এক্সপ্লোর

বয়স লুকিয়েছিলেন, কেউ বুঝতেই পারেনি, জানালেন অভিনেত্রী স্বরা ভাস্কর

এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর স্বীকার করে নিলেন যে, তিনি বয়স লুকিয়েছিলেন। আর বিষয়টি বেশ মজারই বলে জানিয়েছেন তিনি। স্বরা বলেছেন, চার বছর ধরে বয়স ২৮ বলেছি, আর তা কেউ খেয়ালও করেনি।

মুম্বই: এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর স্বীকার করে নিলেন যে, তিনি বয়স লুকিয়েছিলেন। আর বিষয়টি বেশ মজারই বলে জানিয়েছেন তিনি। স্বরা বলেছেন, চার বছর ধরে বয়স ২৮ বলেছি, আর তা কেউ খেয়ালও করেনি। নিজের প্রকৃত বয়স কত, তা ওই সাক্ষাৎকারে জানিয়েছেন স্বরা। তিনি বলেছেন, তাঁর বয়স ৩২। স্বরা বয়স নিয়ে মজার ঘটনাও জানিয়েছেন। তিনি বলেছেন, যখন তাঁর বয়স ৩০, তখন তিনি একটি কেক কেটেছিলেন। ওই কেকের ওপর বয়স লেখা ছিল ২৫। পরে সবার কাছে সত্যিটা জানান তিনি। ওই সাক্ষাৎকারে স্বরা বলেছেন, আসলে অভিনেত্রী হিসেবে যেমন মনে হয়, তেমন বয়স বলে দেন তিনি। অভিনেত্রী বলেছেন, এখন আমার বয়স ৩২। কিন্তু বয়সটা বেশ কয়েক বছর ২৮-এই আটকে ছিল। এটা অদ্ভূত হলেও কেউ খেয়ালই করেনি। যদিও পরে তা ধরা পড়ে যায়। সাক্ষাৎকারে তাঁর ৩০ বছরের জন্মদিনের ঘটনার কথা জানাতে গিয়ে হেসে ফেলেন স্বরা। তিনি জানান, আমার বয়স যখন ৩০ ছিল তখন একটা কেক কেটেছিলাম। কেকে লেখা ছিল ২৫ বছর। আমি সবাইকে এ ব্যাপারে জানাই। কিন্তু কেউ আমার সত্যি কথাটা বিশ্বাসই করতে চায়নি। ওরা ভাবছিল আমি মিথ্যে বলছি। উল্লেখ্য, স্বরা প্রায়শই আলোচনার কেন্দ্রে থাকেন। স্বরা দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করার পর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর অভিনয় জগতে পা রাখেন তিনি। সেখানে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন তিনি। ২০১৮-তে বীরে দ্য ওয়েডিং সিনেমায় স্বরা প্রধান চরিত্রে অভিনয় করেন। এই সিনেমায় তাঁর নির্ভীক ও সাহসী তরুণীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। একইসঙ্গে নীল বাট্টে সান্নাটা, রঞ্ঝনা, প্রেম রতন ধন পাও ও তনু ওয়েডস মনু-র মতো সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

সেরা শিরোনাম

Big Boss Bangla: হাতে হাত.. কখনও আদুরে মুহূর্ত! বিগ বস বাংলার ঘরে বসন্তের হাওয়া, প্রেমে পড়লেন কারা?
হাতে হাত.. কখনও আদুরে মুহূর্ত! বিগ বস বাংলার ঘরে বসন্তের হাওয়া, প্রেমে পড়লেন কারা?
Big Boss Bangla: ভরত কলের পরে, বিগ বসের ঘরে দ্বিতীয় ক্যাপ্টেন কে? সম্প্রচারের আগেই খবর ফাঁস
ভরত কলের পরে, বিগ বসের ঘরে দ্বিতীয় ক্যাপ্টেন কে? সম্প্রচারের আগেই খবর ফাঁস
Tollywood News: মা হচ্ছেন জনপ্রিয় টলি পরিচালকের স্ত্রী, জন্মদিনে প্রকাশ্যে আনলেন বেবিবাম্পের ছবি!
মা হচ্ছেন জনপ্রিয় টলি পরিচালকের স্ত্রী, জন্মদিনে প্রকাশ্যে আনলেন বেবিবাম্পের ছবি!
Big Boss Bangla: ভাঙল পাত্র, হাতাহাতি হওয়ার পরিস্থিতি! নন্দিনী-সৃজলাকে সমর্থন করতে গিয়ে গোটা হাউজেরই বিপক্ষে চলে গেলেন একজন?
ভাঙল পাত্র, হাতাহাতি হওয়ার পরিস্থিতি! নন্দিনী-সৃজলাকে সমর্থন করতে গিয়ে গোটা হাউজেরই বিপক্ষে চলে গেলেন একজন?

ভিডিও

Sumit Roy: Abhishek Banerjee যখন দেশে নেই...তাঁর বাড়িতে সুমিত রায় কী করছিলেন?,মন্তব্য Sajal Ghosh এর
Calcutta High Court: বেআইনি বহুতল নির্মাণ দুর্নীতিতে এবার CBI তদন্ত, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Dumdum News: গতকাল FIR, আজ গ্রেফতার দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান | ABP Ananda
Baruipur News: বারুইপুরে TMC নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, যা ঘটল... | Blast News | ABP Ananda
CM Suvendu Adhikari: ''রাজ্যের কন্যাদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget