এক্সপ্লোর

Aarya 3: কবে মুক্তি পাচ্ছে 'আরিয়া ৩'? ভিডিও প্রকাশ করে জানালেন সুস্মিতা সেন

Susmita Sen: এই সিরিজের হাত ধরে ডিজিট্যাল দুনিয়ায় পা রাখেন অভিনেত্রী।

কলকাতা: বহু প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজির 'আরিয়া'র (Aarya) তৃতীয় সিজনের (Third Season) মুক্তিতে আর বাকি মাত্র কিছু সময়। আজ একটি ভিডিও প্রকাশের মাধ্য়মে অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen) প্রকাশ্যে এনেছেন এই খবর। এই ভিডিওর মাধ্য়মে জানা যাচ্ছে, আগামী ৩ নভেম্বর ওটিটি প্ল্য়াটফর্ম (OTT) ডিজনি প্লাস হটস্টারে (HotStar) মুক্তি পাবে এই ওয়েব সিরিজ (Web Series)।

এই টিজার ভিডিওর ক্য়াপশানে অভিনেত্রী লেখেন, "শেরনি কে লটনে কা ওয়াক্ত আ গয়া হ্যায়।" অর্থাৎ বাঘিনীর ফিরে আসার সময় হয়ে গেছে। 

আরও পড়ুন...

কোজাগরীর ঘুড়ি ওড়ানোর সখ, পাশে রইল তোতা, সূর্যকে নির্দোষ প্রমাণিত করবে দীপা? নজরে টেলি মশালা

উল্লেখ্য়, 'আরিয়া' সুস্মিতা সেনের কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই সিরিজের হাত ধরে ডিজিট্যাল দুনিয়ায় পা রাখেন অভিনেত্রী। শুধু তাই নয়, সুস্মিতা সেন বহুদিন পর পর্দায় ফেরেন 'আরিয়া'র হাত ধরেই। ২০২০ সালের জুন মানে থ্রিলারধর্মী এই সিরিজের সঙ্গে কামব্যাক করেন সুস্মিতা সেন। এক কঠিন স্বভাবের নারী, যে নিজের পরিবারকে রক্ষা করতে যে কোনও সীমা পর্যন্ত যেতে পারেন, তেমনই চরিত্রে অভিনয় করেন সুস্মিতা সেন।

প্রসঙ্গত, 'আরিয়া'র প্রথম সিজন 'বেস্ট ড্রামা' বিভাগে 'আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস'-এর জন্য মনোনয়ন পেয়েছিল। তৃতীয় সিজন সম্পর্কে সুস্মিতা সেন এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'আরিয়া সারিনের জন্য নতুন সূর্যোদয় হতে চলেছে এবং এবার সে আরও কঠিন। তৃতীয় সিজনে ও একাধিক স্থানে যাচ্ছে এবং অতীতের বেড়াজাল থেকে বেরিয়ে নিজের নতুন গল্প শুরু করতে চলেছে। আরিয়ার চরিত্রে ফিরে আসা মানে পুরনো জিন্সে পা গলানো কিন্তু একেবারে নতুন সফর শুরু করা। রাম মাধবাণী ও ডিজনি প্লাস হটস্টার টিমের সঙ্গে ফিরে আসতে পেরে খুব ভাল লাগছে। দর্শক যে ভালবাসা ও প্রশংসা দিয়েছে সেটা ফেরত পাওয়ারও তর সইছে না।'

রাম মাধবাণী পরিচালিত এই সিরিজে সুস্মিতা সেন ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নমিত দাস, মণীশ চৌধুরী, সিকন্দর খের, বিনোদ রাঠৌর। 'আরিয়া'র দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২১ সালের ডিসেম্বর মাসে। তৃতীয় সিজনের মুক্তির তারিখ প্রকাশ্য়ে আসার দর্শকের মধ্য়ে নতুন করে শুরু হয়েছে উন্মাদনা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

TV Actor Sudden Death: মাত্র ৩৩- এ মৃত্যু এই টেলি অভিনেতার, ঘুমের মধ্যেই চলে গেলেন অনুজ ঠাকুর
TV Actor Sudden Death: মাত্র ৩৩- এ মৃত্যু এই টেলি অভিনেতার, ঘুমের মধ্যেই চলে গেলেন অনুজ ঠাকুর
KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Rudranil Ghosh: 'আমরা যে কেউ মাথা গলাতে পারি না,' টলিপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রুদ্রনীল
'আমরা যে কেউ মাথা গলাতে পারি না,' টলিপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রুদ্রনীল
Rupa Ganguly: কোনও দাদা-দিদিকে ধরে কিচ্ছু হবে না, টালিগঞ্জে নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রূপা
কোনও দাদা-দিদিকে ধরে কিচ্ছু হবে না, টালিগঞ্জে নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রূপা

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget