গলবার রিয়া চক্রবর্তী, তাঁর ভাই ও বাবার মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডি।  তাদের দাবি, রিয়ার কাছ থেকে সন্তোষজনক জবাব মেলেনি। এখন রিয়া, তাঁর ভাই ও বাবার মোবাইল ফোনের সূত্র ধরে কাদের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, সুশান্ত মৃত্যু তদন্তে মঙ্গলবারও  শ্রুতি মোদিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। সুশান্তের সঙ্গে রিয়ার সম্পর্ক তৈরি হওয়ার পর নিজের মতো করে সিদ্ধান্ত নিতেন রিয়া। ইডিকে জানিয়েছেন শ্রুতি। খবর সূত্রের।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ambarish Bhattachary Birthday: জন্মদিনে খাওয়ানোর আবদার? খাওয়াব আমি, বিল মেটাবে রণজয়, জবাব অম্বরীশের
জন্মদিনে খাওয়ানোর আবদার? খাওয়াব আমি, বিল মেটাবে রণজয়, জবাব অম্বরীশের
Ambarish Bhattacharya: জন্মদিনে উদযাপন আর ভাল লাগে না, তবে মায়ের হাতের পায়েস বাদ পড়ে না কখনও
জন্মদিনে উদযাপন আর ভাল লাগে না, তবে মায়ের হাতের পায়েস বাদ পড়ে না কখনও: অম্বরীশ
Amitabh Bachchan: 'ও নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে', কাছের মানুষকে হারিয়ে শোকস্তদ্ধ অমিতাভ বচ্চন!
'ও নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে', কাছের মানুষকে হারিয়ে শোকস্তদ্ধ অমিতাভ বচ্চন!
Rashmika Mandhana: 'ভীষণ কষ্ট পেয়েছি, তবু চুপ করে ছিলাম, কিন্তু আর নয়...', প্রকাশ্যে রশ্মিকার ব্যক্তিগত কথোপকথন! কী পদক্ষেপ নায়িকার?
'ভীষণ কষ্ট পেয়েছি, তবু চুপ করে ছিলাম, কিন্তু আর নয়...', প্রকাশ্যে রশ্মিকার ব্যক্তিগত কথোপকথন! কী পদক্ষেপ নায়িকার?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Financial Planning:  সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
Embed widget