এক্সপ্লোর

Sushmita Sen Update: সম্পর্ক ভাঙল সুস্মিতা সেনের? রহমান শলের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অবশেষে

চলতি বছরের শুরু থেকেই রহমান শলের সঙ্গে সম্পর্ক ভাঙনের গুঞ্জন শোনা যেতে থাকে। শোনা যাচ্ছিল, বর্তমানে আর রহমান সলের সঙ্গে সম্পর্কে নেই বিশ্বসুন্দরী। অবশেষে সম্পর্ক প্রসঙ্গে মুখ খুললেন।

মুম্বই: নিজের জীবনটাকে বরাবরই নিজের নিয়মে চালাতে পছন্দ করেন সুস্মিতা সেন (Sushmita Sen)। জীবন নিয়ে কখনও তিনি রাখঢাক করেননি। যদি সম্পর্কে থাকেন, তাও প্রকাশ্যে জানিয়েছেন। আবার যদি সম্পর্ক ভেঙে গিয়েও থাকে, তাও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। বিবাহিত না হলেও দুই সন্তানের মা সুস্মিতা সেন। সিঙ্গল মাদার হিসেবে দুই কন্যা সন্তানকে বড় করে তুলছেন। চলতি বছরের শুরু থেকেই রহমান শলের (Rohman Shawl) সঙ্গে অভিনেত্রীর সম্পর্কে ভাঙনকে কেন্দ্র করে গুঞ্জন শোনা যেতে থাকে। শোনা যাচ্ছিল, বর্তমানে আর রহমান সলের সঙ্গে সম্পর্কে নেই বিশ্বসুন্দরী। অবশেষে সম্পর্ক প্রসঙ্গে মুখ খুললেন সুস্মিতা সেন।

আরও পড়ুন - Miss Universe 2021: কোন নায়কের সঙ্গে বলিউডে ডেবিউ করতে চান মিস ইউনিভার্স হরনাজ সান্ধু?

সম্পর্ক ভাঙার গুঞ্জন বহুদিন ধরেই রটছিল। শোনা যাচ্ছিল, রহমান শলের সঙ্গে আর সম্পর্কে নেই তিনি। সমস্ত গুঞ্জন প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে রহমান শলের সঙ্গে বাঙালি সুন্দরী সুস্মিতা সেন একটি ছবি শেয়ার করেছেন। তার সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। আমরা বন্ধুই আছি। সম্পর্ক অনকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। ভালোবাসাটা পড়ে রয়েছে।' সুস্মিতা সেনের এই পোস্টে কমেন্টে উত্তর দিয়েছেন রহমান শলও। তিনি কমেন্টে বিশ্বসুন্দরীকে লিখেছেন, 'সবসময়'।

সুখের সময়ের একটি হাসি মুখের ছবি পোস্ট করে সম্পর্ক ভেঙে যাওয়ার কথা জানালেন সুস্মিতা সেন। তাঁর সঙ্গে রহমান শলের সম্পর্ক যে 'অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে', তা বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। আর তাঁরা যেমন বন্ধু হিসেবে সম্পর্ক শুরু করেছিলেন আর বন্ধু হিসেবেই চিরকাল থেকে যাবেন, তাও জানিয়ে দিলেন। প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই সুস্মিতা সেনের সঙ্গে রহমান শলের সম্পর্ক ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। দীর্ঘদিন ধরে তাঁরা প্রকাশ্যে একসঙ্গে আসছিলেন না। তা থেকেই গুঞ্জন আরও স্পষ্ট হয়।

সেরা শিরোনাম

Vicky Katrina: দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
Bollywood News: সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
Ranojoy Bishnu: হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
Mrigaya 1.5: এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?
এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget