এক্সপ্লোর

Sushant Singh Rajput: 'সুশান্ত সিংহ রাজপুত মাত্র ২ ঘণ্টা ঘুমোতেন,' জানিয়েছিলেন তাঁর সহ-অভিনেত্রী

SSR Birth Anniversary: ধোনির বায়োপিকে সুশান্তের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছিলেন কিয়ারা আডবাণী। এক সাক্ষাৎকারে কিয়ারা জানান যে তাঁকে সুশান্ত বুঝিয়েছিলেন মানব শরীরের মাত্র ঘণ্টা দুয়েকের ঘুম প্রয়োজন।

নয়াদিল্লি: আজ প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের জন্মবার্ষিকী (Sushant Singh Rajput Birth Anniversary)। গোটা সোশ্যাল মিডিয়া ভাসছে অনুরাগীদের পোস্টে। সকলেই যে তাঁকে ভীষণ মিস করেন। তবে আপনি কি জানতেন যে সুশান্ত মাত্র ২ ঘণ্টা করে ঘুমোতেন? এই কথা জানিয়েছিলেন তাঁরই সহ-অভিনেত্রী।

মাত্র ২ ঘণ্টা ঘুমোতেন সুশান্ত!

সুশান্ত সিংহ রাজপুতের অন্যতম জনপ্রিয় ছবি 'এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' (MS Dhoni: The Untold Story)। সেই ছবির সহ-অভিনেত্রী কিয়ারা আডবাণীই (Kiara Advani) একবার ফাঁস করেছিলেন সুশান্তের ঘুমের রুটিন। এক সাক্ষাৎকারে কিয়ারা জানান যে সুশান্ত খানিক 'ইনসমনিয়াক', অর্থাৎ ঘুম কমের অভ্যাস আছে তাঁর। কিন্তু তা সত্ত্বেও সেটে কখনও তাঁকে ক্লান্ত লাগত না।

ধোনির বায়োপিকে সুশান্তের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছিলেন কিয়ারা আডবাণী। এক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছিলেন যে তাঁকে সুশান্ত বুঝিয়েছিলেন মানব শরীরের মাত্র ঘণ্টা দুয়েকের ঘুম প্রয়োজন। একই তত্ত্ব অনুসরণ করে, তিনি জানান যে সুশান্ত সবসময়ে কর্মক্ষেত্রে উত্সাহিত থাকত এবং গোটা ব্যাপারটাকে বেশ 'আকর্ষণীয়' বলে অভিহিত করেন কিয়ারা।

কিয়ারা বলেন, 'ও কিছুটা ইনসমনিয়াক ছিল কারণ আমি যখন কাজের শেষে কেমন একটা হয়ে যেতাম যে এবার আমার ঘুমোতে যেতেই হবে, আমি জানি না ও আমাকে বলেছিল, যে মানব শরীরের নাকি মাত্র দুই ঘণ্টা ঘুমের প্রয়োজন, যেখানে সাধারণত মানুষ আট ঘণ্টা বা সাত ঘণ্টা বা যাই হোক সময় ধরে ঘুমায়। তার মধ্যে নাকি মাত্র ২ ঘণ্টা আপনার মস্তিষ্ক সত্যি ঘুমোয়, বাকি সময়টা আপনি হয় অবচেতনে বা নিদ্রাচ্ছন্ন থাকতে পারেন, কিন্তু আপনার মস্তিষ্ক সক্রিয় থাকে।'

তিনি আরও বলেন, 'তো, সুশান্ত বলে, আমার শুধু ২ ঘণ্টা ঘুমের প্রয়োজন এবং আমার মনে হচ্ছিল যে কী অদ্ভূত ব্যাপার এবং ও কীভাবেই বা সেটা করে। কিন্তু পরের দিন ও কিন্তু বেশ চনমনেই থাকত। সেটে কখনও ক্লান্ত থাকত না। ওভাবেও ও নিজেকে তৈরি করে নিয়েছিল, খুবই দুর্দান্ত ব্যাপারটা।'

আরও পড়ুন: Sushant Singh Rajput Birthday: আদরের ভাইয়ের জন্মদিন, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট সুশান্তের দিদির

১৪ জুন, ২০২০, বান্দ্রায় নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতকে। তাঁর রহস্যমৃত্যুর তদন্তের দায়িত্বে রয়েছেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। যদিও সংস্থার তরফে এর আগে খুনের সম্ভাবনা অস্বীকার করা হয়, তবে এখনও কোনও ক্লোজার রিপোর্ট ফাইল করেনি তারা।

শনিবার, অর্থাৎ, ২১ জানুয়ারি, সুশান্ত সিংহ রাজপুতের জন্মদিন। এই বিশেষ দিন উপলক্ষ্যে তাঁর দিদি শ্বেতা সিংহ কীর্তি নিজের সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের ছোটবেলার গল্প শেয়ার করছেন অনুরাগীদের জন্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget