এক্সপ্লোর

Sushant Singh Rajput Birthday: আদরের ভাইয়ের জন্মদিন, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট সুশান্তের দিদির

Sushant Singh Rajput: দিন দুই আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় 'সুশান্ত দিবস' পালন করছেন তাঁর দিদি। ছোটবেলার গল্প শেয়ার করে একাধিক ভিডিও পোস্ট করেছেন তিনি। 

নয়াদিল্লি: ২০২০ সালের ১৪ জুনের দুপুর, যেকোনও সিনেপ্রেমীর কাছে খুব অপ্রিয়। বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput Birth Anniversary) দেহ উদ্ধারের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশবাসীকে। আজ, ২১ জানুয়ারি, তাঁর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তাঁর স্মরণে পোস্ট করছেন। এই বিশেষ দিনে নিজের ভাইকে জলভরা চোখে নয় বরং হাসিমুখেই মনে করছেন সুশান্তের দিদি শ্বেতা সিংহ কীর্তি (Shweta Singh Kirti)। 

সুশান্তের দিদির সোশ্যাল পোস্ট

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেতার দিদি শ্বেতা সিংহ কীর্তি। প্রায়ই তিনি ভাইকে নিয়ে একাধিক পোস্ট করেন, কখনও আবেগঘন নোট শেয়ার করেন। যা দেখে চোখ ভেজে সাধারণ মানুষের। এদিন ভাগ্নে-ভাগ্নিদের সঙ্গে 'মামা' সুশান্তের ছবির কোলাজ পোস্ট করেছেন শ্বেতা। ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন আমার মিষ্টি ভাই... যেখানেই থাকো সবসময় যেন খুশি থাকো (আমার মনে হয় যে তুমি বোধ হয় কৈলাসে শিব জির সঙ্গে আড্ডা দিচ্ছ)। খুব ভালবাসি। মাঝে মাঝে নিচের দিকে তাকিয়ে দেখা উচিত তোমার যে কীরকম জাদু করে গেছ তুমি। তুমি তোমার মতো সোনার হৃদয় দিয়ে অনেক সুশান্তের জন্ম দিয়েছ। আমি তোমাকে নিয়ে গর্বিত এবং সবসময় গর্বিত থাকব।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shweta Singh Kirti (@shwetasinghkirti)

দিন দুই আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় 'সুশান্ত দিবস' পালন করছেন তাঁর দিদি। ছোটবেলার গল্প শেয়ার করে একাধিক ভিডিও পোস্ট করেছেন তিনি। 

আরও পড়ুন: Mitthye Premer Gaan: ইশার হাতে হাত রেখে অনির্বাণ, 'মিথ্যে প্রেমের গান'-এর মিউজিক রিলিজ হল ভালবাসায়-বন্ধুত্বে

সোশ্যাল মিডিয়ায় আজ অভিনেতার অনুরাগীরাও তাঁকে নিয়ে একাধিক পোস্ট করছেন। প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন, 'এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' (M.S. Dhoni: The Untold Story) অভিনেতাকে তাঁর বান্দ্রার বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অভিনেতার রহস্যমৃত্যুতে তোলপাড় হয়েছিল গোটা দেশ, বিনোদন দুনিয়া, রাজ্য রাজনীতি। এই মৃত্যু তদন্ত এখনও চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই, এখনও তাঁর পরিবার-পরিজন-অনুরাগীরা বিচারের অপেক্ষায় রয়েছেন।                                                                

সেরা শিরোনাম

Vicky Katrina: দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
Bollywood News: সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
Ranojoy Bishnu: হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
Mrigaya 1.5: এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?
এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget