এক্সপ্লোর

Sushmita Sen: বাবাকে নিয়ে গর্বিত বঙ্গতনয়া সুস্মিতা সেন, আবেগঘন পোস্ট শেয়ার অভিনেত্রীর

Sushmita Sen: কলকাতা সুইমিং অ্যাসোসিয়েশন বিশেষভাবে সম্মান জানাল সুস্মিতা সেনের বাবাকে।

কলকাতা: বাবাকে নিয়ে গর্বিত সুস্মিতা সেন (Sushmita Sen) । সম্প্রতি কলকাতা সুইমিং অ্যাসোসিয়েশন বিশেষভাবে সম্মান জানাল তাঁর বাবাকে। আর তাতেই উচ্ছ্বসিত অভিনেত্রী। নিজের ইন্সটাগ্রাম পোস্টে ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, "আপনার জন্য গর্বিত বাবা। এই সম্মান প্রাপ্তির জন্য় অভিনন্দন। আমি তোমাকে ভালোবাসি!" এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে শুরু হয় অনুরাগীদের শুভেচ্ছা বার্তা।

প্রসঙ্গত, গত মাসেই হৃদরোগে (heart attack) আক্রান্ত হন অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। অস্ত্রোপচারও হয় তাঁর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেই খবর জানিয়েছিলেন অভিনেত্রী। অ্যাঞ্জিওপ্লাস্টির (angioplasty) কথাও জানান তিনি। তবে সম্প্রতি সুস্মিতার 'আরিয়া ৩'-এর (Aarya 3) এক সহ-অভিনেতা জানান যে জয়পুরে  (Jaipur) পৌঁছে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ওই শহরে ওয়েব সিরিজের (Web Series) শ্যুটিং করছিলেন তিনি। 

আরও পড়ুন...

ফিরছে অমিতাভ বচ্চনের জনপ্রিয় শো 'কৌন বনেগা ক্রোড়পতি'

নিজের স্বাস্থ্যের সম্পর্কে সমস্ত জরুরি আপডেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে লাইভ সেশন করেন তিনি। সেখানেই সুখবর দিনে সুস্মিতা। জানান তিনি ফিরেছেন জয়পুরে। 'আরিয়া ৩'-এর শ্যুটিং শেষ করতে। 

লাইভে অভিনেত্রী বলেন, 'গেস করুন আমি কোথায় পৌঁছেছি? ফিরে আসতে পেরে দুর্দান্ত লাগছে। আরিয়া সারিন ফিরে এসেছে। আরিয়া ৩ আপনাদের সকলের সামনে নিয়ে আসার তর সইছে না, যত তাড়াতাড়ি হয় ততই ভাল।' জয়পুরে ল্যান্ড করেই লাইভ করেন তিনি হোটেলে যাওয়ার পথে। তিনি এও বলেন, জয়পুর তাঁর কাছে বাড়ির মতো, এবং ফিরে এসে খুব আনন্দিত তিনি। অনুরাগীদের সঙ্গে মন খুলে আড্ডা দেন তিনি। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'শুভ নববর্ষ। অন্তহীন সম্ভাবনার সঙ্গে নতুন শুরুর উদ্দেশ্যে।'

অভিনেতা বিকাশ কুমার, যিনি আরিয়ায় এসিপি খানের চরিত্রে অভিনয় করেন, বলেন সুস্মিতা সেন জয়পুরে পৌঁছেই হৃদরোগে আক্রান্ত হন। যদিও তিনি এক-দু দিন শ্যুটিং করেছিলেন কিন্তু তারপর শ্যুটিং স্থগিত করে দেওয়া হয়। অভিনেতা জানান, 'সিজন ৩-এর সিংহ ভাগ শ্যুট হয়ে গিয়েছে। রাজস্থানকে কেন্দ্র করেই অনুষ্ঠানটি। কিছু বাইরের দৃশ্য আছে যা জয়পুরে শ্যুটিং করতে হবে। আমরা পৌঁছই ওখানে, কিন্তু দুর্ভাগ্যবশত, সুস্মিতা সেন হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে আমরা জানতে পারিনি। কিন্তু দিন দুই পর সকলেই জানতে পারি যখন তিনি গোটা দুনিয়াকেই জানান।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget