এক্সপ্লোর

‘আত্মহত্যার ঘটনা’, এইমসের রিপোর্টে সুশান্ত সিংহ রাজপুতকে খুনের তত্ত্ব নাকচ

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর মামলার তদন্ত করছে সিবিআই। সুশান্তর মৃত্যুর পর তিনমাসের বেশি কেটে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর মৃত্যু খুন, না আত্মহত্যা, তা নিয়ে জল্পনা চলছেই। এরইমধ্যে ফরেনসিক রিপোর্টে খুনের কথা খারিজ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এই ঘটনায় চক্রান্ত নেই। এটি আত্মহত্যার ঘটনা।

নয়াদিল্লি: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর মামলার তদন্ত করছে সিবিআই। সুশান্তর মৃত্যুর পর তিনমাসের বেশি কেটে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর মৃত্যু খুন, না আত্মহত্যা, তা নিয়ে জল্পনা চলছেই। এরইমধ্যে ফরেনসিক রিপোর্টে খুনের কথা খারিজ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এই ঘটনায় চক্রান্ত নেই। এটি আত্মহত্যার ঘটনা। এইমসের মেডিক্যাল বোর্ড সোমবার সিবিআই-কে তাদের অনুসন্ধান রিপোর্ট মুম্বইয়ের কূপার হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য সহ সিবিআইকে দিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সুশান্তর ময়না তদন্তের পর্যালোচনাকারী এইমসের প্যানেলের প্রধান ড. সুধীর গুপ্তা বলেছেন, এটি আত্মহত্যা, খুনের ঘটনা নয়। জানা গেছে, এইমসের ফরেনসিক রিপোর্টে হত্যার তত্ত্ব খারিজ করে দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, যেভাবে মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে বিষপ্রয়োগ বা অন্য কোনও চক্রান্ত নেই, এটি আত্মহত্যার ঘটনা। জানা গেছে, এইমসের রিপোর্ট পাওয়ার পর সিবিআই এই মামলা আত্মহত্যার দৃষ্টিকোণ থেকে তদন্ত করবে। অর্থাৎ, কী কারণে সুশান্ত আত্মহত্যা করলেন, সেই উত্তর খোঁজার চেষ্টা চলবে। জানার চেষ্টা হবে, কেউ ৩৪ বছরের অভিনেতাকে আত্মহত্যার জন্য প্ররোচিত করেছিলেন কিনা। উল্লেখ্য, গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে সুশান্তর দেহ উদ্ধার হয়। এই মামলার তদন্তভার সিবিআই গ্রহণের আগে মুম্বই পুলিশও সুশান্তর মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছিল। সুশান্তের বাবা এই ঘটনায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। aiims,Bollywood,Sushant Singh Rajput

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget